Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
ওমান ‘পরীক্ষা’ উতরাতে পারবে তো বাংলাদেশ?

খেলা

টিবিএস রিপোর্ট
19 October, 2021, 11:15 am
Last modified: 19 October, 2021, 11:17 am

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

ওমান ‘পরীক্ষা’ উতরাতে পারবে তো বাংলাদেশ?

শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে থাকা দল ওমান। সেই ওমানই সাকিব-মুশফিকদের জন্য এতো বড় পরীক্ষা হয়ে উঠবে, তা কে ভেবে রেখেছিল! বিশ্বকাপের রোমাঞ্চ আর টি-টোয়েন্টি ক্রিকেটের বাস্তবতায় সেটাই এখন খুব স্বাভাবিক।
টিবিএস রিপোর্ট
19 October, 2021, 11:15 am
Last modified: 19 October, 2021, 11:17 am

স্কটল্যান্ডের বিপক্ষে হারের রেশ এখনও কাটেনি। সোমবারও এই হারের জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। হারের জন্য সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিংকে দায়ী করাসহ আরও অনেক কিছু নিয়েই ক্ষোভ ঝারেন তিনি। কিন্তু এসব নিয়ে ভাবার সময় আপাতত বাংলাদেশের নেই। এরই মধ্যে যে সামনে হাজির ওমান 'পরীক্ষা'।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাত ওমানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশের বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। স্বাগতিকদের বিপক্ষে হারলে বাংলাদেশের বিশ্বকাপ মিশন এক রকম শেষ হয়ে যাবে। তাই আজ, 'করো নয়তো মরো' মানসিকতা নিয়ে মাঠে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। 

শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে থাকা দল ওমান। সেই ওমানই সাকিব-মুশফিকদের জন্য এতো বড় পরীক্ষা হয়ে উঠবে, তা কে ভেবে রেখেছিল! বিশ্বকাপের রোমাঞ্চ আর টি-টোয়েন্টি ক্রিকেটের বাস্তবতায় সেটাই এখন খুব স্বাভাবিক। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে ফেবারিট বলতে যে কোনো কথা নেই, বাংলাদেশ তা শুরুর ম্যাচেই টের পেয়েছে। 

বিশ্বকাপের দৌড়ে টিকে থাকতে হলে ওমানের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে। প্রথম ম্যাচে হার, এরপর এমন সমীকরণ; সব মিলিয়ে পাহাড়সম চাপ নিয়েই ওমানের বিপক্ষে খেলতে হবে মাহমুদউল্লাহর দলকে। বিশ্বকাপে চাপ থাকে, কিন্তু প্রথম রাউন্ডের শুরুতেই যে চাপ বাংলাদেশকে পেছনে ঠেলে দিচ্ছে, সেটা অনেকটা অপ্রত্যাশিতই। 

ওমানের বিপক্ষে ম্যাচটি হেরে গেলে চাপ আরও বাড়বে, থমকে যেতে পারে বিশ্বকাপ যাত্রাও। চাপটা বুঝতে পারছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তবে সময়টা এমন, এ নিয়ে ভাবলে আত্মবিশ্বাস নেমে যেতে পারে একেবারে তলানিতে। তাই অনেক কিছু নিয়ে না ভেবে ভালো পারফরম্যান্সের অপেক্ষায় তিনি। প্রোটিয়া কোচের বিশ্বাস, সেরা ক্রিকেটই খেলবে বাংলাদেশ। 

ওমান ম্যাচের আগে ডমিঙ্গো বলেছেন, 'বিশ্বকাপে সব সময়ই বিশাল চাপ থাকে, বিশেষ করে বাংলাদেশের মতো ক্রিকেট পাগল দেশে। প্রতিটি পারফরম্যান্স এখানে খুঁটিয়ে দেখা হয়, প্রতিটি ভুল এখানে বড় করে দেখা হয়। ক্রিকেটাররা তাই চাপে আছে অবশ্যই। তবে দেশের হয়ে খেললে এটা থাকবেই। চাপকে আলিঙ্গন করে নিতে হবে তাদের এবং আশা করি তা ছেলেদের সেরাটা বের করে আনবে।'

এই ম্যাচ জয়ের বিকল্প যে নেই, সেটা বলাই বাহুল্য। 'মাস্ট উইন' ম্যাচ বলেই কিনা এটাকে বড় ম্যাচ বলছেন ডমিঙ্গো। তার ভাষায়, 'আমরা জানি, আমাদের জন্য এটি বড় এক ম্যাচ, চাপ প্রচণ্ড। কিন্তু বিশ্বকাপে তো এসব থাকবেই। এই ধরনের ম্যাচই তো সবাই জিততে চায়। আমাদের ছেলেদের জন্যও এটা দারুণ সুযোগ।'

ঘরের মাঠে বিশ্বকাপের সূচনাটা দারুণ হয়েছে ওমানের। প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনিকে উড়িয়ে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে তারা। ওমানকে তাই সমীহ দিতেই হচ্ছে ডমিঙ্গোকে, 'আমাদের কাজটা মোটেও সহজ হবে না। ওমান খুব ভালো খেলছে। তারা পরের রাউন্ডে যেতে চায়। আমাদের জন্য কঠিন ম্যাচ হবে। তবে আমাদের ছেলেরা যদি নিজেদের সেরাটা খেলতে পারে, আমাদের ভালো সুযোগ আছে।'

প্রতিপক্ষকে সমীহ দিলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। তার বিশ্বাস ওমান ও পিএনজিকে হারিয়ে পরের ধাপে যাবে তার দল। ডমিঙ্গে বলেন, 'ছেলেরা যথেষ্ট আত্মবিশ্বাসী যে আমরা পরের ধাপে যেতে পারব। তাদের ওপর আমার বিশ্বাস অনেক। বছরখানেক ধরেই কঠিন ম্যাচগুলো তারা উতরে গেছে। সবার পূর্ণ বিশ্বাস আছে যে ওমান ও পিএনজিকে হারিয়ে আমরা মূল পর্বে যেতে পারব।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / বাংলাদেশ-ওমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net