Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ঘোড়দৌড়ে ৯৯ জনকে হারিয়ে চ্যাম্পিয়ন ১২ বছরের সোনিয়া!

খেলা

শোয়েব চৌধুরী, হবিগঞ্জ
14 March, 2021, 07:10 pm
Last modified: 14 March, 2021, 09:16 pm

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

ঘোড়দৌড়ে ৯৯ জনকে হারিয়ে চ্যাম্পিয়ন ১২ বছরের সোনিয়া!

প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল সেটির মালিকানা তার হওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা!
শোয়েব চৌধুরী, হবিগঞ্জ
14 March, 2021, 07:10 pm
Last modified: 14 March, 2021, 09:16 pm
ছুটছে সোনিয়ার ঘোড়া

সোনিয়ার বয়স মাত্র ১২ বছর। ক্লাস সিক্সের ছাত্রী। রুদ্ধশ্বাস ঘোড়দৌড় প্রতিযোগিতায় ৯৯ জনকে পেছনে ফেলে অসাধারণ কৃতিত্ব গড়েছে সে। প্রথম পুরস্কার হিসেবে পেয়েছে একটি মোটরসাইকেল। তারপরেও ওই মোটরসাইকেলের মালিক হওয়া তার আকাশকুসুম কল্পনা।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাইলগাছ ও গোগাউড়া গ্রামবাসীদের আয়োজিত এই ঘোড়দৌড় প্রতিযোগিতা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়।

প্রায় আড়াই মাইল দীর্ঘ কৃষি জমিতে সোনিয়ার ঘোড়াচালনা  দেখে অনেকেই হতবাক। আসা-যাওয়া মিলিয়ে পাঁচ মাইল পথ পাড়ি দিতে হয়েছে সোনিয়াসহ সকল প্রতিযোগীকে।

সোনিয়া

চ্যাম্পিয়ন হিসেবে তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে করতালিতে ফেটে পড়ে গোটা মাঠ। হাজার হাজার নর-নারী হাত উঁচিয়ে সোনিয়াকে জানান অভিবাদন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অপ্রতিরুদ্ধ ঘোড়া চালনা নিয়ে চলে প্রশংসা।

হবিগঞ্জসহ সাতক্ষীরা, বগুড়া, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থান থেকে ১০০ জন প্রতিযোগী ঘোড়াদৌড়ে অংশ নেন। সবাইকে পেছনে ফেলে  প্রথম হয় সোনিয়ার ঘোড়াটি।

শাইলগাছ  গ্রামে দীর্ঘ মাঠে এ প্রতিযোগিতায় শুরু থেকে শেষ পর্যন্ত সোনিয়া ছিল অগ্রভাগে। সাংবাদিকদের সে জানায়, ছয় বছর বয়স থেকেই সে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখত। দেখে দেখেই মূলত  শিখে যায় এই কঠিন খেলা। অবশ্য এ কাজে তাকে সহযোগিতা করছেন একজন নিকটাত্মীয়।

সোনিয়ার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বকলা গ্রামে। বাবা মতিউর রহমান পেশায় দিনমজুর। স্থানীয় একটি  বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে সোনিয়া। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের কন্যা সোনিয়ার লেখাপড়াও অনিশ্চিত। তাই গত চার বছর ধরে সে টাকার বিনিময়ে অন্যজনের হয়ে ঘোড়াদৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।

সবাইকে পেছনে ফেলে ছুটছে সোনিয়া

গত শনিবার ঘোড়দৌড় প্রতিযোগিতায় সোনিয়া টাঙ্গাইল জেলার সখিপুর গ্রামের আবুল হাশেমের হয়ে অংশ নেয়। এভাবেই প্রতিযোগিতা থেকে পাওয়া অর্থে দিয়ে চলছে সোনিয়ার পরিবার। পাশা পাশি নিজের লেখাপড়ার খরচও বহন করছে সে। 

প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে আবুল হাশেমেরই ঘোড়া। তিনি পেয়েছেন রেফ্রিজারেটর ও টেলিভিশন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।

Related Topics

অফবিট / টপ নিউজ

ঘোড়দৌড় / হবিগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net