Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
কাল ঢাকা পৌঁছেই কোয়ারেন্টিনে যাবে লঙ্কানরা

খেলা

টিবিএস রিপোর্ট
15 May, 2021, 07:45 pm
Last modified: 16 May, 2021, 08:51 pm

Related News

  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের
  • বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

কাল ঢাকা পৌঁছেই কোয়ারেন্টিনে যাবে লঙ্কানরা

নতুন একটি দল নিয়ে এই সফরে আসছে শ্রীলঙ্কা। নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নেই জায়গা পাননি দলে। দেশটির ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস ও উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমলও বাদ পড়েছেন।
টিবিএস রিপোর্ট
15 May, 2021, 07:45 pm
Last modified: 16 May, 2021, 08:51 pm
শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজটি নিশ্চিত হয় বেশ আগেই, কদিন আগে চূড়ান্ত হয় সূচি। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে শ্রীলঙ্কা দলের বাংলাদেশে আসা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। যদিও তা কেটে গেছে, নির্ধারিত সময়েই বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। 

১৮ সদস্যের ওয়ানডে দল নিয়ে বোরবার বাংলাদেশে আসছে লঙ্কানরা। বিসিবি জানিয়েছে, রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকা পৌঁছাবে শ্রীলঙ্কা। ঢাকা পৌঁছেই কোয়ারেন্টিনে চলে যাবে সফরকারীরা। সাত দিনের কোয়ারেন্টিনের প্রথম তিন দিন পুরোপুরি রুমবন্দি থাকতে হবে লঙ্কানদের। কোয়ারেন্টিনের পরের চারদিনে ছোট ছোট ভাগে ভাগ হয়ে অনুশীলন করতে পারবে তারা। 

নতুন একটি দল নিয়ে এই সফরে আসছে শ্রীলঙ্কা। নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নেই জায়গা পাননি দলে। দেশটির ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস ও অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমলও বাদ পড়েছেন। এ ছাড়া নিয়মিত দলের অনেকেই জায়গা পাননি। দলটির নেতৃত্বে থাকবেন কুশল পেরেরা। 

ছোট ছোট ভাগে ভাগ হয়ে ১৯ মে থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করবে তারা। দুই দিনের অনুশীলন শেষে ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এই সফরে বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলবে লঙ্কানরা। 

২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে ২৫ ও ২৮ মে মিরপুরেই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। সিরিজ শেষে আগামী ২৯ মে ভাড়া করা বিমানে দেশে ফিরবে শ্রীলঙ্কা দল।         

শ্রীলঙ্কার ওয়ানডে দল: কুশল পেরেরা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ভানিদু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, নিরোশান ডিকভেলা, দুশমন্ত চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকসান সান্দাকান, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো ও শিরান ফার্নান্দো।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি:

তারিখ                 ম্যাচ                                         ভেন্যু                    সময়

২১ মে             প্রস্তুতি ম্যাচ                                  বিকেএসপি            সকাল ৯টা

২৩ মে             প্রথম ওয়ানডে                                মিরপুর               দিবা-রাত্রি

২৫ মে            দ্বিতীয় ওয়ানডে                                মিরপুর               দিবা-রাত্রি

২৮ মে            তৃতীয় ওয়ানডে                                 মিরপুর               দিবা-রাত্রি  

 

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা ক্রিকেট দল / বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের
  • বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net