Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
কাতার বিশ্বকাপ ২০২২: ভেঙে ফেলার জন্যেই তৈরি যে স্টেডিয়াম

খেলা

টিবিএস ডেস্ক 
19 July, 2021, 06:30 pm
Last modified: 19 July, 2021, 06:43 pm

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • স্থানীয় শিল্পের টেকসই উন্নয়নে ১,০০০ কোটি টাকার বিশেষ তহবিল
  • কুমিল্লায় কাগজে স্টেডিয়াম থাকলেও বাস্তবে নেই, উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মনিরুল হক চৌধুরী
  • খরচ কমানোর চাপে পেছাচ্ছে সৌদির ২০৩৪ বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণের কাজ; কম ব্যয়ের নতুন নকশা জমার নির্দেশ
  • পটুয়াখালী যেভাবে জলাবদ্ধ শহর থেকে জলবায়ু-সহনশীলতার মডেল হয়ে উঠল

কাতার বিশ্বকাপ ২০২২: ভেঙে ফেলার জন্যেই তৈরি যে স্টেডিয়াম

টুর্নামেন্টের অবকাঠামোগত নির্মাণের সময়েও টেকসই নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে কাতার। দেশটির আয়োজক কর্তৃপক্ষ আরও দাবি করেছে, ভবন নির্মাণে তারা এমন উপকরণ ব্যবহার করেছে যা সর্বোচ্চ উপযোগিতা দিবে এবং কার্বন নিঃসরণ, আবর্জনার পরিমাণ ও জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব কমাবে।  
টিবিএস ডেস্ক 
19 July, 2021, 06:30 pm
Last modified: 19 July, 2021, 06:43 pm
দোহা বন্দরের উপকন্ঠে ৯৭৪টি শিপিং কন্টেইনারের দিয়ে গঠিত রাস আবু আবুদ স্টেডিয়ামে এবার ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ছবি: সংগৃহীত

একসময় পারস্য সাগরের তীরের অঞ্চলটিতে জীবনের চিহ্ন ছিল না; সেখানে এখন নানা রঙ এর বাহার এবং জনমানুষে পরিপূর্ণ। আর কিছুদিন পরেই সেখানে শোনা যাবে ৪০ হাজার দর্শকের চিৎকার।   

বলা হচ্ছে কাতারের রাস আবু আবুদ স্টেডিয়ামের কথা; এটিই ইতিহাসের প্রথম ফুটবল স্টেডিয়াম যা আসলে ভেঙ্গে ফেলার জন্যই তৈরি।

দোহা বন্দরের উপকন্ঠে ৯৭৪টি শিপিং কন্টেইনারের  দিয়ে গঠিত রাস আবু আবুদ স্টেডিয়ামে এবার ২০২২ বিশ্বকাপের কোয়ার্টারফাইনাল পর্যন্ত সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে।   

সবগুলো কন্টেইনারই পরিশোধিত স্টীল থেকে তৈরি এবং গায়ে ৯৭৪ সংখ্যাটি লেখা, যা কাতারের ডায়ালিং কোড এর প্রতীক। এটি একই সাথে দেশটির টেকসই লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিশ্রুতি ও নিজস্ব পরিচয়কে তুলে ধরছে। 

টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পর এই স্টেডিয়ামের বিভিন্ন অংশ, রিমুভেবল সিট, কন্টেইনার এবং ছাদ পর্যন্ত ভেঙ্গে ফেলা হবে এবং কাতার কিংবা কাতারের বাইরের অন্য কোনো খেলার অনুষ্ঠানে বা সাধারণ অনুষ্ঠানে ব্যবহার করা হবে।

রাস আবু স্টেডিয়ামের একজন প্রজেক্ট ম্যানেজার, মোহাম্মদ আল আতওয়ান সিএনএনকে বলেন, '৪০ হাজার মানুষের ধারণক্ষমতার এই ভেন্যুর প্রতিটি জিনিসই ভেঙে সরিয়ে নেওয়া সম্ভব এবং সেগুলো দিয়ে ২০ হাজার ধারণক্ষমতাসম্পন্ন আরও দুটি স্টেডিয়াম বানানো যাবে। আর এটাই এই স্টেডিয়ামের সৌন্দর্য্য।'

অন্যান্য সুযোগ সুবিধার পাশাপাশি, কাতার এও প্রত্যাশা করছে যে এই স্টেডিয়ামটি ভবিষ্যত ফুটবল টুর্নামেন্ট আয়োজনের অগ্রদূত হবে।

ছবি: সিএনএন

টেকসই হবে কি?  

