Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
করোনায় আক্রান্ত ক্রিকেটার মোশাররফ রুবেল

খেলা

টিবিএস রিপোর্ট
09 August, 2020, 05:05 pm
Last modified: 09 August, 2020, 05:24 pm

Related News

  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • সাকিব আল হাসানের দেশে আসতে কোনো আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা
  • সরকার পদত্যাগের পর যা বলছেন ক্রিকেটাররা

করোনায় আক্রান্ত ক্রিকেটার মোশাররফ রুবেল

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোশরারফ হোসেন রুবেল। অভিজ্ঞ এই ক্রিকেটারের বাবাও করোনায় আক্রান্ত। বাঁহাতি এই স্পিনার নিজেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। 
টিবিএস রিপোর্ট
09 August, 2020, 05:05 pm
Last modified: 09 August, 2020, 05:24 pm

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোশরারফ হোসেন রুবেল। অভিজ্ঞ এই ক্রিকেটারের বাবাও করোনায় আক্রান্ত। বাঁহাতি এই স্পিনার নিজেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

করোনায় আক্রান্ত হয়ে মোশাররফ রুবেলের বাবা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিউতে ভর্তি আছেন। মূলত বাবার দ্বারাই করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে খেলা বাঁহাতি এই স্পিনার।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মোশাররফ বলেন, 'আমার বাবা করোনা পজিটিভ, কয়েকদিন ধরে সিএমইচের আইসিউতে আছেন। আব্বার সংস্পর্শে যাওয়া হয়েছে আমার। এরপর আমিও আক্রান্ত হয়েছি। হঠাৎ করে উপসর্গ দেখা দেয়, কোনো স্বাদ-গন্ধ পাচ্ছিলাম না। কাল পরীক্ষা করাই। কালই রিপোর্ট পেয়েছি, করোনা পজিটিভ এসেছে। আপাতত আইসোলেশনে আছি।'

মোশাররফের স্ত্রী-সন্তানের করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদেরকে শ্বশুড় বাড়ি পাঠিয়ে দিয়েছেন তিনি, 'আমার শরীরের অবস্থা বর্তমানে ভালো আছে। এমনিতে কোনো সমস্যা নেই। আমার স্ত্রী-সন্তানের নেগেটিভ এসেছে। ওদেরকে আমার শ্বশুড় বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমি আমার ঢাকার বাসাতে আইসোলেশনে আছি। সবার কাছে দোয়া চাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠি।'

২০১৯ সালে ব্রেইন টিউমারে আক্রান্ত হন মোশাররফ রুবেল। আক্রান্ত হওয়ার কিছুদিন পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মোশাররফের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়। এরপর সেখানেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মার। 

জাতীয় দলে মোশাররফ রুবেলের সফর লম্বা না হলেও দীর্ঘদিন দিন ধরে ঘরোয়া ক্রিকেট খেলে আসছেন তিনি। ১১২টি প্রথম শ্রেণি ও ১০৪টি লিস্ট 'এ' ম্যাচে যথাক্রমে ৩৯২ ও ১২০টি উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। ২০০১ থেকে ঘরোয়া ক্রিকেট খেলে আসা মোশাররফ রুবেল ব্যাট হাতেও কম যান না। প্রথম শ্রেণি ও লিস্ট 'এ' মিলিয়ে ২টি সেঞ্চুরি ও ২৪টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

Related Topics

টপ নিউজ

মোশাররফ হোসেন রুবেল / ক্রিকেটার / করোনা আক্রান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • সাকিব আল হাসানের দেশে আসতে কোনো আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা
  • সরকার পদত্যাগের পর যা বলছেন ক্রিকেটাররা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net