Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় হার

খেলা

টিবিএস রিপোর্ট
07 September, 2021, 11:25 pm
Last modified: 07 September, 2021, 11:51 pm

Related News

  • কিরগিজস্তানে খায়েরের জীবনাবসান, সঙ্গে বহু স্বপ্নেরও
  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • কিরগিজস্তানে ভেঙে ফেলা হলো মধ্য এশিয়ার সবচেয়ে উঁচু লেনিন ভাস্কর্য
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের

কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় হার

একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তাতে আক্রমণের ধার কিছুটা বাড়ে। কিন্তু তা শক্তিশালী কিরগিজস্তানের বিপক্ষে সামান্যই থেকে গেছে।
টিবিএস রিপোর্ট
07 September, 2021, 11:25 pm
Last modified: 07 September, 2021, 11:51 pm
তারিক কাজীরা দলের রক্ষণভাগ বেশিক্ষণ সামাল দিতে পারেননি। ছবি: বাফুফে

ফিলিস্তিনকে হারিয়ে থ্রি নেশন্স কাপে মিশন শুরু হয়েছিল কিরগিজস্তানের। তাদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে, তা জানাই ছিল। মাঠের লড়াইয়ে এর ব্যতিক্রম হলো না। স্বাগতিক দেশটির বিপক্ষে ন্যূনতম লড়াইও করতে পারলো না বাংলাদেশ। প্রতিপক্ষের আক্রমণ ফেরাতেই ব্যস্ত থাকা বাংলাদেশ মেনে নিলো বড় হার। পাওয়া এতোটুকুই, আসরে প্রথম গোলের স্বাদ পেয়েছে জামাল ভূঁইয়ার দল। 

কিরগিজস্তানের দোলন ওমরজাকোভ স্টেডিয়ামে মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ৪-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। দলটির বিপক্ষে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় হার। আসরে টানা দ্বিতীয় ম্যাচে হারলো জেমি ডের দল। নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছিল তারা।

একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তাতে আক্রমণের ধার কিছুটা বাড়ে। কিন্তু তা শক্তিশালী কিরগিজস্তানের বিপক্ষে সামান্যই থেকে গেছে। এ নিয়ে সর্বশেষ তিন ম্যাচেই দেশটির বিপক্ষে হারলো বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম লেগে বাংলাদেশ হারে ৩-১ গোলে। পরের লেগে ২-০ গোলের হার মেনে নিতে হয় বাংলাদেশকে। 

র‌্যাঙ্কিংয়ে কিরগিজস্তানের সঙ্গে বাংলাদেশের তফাৎ অনেক। দেশটি ১০১ নম্বরে, বাংলাদেশ সেখানে ১৮৮ নম্বরে। ৮৭ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে ভালো করার প্রত্যয় নিয়ে মাঠে নামলেও মাঠে সেটার ছাপ ছিল না। প্রতিপক্ষের আক্রমণ সামলে পাল্টা আক্রমণে গেলেও একবারের বেশি জালে ঠিকানা পায়নি সফরকারীরা।

ফিলিস্তিনের বিপক্ষে গোলরক্ষকের দায়িত্বে ছিলেন শহিদুল আলম সোহেল। এই ম্যাচে দায়িত্ব পান দলের প্রথম পছন্দ আনিসুর রহমান জিকো। এ ছাড়া ডিফেন্ডার রেজাউল করিমের জায়গায় রিয়াদুল হাসান রাফি, ফরোয়ার্ড সাদ উদ্দিনের জায়গায় মাহবুবুর রহমান সুফিল এবং মিড ফিল্ডার সোহেল রানার বদলে রাহবার ওয়াহেদ খানকে খেলানো হয়।

ম্যাচের দশম মিনিটেই কিরগিজস্তান এগিয়ে যায়। ডি-বক্সের বাইরে থেকে আলিমার্দন শুকুরভের ফ্রি-কিকে বল তপু বর্মনের মাথার ওপর দিয়ে গিয়ে পড়ে এলদার মোল্দোঝুনুসোভের পায়ে। এই ফরোয়ার্ডের সহজের বল জালে জড়ান।  

৪০তম মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পাল্টা আক্রমণে বাংলাদেশের ডি-বক্সে ঢুকে পড়েন কিরগিজ ডিফেন্ডার খায়রাত ইজাকভ। তার কাটব্যাকে অনেকটা ফাঁকাতেই বল পান শুকুরোভ। বাঁ পায়ের শটে গোল আদায় করেন নেন তিনি। 

বিরতির পরপরই আরও পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৪৬তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা গুলজিগিত আলিকলুভ আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে। রুস্তমোভ তুরসুনালি ডান পায়ের প্লেসিং শটে বল জালে জড়ান। 

৫২তম মিনিটে ব্যবধান কমায় বাংলাদেশ। রহমত মিয়ার থ্রো ইনে কিরগিজস্তানের ডিফেন্ডার হেড করার পর বল পেয়ে যান সুফিল। তার নেওয়া ডান পায়ের শট আজারভ আজিমের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। ৮৯তম মিনিটে আরেকটি গোল হজম করে বাংলাদেশ। শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ার দল।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ফুটবল দল / থ্রি নেশন্স কাপ / কিরগিজস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • কিরগিজস্তানে খায়েরের জীবনাবসান, সঙ্গে বহু স্বপ্নেরও
  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • কিরগিজস্তানে ভেঙে ফেলা হলো মধ্য এশিয়ার সবচেয়ে উঁচু লেনিন ভাস্কর্য
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net