জুনে প্রকাশিত, ফিফার এক প্রতিবেদনে জানানো হয়, ২০২২ বিশ্বকাপ সব মিলিয়ে ৩৬ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করবে; যা ২০১৮ সালে অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপের চাইতে ১৫  লাখ টন বেশি।

তাই কার্বন-নিরপেক্ষ বিশ্বকাপ আয়োজন করতে উপসাগরীয় দেশ, কাতারের এই প্রচেষ্টা যে সাড়া ফেলবে তাতে সন্দেহ নেই।

টুর্নামেন্টের অবকাঠামোগত নির্মাণের সময়েও টেকসই নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে কাতার। দেশটির আয়োজক কর্তৃপক্ষ আরও দাবি করেছে, ভবন নির্মাণে তারা এমন উপকরণ ব্যবহার করেছে যা সর্বোচ্চ উপযোগিতা দিবে এবং কার্বন নিঃসরণ, আবর্জনার পরিমাণ ও জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব কমাবে।  

টেকসই ধারণক্ষমতা এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য। সে কারণেই গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে সারা বিশ্বে বিশ্বকাপের সকল অবকাঠামোকে ঘিরে গাছ লাগানো হচ্ছে।

শুধু তাই নয়, বিশ্বকাপ দেখতে আগতদেরকেও তারা সুপারিশ করবে কিভাবে তারা ভ্রমণ, বাসস্থান ও খাদ্যের মত খাতে গ্রিন হাউজ গ্যাস নির্গমন কমাতে পারে।

কাতার আরও জানিয়েছে, বিশ্বকাপের সমাপ্তি ঘোষণার পরপরই তারা দুটি বৃহৎ সৌর প্রজেক্ট বানাবে, যেগুলো  টুর্নামেন্ট চলাকালীন কার্বন নির্গমনকে পুষিয়ে দেয়ার জন্য পরবর্তী ১০-১৫ বছর পর্যন্ত কাজ করতে থাকবে।

কাতার-২০২২ এর বাকি সব ভেন্যুর মতো রাস আবু আবুদ স্টেডিয়ামের এ অস্থায়ী বন্দোবস্ত এই প্রমাণ করে যে, দেশটি কম সময়ে কম খরচে অবকাঠামো নির্মাণের দিকেও নজর দিচ্ছে।

আয়োজকদের তথ্যমতে, ৪৮ লাখ বর্গফুটের এই স্টেডিয়ামের কাজ শুরু হয় ২০১৭ সালে। এ বছরের শেষ দিকে এটি পুরোপুরি ব্যবহার উপযোগী হবে বলে আয়োজকরা জানান।

ছবি: সিএনএন

সমুদ্রের হিমশীতল হাওয়ায় শীতাতপ নিয়ন্ত্রণ: 

রাস আবু আবুদ স্টেডিয়াম থেকে বেরিয়ে বাইরে পা রাখলেই দোহার পশ্চিম উপসাগরীয় দিগন্তের সাথে দেখা মিলবে ভক্তদের। আর যখন সূর্য ডুবে যাবে, তখন একপাশে আকাশচুম্বী ভবন ও অন্যপাশে স্টেডিয়ামের মধ্যে বর্ণিল আলোর বিনিময় সমুদ্রতীরে প্রতিফলিত হয় এবং শহরকেও আলোকিত করে তোলে।   

বিশ্বকাপের জন্য কাতারের নির্ধারিত সকল স্টেডিয়ামেই অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, যা একটি শীতল-আরামদায়ক আবহাওয়া তৈরি করে।   

কিন্তু,  রাস আবু আবুদ স্টেডিয়ামে সেই কৃত্রিম শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন হয় না, কারণ পার্শ্ববর্তী সমুদ্র থেকেই সেখানে শীতল বাতাস আসে।

আল-আতওয়ান মনে করেন, এই স্টেডিয়ামের মূল অবস্থানটি খুবই সুবিধাজনক এবং এখানে একাধিক প্রজেক্টের কাজ করা যাবে বিধায় এর দারুণ ভবিষ্যত আছে। 

  • সূত্র: সিএনএন 
     

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / টেকসই অবকাঠামো / টেকসই উন্নয়ন / স্টেডিয়াম / রাস আবু আবুদ স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • স্থানীয় শিল্পের টেকসই উন্নয়নে ১,০০০ কোটি টাকার বিশেষ তহবিল
  • কুমিল্লায় কাগজে স্টেডিয়াম থাকলেও বাস্তবে নেই, উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মনিরুল হক চৌধুরী
  • খরচ কমানোর চাপে পেছাচ্ছে সৌদির ২০৩৪ বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণের কাজ; কম ব্যয়ের নতুন নকশা জমার নির্দেশ
  • পটুয়াখালী যেভাবে জলাবদ্ধ শহর থেকে জলবায়ু-সহনশীলতার মডেল হয়ে উঠল

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net