Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
টি-টোয়েন্টি ইতিহাসে যে রেকর্ডের মালিক কেবল সাকিব 

খেলা

টিবিএস রিপোর্ট
09 August, 2021, 10:20 pm
Last modified: 09 August, 2021, 10:26 pm

Related News

  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই

টি-টোয়েন্টি ইতিহাসে যে রেকর্ডের মালিক কেবল সাকিব 

বাংলাদেশ প্রাণ ভোমরা এমন একটি রেকর্ড গড়লেন, যা ক্রিকেট বিশ্ব প্রথমবারের মতো দেখলো। রেকর্ড বইয়ের জন্মই হলো সাকিবের হাতে।  
টিবিএস রিপোর্ট
09 August, 2021, 10:20 pm
Last modified: 09 August, 2021, 10:26 pm

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর কোনো অলরাউন্ডার এতোটা দাপট দেখাতে পারেননি। প্রতিপক্ষ ব্যাটসম্যানকে বিপাকে ফেলা তার বাঁহাতের খেল। ব্যাট হাতে দলকে পথ দেখাতেও তার জুড়ি নেই। তার মাথায় সেরার মুকুট উঠবে, সেটাই তো স্বাভাবিক। ব্যাটে-বলে দীর্ঘদিন বিশ্ব ক্রিকেট শাসন করে আসা সাকিব সোমবার একটি রেকর্ড গড়লেন। যে রেকর্ড বইয়ের জন্মই হলো তার হাতে।  

বাংলাদেশ প্রাণ ভোমরা এমন একটি রেকর্ড গড়লেন, যা ক্রিকেট বিশ্ব দেখল প্রথমবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৬০ রানের দাপুটে জয় তুলে নেওয়ার পথে মাত্র ৯ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন সাকিব। এই ৪ উইকেটে বাংলাদেশের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁলেন তিনি। 

স্পিনার হিসেবে তার কীর্তি আরও বড়। বিশ্বের প্রথম স্পিনার হিসেবে এই ফরম্যাটে ১০০ উইকেটের মালিক হলেন সাকিব। বোলার সাকিবের রেকর্ডের চেয়ে অলরাউন্ডার সাকিবের রেকর্ডটি আরও বড়। টি-টোয়েন্টি ইতিহাসের একমাত্র অলরাউন্ডার হিসেবে ১০০ উইকেট ও ১ হাজার রানের মাইলফলক গড়েছেন তিনি। 

এই রেকর্ডে সাকিবের ধারে কাছেও কেউ নেই। ৯৮ উইকেট ও ১ হাজার ৪১৬ রানের মালিক শহীদ আফ্রিদি ক্রিকেট ছেড়েছেন বেশ আগে। ডোয়াইন ব্রাভো ও মোহাম্মদ নবীর ১ হাজার রানের বেশি থাকলেও তারা ৮০ উইকেটের গন্ডি পেরোতে পারেননি। উইন্ডিজ অলরাউন্ডার ব্রাভো ৭৬ ও নবী ৭২ উইকেটের মালিক। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে সাকিবের উইকেট ছিল ৯৫টি। তার ৫ উইকেটের অপেক্ষা প্রথম চার ম্যাচে ফুরায়নি। প্রথম তিন ম্যাচে একটি করে উইকেট নেওয়া সাকিব চতুর্থ ম্যাচে ছিলেন উইকেটশূন্য। শেষ টি-টোয়েন্টিতে কেবল অপেক্ষাকেই ছুটিতে পাঠালেন না তিনি, একশর গন্ডি পেরিয়ে সাকিব এখন ১০২টি টি-টোয়েন্টি উইকেটের মালিক। 

বাংলাদেশের হয়ে ৮৪ টি-টোয়েন্টি খেলা সাকিব ১ হাজার ৭১৮। বল হাতে ১০২ উইকেট নিয়ে বিশ্ব টি-টোয়েন্টিতে দুই নম্বরে তিনি। ১০৭ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা সবার উপরে। ৯৯ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি আছেন তিন নম্বরে। ৯৮ উইকেটের মালিক শহীদ আফ্রিদি চারে এবং ৯৫ উইকেট নিয়ে রশিদ খান রয়েছেন পাঁচ নম্বরে।

স্পিন ঘূর্ণিতে অজিদের পথ ভুলিয়ে দেওয়া সাকিব ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। সিরিজ সেরার পুরস্কার উঠেছে তার ঝুলিতে। মিরপুরে ধীর গতির উইকেটে দুই দলের কোনো ব্যাটসম্যানই সেভাবে রান করতে পারেননি। তাই পাঁচ ম্যাচে ২২.৮০ গড়ে ১১৪ রান করেই দুই দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব। পাঁচ ম্যাচে সাকিবের উইকেট ৭টি। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামও ৭টি করে উইকেট নিয়েছে। ৮ উইকেট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়ার পেসার জন হ্যাজেলউড। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বিশ্ব রেকর্ড / অলরাউন্ডার / বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net