Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
তিন জনের শরীরে করোনা উপসর্গ, যুব দলের ক্যাম্প বন্ধ

খেলা

টিবিএস রিপোর্ট
15 October, 2020, 07:15 pm
Last modified: 15 October, 2020, 07:22 pm

Related News

  • মাঠে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল
  • বিকেএসপিকে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করল বাফুফে
  • ফুটবল থেকে বিকেএসপিকে এক বছরের জন্য নিষিদ্ধ করল বাফুফে
  • হেলায় সুযোগ হারালো রনি তালুকদার
  • দেশে কোভিড শনাক্তের তিন বছর: করোনা এখনও আছে, তবে আতঙ্ক নেই

তিন জনের শরীরে করোনা উপসর্গ, যুব দলের ক্যাম্প বন্ধ

স্থগিত হওয়া ক্যাম্প আবার কবে শুরু হবে, সেটা নির্দিষ্ট করে বলা হয়নি। আগামী শনি অথবা রোববার থেকে ক্যাম্প শুরু হতে পারে। এরআগে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হবে। 
টিবিএস রিপোর্ট
15 October, 2020, 07:15 pm
Last modified: 15 October, 2020, 07:22 pm

বিরতি পড়লো অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্পে। দুজন ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফের শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় বিকেএসপিতে চলমান যুব দলের ক্যাম্পে তিন দিনের বিরতি দেওয়া হয়েছে। তিনজনকে ইতোমধ্যে আইসোলেশনে নেয়া হয়েছে। 

বুধবার, থেকে শুক্রবার পর্যন্ত ক্যাম্প বন্ধ থাকবে। স্থগিত হওয়া ক্যাম্প আবার কবে শুরু হবে, সেটা নির্দিষ্ট করে বলা হয়নি। আগামী শনি অথবা রোববার থেকে ক্যাম্প শুরু হতে পারে। এরআগে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হবে। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব বিষয় জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার। তিনি বলেন, 'অনুশীলন দুদিন বন্ধ ছিল। বুধবার, বৃহস্পতিবার অনুশীলন হয়নি। শুক্রবার এমনিতেই বন্ধ। দুজন ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফের শরীরে উপসর্গ থাকায় অনুশীলন বন্ধ রাখা হয়েছে। সতর্কতার অংশ হিসেবে বন্ধ রাখা হয়েছে। পরীক্ষা করিরে আবার শুরু করা হবে।'

পুরো প্রক্রিয়া নিয়ে মোহাম্মদ কায়সার বলেন, 'যাদের উপসর্গ দেখা দিয়েছে, তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। ওদের রুমমেটদেরও আসোলেটেড করা হয়েছে। সর্তকতার অংশ হিসেবে বাকিদেরও দেখতে চাচ্ছি। শনিবার অথবা রোববার থেকে অনুশীলন শুরু করতে পারি। প্রয়োজন হলে আরও দুই-একদিন দেরি হতে পারে।'  

২৮ জন ক্রিকেটারকে নিয়ে গত ১ অক্টোবর থেকে বিকেএসপিতে যুব দলের ক্যাম্প শুরু হয়। আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় যুব এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ক্যাম্পটি শুরু করা হয়েছিল। কিন্তু আসরটিই স্থগিত হয়েছে। এ কারণে চার সপ্তাহের ক্যাম্প তিন সপ্তাহে নামিয়ে আনা হবে। 

এ বিষয়ে মোহাম্মদ কায়সার বলেন, 'এশিয়া কাপটা যেহেতু স্থগিত হয়ে গেছে, আমরা চিন্তা করেছি ক্যাম্পটার সময়সীমা কমিয়ে আনার। ক্যাম্প হওয়ার কথা ছিল ৪ সপ্তাহের, কিন্তু এটা কমিয়ে আনব। ক্যাম্পটি তিন সপ্তাহের করার পরিকল্পনা আমাদের।'

Related Topics

টপ নিউজ

অনূর্ধ্ব-১৯ দল / আবাসিক ক্যাম্প / বিকেএসপি / করোনা উপসর্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • মাঠে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল
  • বিকেএসপিকে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করল বাফুফে
  • ফুটবল থেকে বিকেএসপিকে এক বছরের জন্য নিষিদ্ধ করল বাফুফে
  • হেলায় সুযোগ হারালো রনি তালুকদার
  • দেশে কোভিড শনাক্তের তিন বছর: করোনা এখনও আছে, তবে আতঙ্ক নেই

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net