Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
করোনায় আক্রান্ত বার্সেলোনা কিংবদন্তি জাভি

খেলা

টিবিএস ডেস্ক
25 July, 2020, 05:40 pm
Last modified: 25 July, 2020, 05:43 pm

Related News

  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

করোনায় আক্রান্ত বার্সেলোনা কিংবদন্তি জাভি

শনিবার দল নিয়ে লিগে ফেরার কথা ছিল কাতারের ক্লাব আল সাদের কোচ জাভি হার্নান্দেজের। এমন সময় দুঃসংবাদ শুনতে হলো তাকে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার কিংবদন্তি এই ফুটবলার।
টিবিএস ডেস্ক
25 July, 2020, 05:40 pm
Last modified: 25 July, 2020, 05:43 pm

শনিবার দল নিয়ে লিগে ফেরার কথা ছিল কাতারের ক্লাব আল সাদের কোচ জাভি হার্নান্দেজের। এমন সময় দুঃসংবাদ শুনতে হলো তাকে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার কিংবদন্তি এই ফুটবলার। আক্রান্ত হওয়ার বিষয়টি জাভি নিজেই জানিয়েছেন। তার দল আল সাদও এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে। 

স্পেনের বিশ্বজয়ী সাবেক এই ফুটবলার জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে দলের সঙ্গে থাকতে পারছেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, 'আমার দলের সঙ্গে আনুষ্ঠানিক প্রতিযোগিতায় আজ আমি ফিরতে পারছি না। আমার পক্ষ থেকে টেকনিক্যাল স্টাফের প্রধান হিসেবে থাকবেন ডেভিড প্র্যাটস।'

আল সাদ তাদের টুইটার পেজে এ নিয়ে টুইট করেছেন। সেখানে জাভি আরও বলেছেন, 'আল সাদের নিয়ম মেনে কিছুদিন আগে পরীক্ষা করাই এবং শেষ পরীক্ষায় আমি কোভিড-১৯ পজেটিভ হয়েছি। সৌভাগ্যবসত আমি ভালো বোধ করছি। সব ঠিক হওয়ার আগ পর্যন্ত আমি আইসোলেশনে থাকব। স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ সবুজ সঙ্কেত দেওয়ার পর আমি দৈনন্দিন রুটিন ও কাজে ফিরতে চাই।'

গত বছর থেকে আল সাদের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন মেসি-পিকেদের সাবেক এই সতীর্থ। জাভির মূল লক্ষ্য বার্সেলোনার কোচ হওয়া। অবশ্য গত জানুয়ারিতেই বার্সেলোনার কোচ হতে পারতেন জাভি। আর্নেস্তো ভালভার্দে বরখাস্ত হওয়ার পর জাভিকে কোচ হওয়ার প্রস্তাব দেয় বার্সেলোনা। সে সময় প্রস্তুত না থাকায় কোচ হিসেবে বার্সেলোনার দায়িত্ব নেননি তিনি।

বার্সোলোনার বর্তমান পারফরম্যান্স ভালো না হওয়ায় সেতিয়েনের ভাগ্য অনিশ্চয়তায় পড়ে গেছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, মৌসুম শেষেই সেতিয়েনকে বরখাস্ত করার কথা ভাবছে স্প্যানিশ জায়ান্টরা। এমন হলে বার্সেলোনার পরবর্তী কোচ হিসেবে জাভিকেই দেখা যেতে পারে।

Related Topics

টপ নিউজ

জাভি হার্নান্দেজ / আল সাদ / বার্সেলোনা / সাবেক ফুটবলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net