Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
ডাক্তার-নার্সদের প্রতি মাহমুদউল্লাহর কৃতজ্ঞতা

খেলা

টিবিএস রিপোর্ট
28 March, 2020, 03:25 pm
Last modified: 28 March, 2020, 03:36 pm

Related News

  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি
  • চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না হাসপাতালে গিয়ে দেখব: স্বাস্থ্যমন্ত্রী
  • সিলেট ওসমানী মেডিকেলে নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি

ডাক্তার-নার্সদের প্রতি মাহমুদউল্লাহর কৃতজ্ঞতা

সব বন্ধের মাঝেও একটি জায়গায় বেড়ে চলেছে কর্মব্যস্ততা; সেটা হাসপাতাল। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে ডাক্তার-নার্সদের দায়িত্বও বেড়ে চলেছে। 
টিবিএস রিপোর্ট
28 March, 2020, 03:25 pm
Last modified: 28 March, 2020, 03:36 pm

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে স্থবিরতা নেমে এসেছে সবখানে। বন্ধ হয়ে গেছে স্কুল-কলেজ, অফিস-আদালতে ঝুলছে তালা। রাস্তাঘাটে নেই যানবাহন। কিন্তু সব বন্ধের মাঝেও একটি জায়গায় বেড়ে চলেছে কর্মব্যস্ততা; সেটা হাসপাতাল। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে ডাক্তার-নার্সদের দায়িত্বও বেড়ে চলেছে। 

কঠিন এই সময়ে সেবা দিয়ে যাওয়ায় ডাক্তার-নার্সদের ধন্যবাদ জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ঘরে শুয়ে-বসে সময় কাটানো বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মনে করেন, মহৎ এই কাজের জন্য ডাক্তার-নার্সদের পুরস্কৃত করা উচিত। 

নিজের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন মাহমুদউল্লাহ। ভিডিও বার্তায় অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, 'আমাদের ডাক্তার, নার্সরা এবং যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এ দুঃসময়ে করোনার মতো মহামারী ব্যধির সময় তারা যেভাবে এগিয়ে এসেছেন, দেশকে সেবা দিচ্ছেন, সে জন্য মন থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি এ মহৎ কাজের জন্য আপনারা অবশ্যই পুরস্কৃত হবেন।'

পুরো বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সতর্কতায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সবার একটাই কথা, এই সময়টা ঘরে থাকার। মাহমুদউল্লাহও সেটা মনে করিয়ে দিয়েছেন, 'ঘরে থাকুন, নিজেকে নিরাপদ রাখুন।'

পেশাদার ক্রিকেটার হওয়ায় ফিটনেসের দিকেও নজর রাখছেন মাহমুদউল্লাহ। ব্যায়াম করার পাশাপাশি ঘরের কাজও করছেন বলে জানিয়েছেন তিনি। ডানহাতি এই অলরাউন্ডার বলেন, 'কয়েকদিন বাসায় বসে আছি। বাসার নিত্যদিনের কাজগুলো করছি। গাছে পানি দিচ্ছি, বই পড়ছি, ব্যায়াম করছি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছি।'

দুঃসময়ের কথা চিন্তা করে বাইরে যাওয়ার ইচ্ছাকে নিয়ন্ত্রণ রাখার অনুরোধ জানিয়েছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, 'আমাদের ভেতরে হয়তো অবসাদ চলে আসতে পারে। একটু একঘেয়েমি অনুভব হতে পারে। মাথায় আসতে পারে একটু বাসার নিচে যাই। কয়েকজনের সঙ্গে কথা বলি বা বাসার সামনের মোড় থেকে একটু হেঁটে আসি। যদি কারো মাথায় কিংবা মনে এ রকম চিন্তাধারা উঁকি দিয়ে থাকে, সেগুলোও যেন আমরা মাথা থেকে ঝেরে ফেলি। কারণ এ মুহূর্তে বাসায় থাকাটাই নিরাপদ। এটা সময়ের দাবি।'

লকডাউন অবস্থার কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসব খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, 'যারা শ্রমজীবি মানুষ আছে, তারা হয়তো এ মুহূর্তে বেকার হয়ে পড়ছে। তাদের পাশে দাঁড়ানো জরুরী। আমরা চেষ্টা করব যার যার অবস্থান থেকে এগিয়ে আসার। তাদের সাহায্য করার।' 

Related Topics

মাহমুদউল্লাহ রিয়াদ / করোনা ঝুঁকি / চিকিৎসক / ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি
  • চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না হাসপাতালে গিয়ে দেখব: স্বাস্থ্যমন্ত্রী
  • সিলেট ওসমানী মেডিকেলে নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net