Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
করোনায় চিকিৎসায় মিরপুর স্টেডিয়াম ছেড়ে দিতে প্রস্তুত বিসিবি

খেলা

টিবিএস রিপোর্ট
28 March, 2020, 06:20 pm
Last modified: 28 March, 2020, 06:27 pm

Related News

  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • বিসিবি সভাপতির দায়িত্ব থেকে ‘সরিয়ে দেওয়া হলো’ ফারুক আহমেদকে
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • খেলা শুরুর আগেও টিকেট নিয়ে তোলপাড়, আটকে গেল মিরাজের গাড়ি

করোনায় চিকিৎসায় মিরপুর স্টেডিয়াম ছেড়ে দিতে প্রস্তুত বিসিবি

করোনাভাইরাসের দাপটে জনজীবন বিপর্যস্ত। থমকে গেছে সবকিছু। দেশের এই ক্রান্তিকালে সাহায্য করতে প্রস্তুত আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
টিবিএস রিপোর্ট
28 March, 2020, 06:20 pm
Last modified: 28 March, 2020, 06:27 pm

করোনাভাইরাসের দাপটে জনজীবন বিপর্যস্ত। থমকে গেছে সবকিছু। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধে দেশে চলছে অলিখিত জরুরী অবস্থা। মানুষকে ঘরে রাখতে দেশজুড়ে সেনা মোতায়েন করা হয়েছে। দায়িত্ব আছেন পুলিশ সদস্যরাও। দেশের এই ক্রান্তিকালে সাহায্য করতে প্রস্তুত আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

দরকার হলে করোনা চিকিৎসায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ছেড়ে দিতে রাজি আছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। শনিবার এমন তথ্যই দিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, সরকার চাইলে করোনা চিকিৎসায় মিরপুর স্টেডিয়ামকে ব্যবহার করতে দেবেন তারা। 

এ বিষয়ে জালাল ইউনুস বলেন, 'এটা আমাদের দায়িত্ব। শুধু্ আমাদের না, যে সময় এসেছে তাতে সবারই সবার পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। বিশ্বব্যাপী করোনা যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং এ দেশেও যে হারে ছড়িয়ে পড়ছে, তাতে আমাদের সরকারের যদি প্রয়োজন হয়, অবশ্যই আমরা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম রোগীদের চিকিৎসার জন্য দিয়ে দিব।'

করোনা প্রতিরোধে অন্যদের মতো করেই মানুষের পাশে থাকতে চায় বিসিবি। যে কারণে এক হয়ে কাজ করার কথা জানিয়ে জালাল ইউনুস আরও বলেন, 'চিকিৎসার জন্য স্টেডিয়াম দিতে প্রস্তুত আছি। না দেওয়ার কিছু নেই। আমাদের মনে রাখতে হবে এটি একটি বৈশ্বিক দূর্যোগ, যা মোকাবেলায় সবাইকে একাত্ম হয়ে কাজ করতে হবে।'

করোনা চিকিৎসায় কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামকে কোয়ারেন্টিন হিসেবে ব্যবহার করার প্রস্তাব দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি। রাজীব গান্ধী স্টেডিয়ামকে কোয়ারেন্টিন সেন্টার বানানোর প্রস্তাব দিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। বাংলাদেশে ইতোমধ্যে ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৫ জন। এ ছাড়া চিকিৎসায় ভালো হয়ে বাড়ি ফিরছেন ১১ জন।

Related Topics

বাংলাদেশ ক্রিকেট বোর্ড / মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম / করোনা আতঙ্ক / কোয়ারেন্টিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • বিসিবি সভাপতির দায়িত্ব থেকে ‘সরিয়ে দেওয়া হলো’ ফারুক আহমেদকে
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • খেলা শুরুর আগেও টিকেট নিয়ে তোলপাড়, আটকে গেল মিরাজের গাড়ি

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net