Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
জার্মান ফুটবল দল বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

খেলা

টিবিএস ডেস্ক 
09 September, 2021, 03:40 pm
Last modified: 09 September, 2021, 03:45 pm

Related News

  • ফ্লাইদুবাইয়ের ইসরায়েলি যাত্রীদের ফেরাতে সামরিক উড়োজাহাজ পাঠাতে চেয়েছিল ইসরায়েল, অনুমতি দেয়নি সৌদি আরব 
  • ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ
  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি

জার্মান ফুটবল দল বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আইসল্যান্ডকে ৪-০ গোল হারিয়ে ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল জার্মান দল।
টিবিএস ডেস্ক 
09 September, 2021, 03:40 pm
Last modified: 09 September, 2021, 03:45 pm
জার্মান ফুটবল দল। ইনসেটে বিমান ও সেটির যাত্রাপথ। কোলাজ: ইউরো নিউজ সোর্সের সৌজন্যে

মধ্য আকাশে আকস্মিক যান্ত্রিক গোলযোগের জন্য জার্মান ফুটবল দলকে বহনকারী বিমান বুধবার স্কটল্যান্ডের এডিনবুরা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

যুক্তরাজ্যের পূর্ব উপকূলের অ্যাব্রথ থেকে প্রায় তিন মাইল পশ্চিমে ও সমুদ্রপৃষ্ঠ থেকে ২৯ হাজার ফুট উপরে থাকা অবস্থায় ঝামেলার পড়ে বিমানটি। এরপর পশ্চিম দিকে আকস্মিক মোড় নেয়।

জার্মান দলকে বহন করা এই বিমান এরপর ২০ মিনিটের মধ্যে স্কটিশ রাজধানীতে অবতরণ করে। বিমানবন্দরে অবতরণের আগ পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করে রেখেছিল বিমানটি।

ঠিক কী গোলযোগের জন্য এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, তা এখনো জানা যায়নি।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আইসল্যান্ডকে ৪-০ গোল হারিয়ে ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল জার্মান দল। চেলসির টিমো ভের্নার, অ্যান্টনিয়ো রুডিগার, ম্যানচেস্টার সিটির ইকাই গুন্ডোগানসহ ওই ম্যাচে খেলা সব জার্মান তারকাই বিমানে ছিলেন বলে জানা গেছে।

বোয়িং ৭৩৭ ঘরানার বিমানটিকে ডান্ডি থেকে অ্যাব্রথের  মাঝখানে আকস্মিক মোড় নিতে দেখা যায়। ডানফার্মলাইন ও ফালকির্ক শহরের আশেপাশে কিছুক্ষণ ঘুরাঘোরি করে স্থানীয় সময় বিকাল ৮টায় এডিনবুরা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

জার্মান দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, 'নিরাপত্তা সবার আগে। সতর্কতাস্বরূপ এডিনবুরা বিমানবন্দরে (বিমানটি) অবতরণ করা হয়েছে। এখান থেকে ব্যক্তিগত পর্যায়ে ফিরতি যাত্রার পরিকল্পনা করা হয়েছে।'

এরপর আরেক টুইট বার্তায় বলা হয়, 'আমরা সবাই ভালো আছি। বিমানটির নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করা চলছে।'

আইসল্যান্ডের রিকজভিক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে উড্ডয়ন করেছিল ওই বিমান।

  • সূত্র: ডেইলি মেইল

Related Topics

টপ নিউজ

ফুটবল / জার্মান ফুটবল দল / বিমানে যান্ত্রিক ত্রুটি / জরুরি অবতরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ফ্লাইদুবাইয়ের ইসরায়েলি যাত্রীদের ফেরাতে সামরিক উড়োজাহাজ পাঠাতে চেয়েছিল ইসরায়েল, অনুমতি দেয়নি সৌদি আরব 
  • ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ
  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net