Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
ক্রিকেটারদের ‘ঘরবন্দি’ ঈদ আনন্দ

খেলা

টিবিএস রিপোর্ট
25 May, 2020, 03:00 pm
Last modified: 25 May, 2020, 03:14 pm

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম

ক্রিকেটারদের ‘ঘরবন্দি’ ঈদ আনন্দ

করোনাভাইরাসের প্রকোপে এখনও সবকিছু স্থবির হয়ে আছে। বাইরে বেরোনোর অবস্থা তৈরি হতে হয়তো আরও বেশ সময় লাগবে। এর মাঝেই পালিত হচ্ছে ঈদুল ফিতর।
টিবিএস রিপোর্ট
25 May, 2020, 03:00 pm
Last modified: 25 May, 2020, 03:14 pm

করোনাভাইরাসের প্রকোপে এখনও সবকিছু স্থবির হয়ে আছে। বাইরে বেরোনোর অবস্থা তৈরি হতে হয়তো আরও বেশ সময় লাগবে। এর মাঝেই পালিত হচ্ছে ঈদুল ফিতর। তবে এবারের ঈদ একেবারেই ভিন্ন। ঈদগাহে গিয়ে নামাজ পড়া, কোলাকুলি করা; এসব করার সুযোগ ছিল না। ঈদও কাটছে ঘরবন্দি অবস্থায়।

বাকি সবার মতো ক্রিকেটাররাও পরিবার নিয়ে বাড়িতেই ঈদ আনন্দ উপভোগ করছেন। তবে আনন্দের চেয়ে ক্রিকেটারদের মুখে সতর্ক বার্তা বেশি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঈদুল ভিতরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবাইকে বাড়িতে থাকার অনুরোধ করেছেন ক্রিকেটাররা।

জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম নিজের অফিসিয়াল পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমরা অনেক সময় বন্ধুদের সাথে বেশি সময় ব্যয় করি এবং পরিবারকে ভুলে যাই।'

'যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পরিবারের সাথে ভাল সময় কাটান এই কামনা করছি। ঈদ মোবারক।'

দুই কন্যা সন্তান ও স্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব আল হাসান। পরিবারের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সাবেক নাম্বার ওয়ান এই অলরাউন্ডার লিখেছেন, 'আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক। নিরাপদে থাকুন।'

স্ত্রী, ছেলে-মেয়ের সঙ্গে ছবি তুলে তামিম ইকবালও একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। ছবিটি দিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিখেছেন, 'ঈদ মোবারক। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।'

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তার পাঞ্জাবি পরা একটি ছবি পোস্ট করেছেন। তিনিও বাকিদের মতো সবাইকে ঘরে থেকে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন। 

মাহমুদউল্লাহ লিখেছেন, 'আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাই ঘরে থাকুন এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করুন।' আরও বেশ কয়েকজন ক্রিকেটার নিজেদের পেজ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ কমছেই না। উল্টো প্রতিদিনই করোনা আক্রান্ত রোগী সনাক্তের নতুন রেকর্ড হচ্ছে। সোমবার সর্বোচ্চ ১ হাজার ৯৭৫জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১ জন। এ নিয়ে করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ৫৮৫ জনে, মোট মৃতের সংখ্যা ৫০১।

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / তামিম ইকবাল / সাকিব আল হাসান / ঈদুল ফিতর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: এএনআই
    নেপালের বন্যার পানিতে ভেসে আসা ‘অচেনা ও অস্বাভাবিক’ মাছ খেতে নিষেধ করল বিহার সরকার
  • পর্যটকদের কাছে থাইল্যান্ডের অন্যতম পছন্দের জায়গা পাতায়া। ছবি: রয়টার্স
    ২০০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে ৫,০০০ মার্কিন নাবিক, পতিতাবৃত্তির বিরুদ্ধে অভিযান জোরদার
  • নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
    নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্টিন ব্রুডারমুলার    ছবি: রয়টার্স
    বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের
  • ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
    ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম

Most Read

1
ফাইল ছবি: এএনআই
আন্তর্জাতিক

নেপালের বন্যার পানিতে ভেসে আসা ‘অচেনা ও অস্বাভাবিক’ মাছ খেতে নিষেধ করল বিহার সরকার

2
পর্যটকদের কাছে থাইল্যান্ডের অন্যতম পছন্দের জায়গা পাতায়া। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২০০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে ৫,০০০ মার্কিন নাবিক, পতিতাবৃত্তির বিরুদ্ধে অভিযান জোরদার

3
নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
অর্থনীতি

নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

5
মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্টিন ব্রুডারমুলার    ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের

6
২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
বাংলাদেশ

২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net