Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
চলছে পাপন-মাহমুদউল্লাহর কথার লড়াই 

খেলা

টিবিএস রিপোর্ট
23 October, 2021, 02:55 pm
Last modified: 23 October, 2021, 03:18 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

চলছে পাপন-মাহমুদউল্লাহর কথার লড়াই 

বিশ্বকাপে খেলছে দল, এর মাঝেই শুরু হয়েছে কথা লড়াই। সেটাও কিনা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মধ্যে!
টিবিএস রিপোর্ট
23 October, 2021, 02:55 pm
Last modified: 23 October, 2021, 03:18 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। প্রথম পর্ব পেরিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে তারা। জানিয়ে যাওয়া লক্ষ্য সেমি-ফাইনালের দিকে দৃষ্টি দলটির। এমন সময়ে শুরু হয়েছে কথা লড়াই। চলছে সমালোচনা, পাল্টা সমালোচনা। সেটাও কিনা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মধ্যে!

প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর ক্ষোভ উগড়ে দেন বিসিবি সভাপতি। দল ও দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে চরম সমালোচনা করেন নাজমুল হাসান। ওই হারের রেশ কয়েকদিন ছিল সামাজিক যোগাযোগমাধ্যমেও, হয়েছে কাটাছেঁড়া। 

দলের সমালোচনায় 'আহত' হওয়া মাহমুদউল্লাহ পিএনজি ম্যাচের পর এসব নিয়ে কথা বলেন। তিনি জানান, মানুষ হিসেবে তারাও ভুল করেন; কিন্তু এভাবে ছোট করা উচিত নয়, তাদের নিবেদন নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। টি-টোয়েন্টি অধিনায়কের এমন মন্তব্যে আবারও কথা ঝাঁপি খুলে দিয়েছেন বিসিবি সভাপতি। মাহমুদউল্লাহর মন্তব্যকে 'আবেগের বিস্ফোরণ' বলেছেন নাজমুল হাসান। তার মতে, বিষয়টি ব্যক্তিগতভাবে নিয়েছে বাংলাদেশ অধিনায়ক। 

বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের উদ্ধৃতি দিয়ে ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের প্রতিবেদনে নাজমুল হাসানের বক্তব্য এভাবে তুলে ধরেছেন, 'আমি দুটি ব্যাপার বুঝতে পারছি না। সে (মাহমুদউল্লাহ) বলেছে নিবেদন নিয়ে প্রশ্ন তোলায় তাদের খারাপ লাগে। আমার মনে হয় না কেউ তাদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছে।'

'আমি একবারের জন্যও ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলিনি। দ্বিতীয়ত, সে বলেছে আমি তাদের ছোট করেছি, কিন্তু আমার মনে হয় এটা আবেগের বিষ্ফোরণ। আমি আমার আগের জায়গা থেকেই বলছি, প্রথম ম্যাচে তাদের অ্যাপ্রোচ, শারীরিক ভাষা ও পরিকল্পনা নিয়ে আমি সন্তুষ্ট নই।' যোগ করেন বিসিবি সভাপতি।

পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, 'আমরা মানুষ, আমরা ভুল করি। এ কারণে একেবারে ছোট করে ফেলা ঠিক নয়। আমরা যখন খেলি, পুরো দেশ একসঙ্গে খেলি। আমাদের চেয়ে ফিলিংস কারও বেশি নয় আমার মনে হয়। সমালোচনা অবশ্যই হবে, খারাপ খেলেছি। তবে একেবারেই ছোট করে ফেলা ঠিক নয়। আমাদের সবার কাছেই খারাপ লেগেছে। সমালোচনা তো হবেই। কিন্তু এই সমালোচনা যেন স্বাস্থ্যকর হয়।'

মাহমুদউল্লাহর মন্তব্যে অবাক হয়েছেন নাজমুল হাসান। তার মনে হয়েছে, বিষয়টিকে ব্যক্তিগতভাবে নিয়েছেন মাহমুদউল্লাহ। বিসিবি সভাপতি বলেছেন, 'আমার মনে হয় মাহমুদউল্লাহ ও বাকি ক্রিকেটারদের একটা বিষয় বোঝা উচিত যে, তারা যেমন বলেছে তারা মানুষ, একইভাবে দলের ভক্ত-সমর্থক ও বিসিবির সবাইও মানুষ। এখানে ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই। কারণ যা বলেছি, সেটা দল ও দেশকে নিয়ে, ব্যক্তিগতভাবে কারও বিপক্ষে নয়।'

বিসিবি সভাপতি এমন বললেও স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, 'দল হারতেই পারে। কিন্তু অ্যাপ্রোচ তো ঠিক থাকবে। ম্যাচে খেলার অ্যাপ্রোচ, শারীরিক ভাষা কিছুই ঠিক ছিল না। কোনোভাবেই না। প্রথম ৬ ওভারে সুবিধা থাকে। তখন মারতে গেলে উইকেট যাবে, সেটা স্বাভাবিক। কিন্তু দুটি উইকেট যাবার পর সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ যেভাবে ব্যাটিং করেছে, সেখানেই তো ম্যাচ হেরে গেছি আমরা।' 

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / নাজমুল হাসান পাপন / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net