Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
কোচ হিসেবে আলাদা কিছু করার দেখছেন না ডমিঙ্গো

খেলা

টিবিএস রিপোর্ট
22 May, 2021, 07:35 pm
Last modified: 22 May, 2021, 07:46 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

কোচ হিসেবে আলাদা কিছু করার দেখছেন না ডমিঙ্গো

ক্যাচ কিংবা গ্রাউন্ড ফিল্ডিং, বাংলাদেশের ফিল্ডাররা বলে হাত রাখলেই ফসকে যায়। নিউজিল্যান্ড সফর থেকে ফিল্ডিংয়ের এই বেহাল দশার শুরু। সম্ভাবনা তৈরি করেও ফিল্ডিং মিসের মহড়ায় সব মিলিয়ে গেছে। একই অবস্থা শ্রীলঙ্কা সফরেও। ফিল্ডিং নিয়ে কী ভাবছেন কোচ রাসেল ডমিঙ্গো?
টিবিএস রিপোর্ট
22 May, 2021, 07:35 pm
Last modified: 22 May, 2021, 07:46 pm
ক্যাচিং অনুশীলনে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। ছবি: বিসিবি

হঠাৎ-ই যেন অচেনা চেহারায় বাংলাদেশের ফিল্ডিং। ক্যাচ কিংবা গ্রাউন্ড ফিল্ডিং, বাংলাদেশের ফিল্ডাররা বলে হাত রাখলেই ফসকে যায়। নিউজিল্যান্ড সফর থেকে ফিল্ডিংয়ের এই বেহাল দশার শুরু। সম্ভাবনা তৈরি করেও ফিল্ডিং মিসের মহড়ায় সব মিলিয়ে গেছে। একই অবস্থা শ্রীলঙ্কা সফরেও। সব মিলিয়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের জন্য বড় চিন্তার কারণ ফিল্ডিং।

একই ভুল বারবার নয়; এমন থিওরিতে বিশ্বাস রেখে অনুশীলনে বিশেষ জোর দেওয়া হয়েছে ফিল্ডিংয়ে। গত ২ মে থেকে শুরু হওয়া অনুশীলনের একটি অংশে নিয়মিতভাবে ফিল্ডিং নিয়ে কাজ করা হয়েছে। কিন্তু ফিল্ডিংয়ের উন্নতিতে আলাদা করে কোনো কাজ হয়েছে? এমন প্রশ্নের উত্তরে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, কোচ হিসেবে এখানে আলাদা করে কাজ করার কিছু দেখছেন না তিনি।

২৩ মে দুপুর একটায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ম্যাচের আগেরদিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অনেক বিষয় নিয়েই কথা বলেন ডমিঙ্গো। শুরুতেই তাকে উত্তর দিতে হয় ফিল্ডিং নিয়ে। আলাদা করে কাজ করার প্রসঙ্গে প্রোটিয়া এই কোচ বলেন, 'আমার মনে হয় না কোচ হিসেবে এখানে আলাদা কিছু করার আছে।'

তার মতে ফিল্ডিং হচ্ছে আত্মবিশ্বাসের ব্যাপার। পুরনো কথা ভাবলে ফিল্ডিং আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। ডমিঙ্গো বলেন, 'ফিল্ডিং পুরোপুরি আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে। এটা নিয়ে আপনি যতো কথা বলবেন, ততো কঠিন হবে। আমরা আমাদের সেরা কিছু ফিল্ডিংয়ের কথা স্মরণ করে সেখান থেকে ইতিবাচক দিকগুলো নিতে পারি। আমরা কিছু ভালো ক্যাচ ও রান আউট করেছি, তবে এটা ধারাবাহিকভাবে করতে হবে। ভুলের দিকে বেশি নজর না দিতে চেষ্টা করতে হবে আমাদের।'

সব দলেই ভালো-খারাপ ফিল্ডার থাকে। ঠিক জায়গায় ঠিক ফিল্ডারকে রাখাটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ডমিঙ্গো। তিনি বলেন, 'দলে দারুণ কিছু ফিল্ডার থাকে, কিছু গড়পড়তা মানের ফিল্ডার থাকে। ঠিক জায়গায় ঠিক ফিল্ডারকে রাখাটা গুরুত্বপূর্ণ। যেটা বলছিলাম, ফিল্ডিংয়ে আত্মবিশ্বাস বড় ব্যাপার। এই সিরিজে মানসিক দিক থেকে আমাদের ভালো অবস্থানে থাকতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে, ফিল্ডিংয়ে আমরা ভালো এবং চাপে থেকেও আমরা ভালো ফিল্ডিং করতে পারি।'

ডমিঙ্গোর মতে, কোচ হিসেবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টাই করে যাচ্ছেন তিনি। দক্ষিণ আফ্রিকান এই কোচ বলেন, 'কোচ হিসেবে আমি মনে করি নীতি, বিশ্বাস ও ঠিক জিনিস করাটা গুরুত্বপূর্ণ। আমি আমার সামর্থ্য অনুযায়ী সেরাটা করার চেষ্টা করছি।' আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের ওপর চাপের যে বোঝা থাকে, সেটাও মনে করালেন তিনি।

ডমিঙ্গো বলেন,'আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সব সময়ই ব্যক্তিগত, পরিবার, বন্ধু-সহকর্মী, মিডিয়া থেকে চাপ থাকে। বলাই যায় যে, যাও এবং খেলো। কিন্তু এটা স্কুল ক্রিকেট নয়। দেশকে প্রতিনিধিত্ব করার সময় সবাই খুব সচেতন থাকে। কোচ হিসেবে আপনার দায়িত্ব খেলোয়াড়দের ওপর থেকে চাপ সরানো। তাদেরকে ভালোভাবে পস্তুত করা এবং এটা নিশ্চিত করা যে তারা মানসিকভাবে ভালো অবস্থানে আছে।'

Related Topics

টপ নিউজ

ফিল্ডিং / বাংলাদেশ ক্রিকেট দল / রাসেল ডমিঙ্গো / বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net