Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
দুই বছরের জন্য হোম সিরিজের স্পন্সর আলেশা হোল্ডিংস

খেলা

টিবিএস রিপোর্ট
22 May, 2021, 04:30 pm
Last modified: 22 May, 2021, 04:32 pm

Related News

  • বিপিএলে নতুন পৃষ্ঠপোষকতায় সিলেট স্ট্রাইকার্স
  • নারী ক্রিকেট দলের কিট স্পন্সর কোকা-কোলা
  • কাতার ফুটবল বিশ্বকাপে শীর্ষ স্পন্সর চীনের ব্র্যান্ডগুলো 
  • ইউরো ২০২০ স্পন্সরে চীনা প্রযুক্তি ব্র্যান্ডগুলোর আধিপত্যের কারণ কী?
  • ‘আমি ১০০ ভাগ নিশ্চিত আমার ব্যাটে বল লাগেনি’

দুই বছরের জন্য হোম সিরিজের স্পন্সর আলেশা হোল্ডিংস

টিম স্পন্সর, কিট স্পন্সর এবং টিভি স্বত্ব বিক্রির পর দুই বছরের জন্য হোম সিরিজের স্পন্সর এবং গ্রাউন্ড ব্র্যান্ডিং স্বত্বর জন্য দরপত্র আহ্বান করে বিসিবি। ২৬ কোটি টাকা ফ্লোর প্রাইজ নির্ধারণ করা হয়।
টিবিএস রিপোর্ট
22 May, 2021, 04:30 pm
Last modified: 22 May, 2021, 04:32 pm

কয়েকদিন আগে টিভি স্বত্ব বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬১ কোটি টাকায় আড়াই বছরের জন্য টিভি স্বত্ব কিনেছে দেশীয় মার্কেটিং এজেন্সি ব্যানটেক। এবার হোম সিরিজের স্পন্সরশিপ বিক্রি করলো দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হোম সিরিজের স্পন্সর হয়েছে আলেশা হোল্ডিংস।

টিম স্পন্সর, কিট স্পন্সর এবং টিভি স্বত্ব বিক্রির পর দুই বছরের জন্য হোম সিরিজের স্পন্সর এবং গ্রাউন্ড ব্র্যান্ডিং স্বত্বর জন্য দরপত্র আহ্বান করে বিসিবি। ২৬ কোটি টাকা ফ্লোর প্রাইজ নির্ধারণ করা হয়। ৩২ কোটি ৫৫ লাখ টাকায় হোম সিরিজের স্বত্ব কিনে নেয় ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। বিজ্ঞাপনী এ সংস্থার কাছ থেকে স্পন্সরশিপ কিনে নেয় আলেশা হোল্ডিংস এবং ওয়ালটন।

শনিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে স্পন্সর হিসেবে আলেশা হোল্ডিংস ও ওয়ালটনের নাম ঘোষণা করে বিসিবি। আলেশা হোল্ডিংসের দুই বছরের সফর শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে আলেশা হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান আলেশা মার্ট, পাওয়ার স্পন্সর ওয়ালটন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সিরিজের নাম 'বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১-বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, প্রেজেন্টেট বাই-আলেশা মার্ট, পাওয়ার্ড বাই-ওয়ালটন।'

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী, আলেশা মার্টের নির্বাহী পরিচালক নাহিদ জাহান এবং ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম।

নিজাম উদ্দীন চৌধুরী বলেন, 'আমরা দীর্ঘমেয়াদে হোম সিরিজের স্বত্ব বিক্রির জন্য দরপত্র দিয়েছিলাম। আমাদের যে প্রত্যাশা ছিল, তার থেকে বেশি আমরা পাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলেশা হোল্ডিংস এবং ওয়ালটনকে ধন্যবাদ জানাচ্ছে। ক্রিকেটের উন্নয়নে বরাবরই ওয়ালটন পাশে ছিল। এবার আলেশা হোল্ডিংসকে আমরা পাশে পেয়েছি।'

আলেশা হোল্ডিংসের পক্ষ থেকে নাহিদা জাহান বলেন, 'আলেশা মার্ট বাংলাদেশের বাজারে ভোক্তাদের সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। ক্রিকেট এমন একটি মঞ্চ যেখানে বাংলাদেশের সবাই এক হয়ে কাজ করে। ক্রিকেটকে আরও একধাপ এগিয়ে নিতে, বাংলাদেশ ক্রিকেট দলকে অনুপ্রাণিত করতে আলেশা হোল্ডিংস আগামী দুই বছর সম্পৃক্ত থাকবে।'

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ২৩ মে। এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১টায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। পরের দুটি ওয়ানডে মিরপুরেই ২৫ ও ২৮ মে অনুষ্ঠিত হবে।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ ২০২১ / স্পন্সরশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • বিপিএলে নতুন পৃষ্ঠপোষকতায় সিলেট স্ট্রাইকার্স
  • নারী ক্রিকেট দলের কিট স্পন্সর কোকা-কোলা
  • কাতার ফুটবল বিশ্বকাপে শীর্ষ স্পন্সর চীনের ব্র্যান্ডগুলো 
  • ইউরো ২০২০ স্পন্সরে চীনা প্রযুক্তি ব্র্যান্ডগুলোর আধিপত্যের কারণ কী?
  • ‘আমি ১০০ ভাগ নিশ্চিত আমার ব্যাটে বল লাগেনি’

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net