Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
চলে গেলেন বাদল রায়

খেলা

টিবিএস রিপোর্ট
22 November, 2020, 06:50 pm
Last modified: 22 November, 2020, 06:52 pm

Related News

  • সাবেক গোলরক্ষক মহসিনের পাশে বিসিবি
  • সালাউদ্দিন-মানিক থাকলেও ভোটের মাঠে নেই বাদল রায়
  • করোনায় মারা গেলেন স্বাধীন বাংলা দলের ফুটবলার
  • করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে সাবেক ফুটবলার নওশের
  • করোনায় আক্রান্ত বার্সেলোনা কিংবদন্তি জাভি

চলে গেলেন বাদল রায়

ক্যান্সার চতুর্থ পর্যায়ে থাকায় বাদল রায় ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ৬ দিন পর তাকে নেওয়া হয় স্কয়ার হাসপাতালে। শনিবার তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়।
টিবিএস রিপোর্ট
22 November, 2020, 06:50 pm
Last modified: 22 November, 2020, 06:52 pm

টিবিএস রিপোর্ট

মারা গেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার বাদল রায়। আশির দশকে ফুটবল মাঠে দাঁপিয়ে বেড়ানো এই সাবেক খেলোয়াড় রোববার রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। 

গত ৫ নভেম্বর গুরুতর অসুস্থ বাদল রায়কে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এরআগে লিভার ক্যান্সার ধরা পড়ে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকার। ক্যান্সার চতুর্থ পর্যায়ে থাকায় তিনি ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ৬ দিন পর তাকে নেওয়া হয় স্কয়ার হাসপাতালে। শনিবার তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়।

২০১৭ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বাদল রায়। মস্তিষ্কে রক্তক্ষরণে হচ্ছিল তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মোহামেডানের সাবেক এই অধিনায়ককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর সেরে উঠলেও মস্তিষ্কের রক্তক্ষরণের প্রভাব তার শরীরে থেকে যায়। গত আগস্টে করোনায় আক্রান্ত হন তিনি। 

খেলা ছাড়ার পর সংগঠক হিসেবে কাজ করে আসছিলেন বাদল রায়। দেশের ফুটবল উন্নয়নে বিভিন্নভাবে অবদান রেখেছেন তিনি। রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া সাবেক এই তারকা ফুটবলার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। 

এবার বাফুফের সভাপতি পদে নির্বাচন করতে চেয়েছিলেন বাদল রায়। কিন্তু অসুস্থতার কারণে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। যদিও দেরিতে মনোনয়ন প্রত্যাহার করায় ব্যালটে তার নাম থেকে যায়। ভোটের মাঠে অনুপস্থিত থাকলেও ৪০টি ভোট পান তিনি। 

আশির দশকের জনপ্রিয় এই ফুটবলার দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলেছেন। ১৯৮২ সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে তার গোলেই মালয়েশিয়াকে হারায় বাংলাদেশ। ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় মোহামেডানের হয়ে খেলা বাদল রায় ১৯৯০ সালে বুটজোড়া তুলে রাখেন।

Related Topics

টপ নিউজ

বাদল রায় / সাবেক ফুটবলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • সাবেক গোলরক্ষক মহসিনের পাশে বিসিবি
  • সালাউদ্দিন-মানিক থাকলেও ভোটের মাঠে নেই বাদল রায়
  • করোনায় মারা গেলেন স্বাধীন বাংলা দলের ফুটবলার
  • করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে সাবেক ফুটবলার নওশের
  • করোনায় আক্রান্ত বার্সেলোনা কিংবদন্তি জাভি

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net