Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
সালাউদ্দিন-মানিক থাকলেও ভোটের মাঠে নেই বাদল রায়

খেলা

টিবিএস রিপোর্ট
03 October, 2020, 03:35 pm
Last modified: 03 October, 2020, 04:54 pm

Related News

  • ‘নারী ফুটবলের মাস্টারমাইন্ড কাজী সালাউদ্দিন’
  • সৎ ও নিষ্ঠাবান ফুটবলপ্রেমীদের নির্বাচিত করার আহ্বান বিদায়ী সভাপতি সালাউদ্দিনের 
  • বাফুফে নির্বাচন: ৯ অক্টোবর থেকে কেনা যাবে মনোনয়নপত্র
  • বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন
  • হত্যাচেষ্টা মামলার আসামি হয়ে সালাউদ্দিন বললেন, ‘খুবই দুঃখজনক’

সালাউদ্দিন-মানিক থাকলেও ভোটের মাঠে নেই বাদল রায়

নির্বাচনকে ঘিরে শনিবার সকাল থেকে হোটেল সোনারগাঁওয়ে উৎসব মুখর পরিবেশ। দেখা গেছে দুই সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিন ও শফিকুল ইসলাম মানিককে। তবে ভোট গ্রহণের এক ঘণ্টা পরও দেখা মেলেনি সুর পাল্টে নির্বাচনে নামা আরেক সভাপতি প্রার্থী বাদল রায়কে। 
টিবিএস রিপোর্ট
03 October, 2020, 03:35 pm
Last modified: 03 October, 2020, 04:54 pm

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার দুপুর ২টা থেকে হোটেল সোনাগাঁওয়ে শুরু হয় ভোটযুদ্ধ। এরআগে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বাফুফের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। 

বার্ষিক সাধারণ সভায় আর্থিক বিবরণী পেশ করা হয়েছিল এজিএমে, যা সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। তিনজন ছাড়া কাউন্সিলরদের সবাই উপস্থিত ছিলেন। ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে অনুপস্থিত ছিলেন চট্টগ্রাম আবাহনীর কাউন্সিলর তরফদার মোহাম্মদ রুহুল আমীন, ফরিদপুরের কাউন্সিলর নাজমুল ইসলাম খন্দকার ও পাবনার কাউন্সিলর অঞ্জন চৌধুরী পিন্টু।

নির্বাচনকে ঘিরে শনিবার সকাল থেকে হোটেল সোনারগাঁওয়ে উৎসব মুখর পরিবেশ। প্রার্থী-ভোটাররা ছাড়াও নির্বাচনী ভেন্যুতে হাজির হয়েছেন সাবেক অনেক ফুটবলার, সংগঠক। দেখা গেছে দুই সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিন ও শফিকুল ইসলাম মানিককে। তবে ভোট গ্রহণের এক ঘণ্টা পরও দেখা যায়নি সুর পাল্টে নির্বাচনে নামা আরেক সভাপতি প্রার্থী বাদল রায়কে। 

নির্বাচনে লড়ার কথা ছিল না তার। সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বাদল রায়। অসুস্থতার কথা জানিয়ে গত ১২ সেপ্টেম্বর স্ত্রী মাধুরী রায়কে দিয়ে নির্বাচন কমিশনার বরাবর প্রত্যাহারপত্র পাঠিয়েছিলেন তিনি।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বাদল রায়ের প্রত্যাহারপত্র নির্বাচন কমিশনারের হাতে পৌঁছায়। যে কারণে ব্যালট পেপারে নাম আছে বাদল রায়েরও। নাম থেকে যাওয়ায় শুক্রবার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। 

যদিও ভোটের মাঠে এখন পর্যন্ত তার দেখা মেলেনি। কেন আসেননি, সেটা জানতে কল করা হলে বাদল রায়ের ফোন বন্ধ পাওয়া গেছে। জানা গেছে ভোটের ভেন্যুতে তিনি আসবেন না। যদিও গত দুদিন ধরে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তিনি। 

বাফুফে সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

শনিবার সকালেই ভোট কেন্দ্রে হাজির হন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে লড়া শফিকুল ইসলাম মানিক। ভোট চলাকালীন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'পরিবতর্নের দিকেই আছেন কাউন্সিলররা। আমি এখনও বিশ্বাস করি যে, সবাই একটি পরিবর্তনে বিশ্বাসী।'

'যোগ্যতার বিচারে এবং এখন পর্যন্ত যে কাজ হচ্ছে, আমি যে ইশতেহার দিয়েছি সেটা সবাই গ্রহণ করেছে সুন্দরভাবে। আমার প্রতি তাদের আস্থা রয়েছে বলেই মনে করি এবং আমারও কাউন্সিলরদের প্রতি আস্থা আছে যে, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না।' যোগ করেন সাবেক এই ফুটবলার। 

Related Topics

টপ নিউজ

বাদল রায় / বাফুফে সভাপতি প্রার্থী / বাফুফে নির্বাচন / কাজী সালাউদ্দিন / শফিকুল ইসলাম মানিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • ‘নারী ফুটবলের মাস্টারমাইন্ড কাজী সালাউদ্দিন’
  • সৎ ও নিষ্ঠাবান ফুটবলপ্রেমীদের নির্বাচিত করার আহ্বান বিদায়ী সভাপতি সালাউদ্দিনের 
  • বাফুফে নির্বাচন: ৯ অক্টোবর থেকে কেনা যাবে মনোনয়নপত্র
  • বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন
  • হত্যাচেষ্টা মামলার আসামি হয়ে সালাউদ্দিন বললেন, ‘খুবই দুঃখজনক’

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net