Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
গেইলকে টপকে রিজওয়ানের বিশ্ব রেকর্ড

খেলা

টিবিএস ডেস্ক
08 November, 2021, 12:10 am
Last modified: 08 November, 2021, 12:14 am

Related News

  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের
  • বিশাল হাঁড়িতে জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড নাইজেরিয়ান শেফের
  • জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড করতে গিয়ে ভেঙে পড়ল নাইজেরিয়ান শেফের বিশাল হাঁড়ি   
  • মেরু অঞ্চলের উপযোগী ৫৮,০০০ টনের ফ্ল্যাট কার্গো জাহাজ নির্মাণ করে চীনের বিশ্ব রেকর্ড

গেইলকে টপকে রিজওয়ানের বিশ্ব রেকর্ড

আগে চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন রিজওয়ান। এখন তার সামনে প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে হাজার রান ছোঁয়ার হাতছানি।
টিবিএস ডেস্ক
08 November, 2021, 12:10 am
Last modified: 08 November, 2021, 12:14 am

তিনি টি-টোয়েন্টির ফেরিওয়ালা। ব্যাট হাতে বিশ্ব শাসন করছেন দীর্ঘ সময় ধরে। এই ফরম্যাটের বেশিরভাগ রেকর্ডই তাই তার দখলে। সেই ক্রিস গেইলকেই ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন মোহাম্মদ রিজওয়ান। ব্যাট হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন।

সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে নামার আগে ৫ রানের অপেক্ষা ছিল রিজওয়ানের। সেই পাঁচ রান তুলতে এদিন তার লাগল ৯ বল। স্কটিশ পেসার ব্র্যাড হোয়েলের ডেলিভারি লেগ সাইডে পাঠিয়ে এক রান নেন তিনি। ওই রানটিতেই রেকর্ডের পাতায় উঠে যায় রিজওয়ানের নাম। 

স্বীকৃতি টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে রিজওয়ান এখন সর্বোচ্চ রানের রেকর্ডটির মালিক। এখন পর্যন্ত ১ হাজার ৬৭৬ রান করেছেন তিনি। রেকর্ডটি ছয় বছর দখলে ছিল গেইলের। ক্যারিবীয় এই ব্যাটিং দানব ২০১৫ সালে ৩৬ ইনিংসে ১ হাজার ৬৬৫ রান করে রেকর্ডটা গড়েন তিনি। গেইলকে ছাড়াতে রিজওয়ানের লাগল ৩৮ ইনিংস।

এই রেকর্ডে গেইল এখন দুইয়ে। বিরাট কোহলি রয়েছেন তিন নম্বরে। ২০১৬ সালে ১ হাজার ৬১৪ রান করেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ২০১৯ সালে ১ হাজার ৬০৭ রান করে এই রেকর্ডের তালিকার চারে নিজের নামটি বসান বাবর আজম। এ বছর তার রান ফোয়ারা বইছে। 

স্বীকৃত টি-টোয়েন্টির রেকর্ডের আগে এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন রিজওয়ান। এখন তার সামনে প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে হাজার রান ছোঁয়ার হাতছানি। এ বছর ৯৬৬ রান করেছেন তিনি।

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ রিজওয়ান / ক্রিস গেইল / বিশ্ব রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের
  • বিশাল হাঁড়িতে জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড নাইজেরিয়ান শেফের
  • জলফ রাইস রান্না করে বিশ্ব রেকর্ড করতে গিয়ে ভেঙে পড়ল নাইজেরিয়ান শেফের বিশাল হাঁড়ি   
  • মেরু অঞ্চলের উপযোগী ৫৮,০০০ টনের ফ্ল্যাট কার্গো জাহাজ নির্মাণ করে চীনের বিশ্ব রেকর্ড

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net