Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
‘আমি ১০০ ভাগ নিশ্চিত আমার ব্যাটে বল লাগেনি’

খেলা

টিবিএস রিপোর্ট
29 May, 2021, 01:20 am
Last modified: 29 May, 2021, 01:27 am

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

‘আমি ১০০ ভাগ নিশ্চিত আমার ব্যাটে বল লাগেনি’

নিজের কট বিহাইন্ড আউটটি কোনোভাবেই মানতে পারছেন না তামিম ইকবাল। আউট নিয়ে যারপরনাই হতাশ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
29 May, 2021, 01:20 am
Last modified: 29 May, 2021, 01:27 am
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ছবি: বিসিবি

দলের তখন দুর্দশা। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলকে ঠিক পথে ফেরানোর চেষ্টা করে যাচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল। চেষ্টা সফল হয়নি তার। ১৭ রান করে লঙ্কান পেসার দুশমন্থ চামিরার বলে আউট হয়ে যান তিনি। কিন্তু আউটটি কোনোভাবেই মানতে পারছেন না তামিম। মাঠ ছাড়ার সময়ই ক্ষোভ ঝারা বাংলাদেশ ওপেনার ম্যাচের পর জানিয়েছেন, ব্যাটে যে বল লাগেনি, এ নিয়ে তিনি শতভাগ নিশ্চিত। 

তামিমের আউটটি নিয়ে ধোঁয়াশাই তৈরি হয় তখন। চামিরার আবেদনে আম্পায়ার সাড়া দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন তামিম। টিভি রিপ্লেতে দেখা যায় তামিমের ব্যাট যখন মাটিতে আঘাত করেছে, বল তখন ব্যাট ছাড়াচ্ছে। আল্ট্রা এজে ছোঁয়ার অস্তিত্ব বোঝা যাচ্ছিল, কিন্তু সেটা ব্যাট-বলের নাকি ব্যাট-মাটির সংঘর্ষের, তা পরিষ্কার হয়নি। মাঠ ছাড়ার সময় তামিমকে অসন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায়।

নিজের বিতর্কিত কট বিহাইন্ড আউট নিয়ে যারপরনাই হতাশ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ম্যাচ শেষে তামিম বলেন, 'খুবই হতাশার। আমি ১০০ ভাগ নিশ্চিত আমার ব্যাটে বল লাগেনি। দুর্ভাগ্যজনক যে আমার ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় ব্যাট মাটিতে লাগে। এটাও আম্পায়ারের জন্য প্রায় অসম্ভব ছিল ওভারটার্ন করা। অনফিল্ড আম্পায়ার যদি আউট না দিতেন, তাহলে ভিন্ন ঘটনা হতে পারত। কিন্তু আমি ১০০ ভাগ নিশ্চিত যে আমার ব্যাটে বল লাগেনি।'

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে হার, নিজের আউট নিয়ে হতাশা আছে তামিমের। আবার সিরিজ জয়ের স্বস্তিও শান্তি দিচ্ছে তাকে। তবে হাওয়ায় গা না ভাসিয়ে আরও উন্নতির কথা বলছেন তিনি, 'আজ আমরা সিরিজ জিতেছি তাই যদি সব ভুলে যাই, তাহলে হবে না। ঠিক যেমন সিরিজ শেষে আমরা বলি, 'আমাদের অনেক কাজ করার আছে।' আজ সিরিজ জয়ের পরও আমি একই কথা বলল। আমার কাছে মনে হয় যে আমাদের অনেক উন্নতি করা উচিত।'

প্রথম দুই ম্যাচ জিতে ২০ পয়েন্ট নিয়ে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠে যায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে জায়গাটা আরও শক্ত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। এই ১০ পয়েন্টের কারণে ভবিষ্যতে আফসোস করতে হয় কিনা, এ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তামিম। 

বাংলাদেশ অধিনায়ক বলেন, 'এটা দ্বিপাক্ষিক সিরিজের মতো না যে আপনি দুটি ম্যাচ জিতে গেলেন, সিরিজ জিতে গেলেন। আর এখানে কিছুই অর্জনের নেই। প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। কেউই জানে না, এই ১০ পয়েন্ট হয়তো ভবিষ্যতে কষ্ট দিতেও পারে। যখন সুযোগ ছিল তখন পুরো পয়েন্ট নেওয়া উচিত ছিল।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net