Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই স্থগিত

খেলা

টিবিএস রিপোর্ট
12 August, 2020, 04:05 pm
Last modified: 12 August, 2020, 05:00 pm

Related News

  • ভূমিকম্পের ঝুঁকি: ৪৮ ঘণ্টার জন্য পেট্রোবাংলার সব কূপ খনন ও জরিপ কাজ স্থগিত
  • ৬ দফা দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন পলিটেকনিক শিক্ষার্থীরা
  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে
  • বাফুফে সহ-সভাপতিকে বড় অঙ্কের জরিমানা, বাড়ল সোহাগের শাস্তি

এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই স্থগিত

ঘোষণা দিয়েও সেই মোতাবেক ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। স্থগিত হওয়া বাছাইপর্বের ম্যাচগুলো ২০২১ সালে অনুষ্ঠিত হবে। নতুন সূচিও আগামী বছর চূড়ান্ত করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে ফিফা। 
টিবিএস রিপোর্ট
12 August, 2020, 04:05 pm
Last modified: 12 August, 2020, 05:00 pm

কয়েক মাস পেরিয়ে গেলেও করোনাভাইরাসের প্রভাব কমছে না। সবকিছু চূড়ান্ত করেও আবার থমকে যেতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ স্থগিত করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও স্বাস্থ্যঝুঁকি থেকেই যাচ্ছে। বিভিন্ন দেশের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে এই অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিত করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

করোনাভাইরাসের প্রকোপে গত মার্চে বিশ্বের সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে যায়। এরপর একে এক স্থগিত হতে থাকে বিভিন্ন টুর্নামেন্ট। কয়েক মাস পরে পরিস্থিতির উন্নতি হওয়ায় অক্টোবর-নভেম্বর থেকে বাছাইপর্বের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা। 

ঘোষণা দিয়েও সেই মোতাবেক ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। স্থগিত হওয়া বাছাইপর্বের ম্যাচগুলো ২০২১ সালে অনুষ্ঠিত হবে। নতুন সূচিও আগামী বছর চূড়ান্ত করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে ফিফা। 

কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচের প্রস্তুতির জন্য কিছুদিন আগে ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাফুফে। গত ৫ আগস্ট গাজীপুরের সারাহ রিসোর্টে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে।

ক্যাম্প শুরুর আগে খেলোয়াড়দের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। পরীক্ষা করিয়ে কঠিন অবস্থার মধ্যে পড়ে যায় বাফুফে। প্রথম দুই দফায় ২৪ জন খেলোয়াড়ের মধ্যে ১৮ জন করোনা পজিটিভ হন। কয়েকজন ক্রিকেটার যোগ দেন ক্যাম্পে। ফিফার ঘোষণার পর কয়েক ঘণ্টা পর ক্যাম্প স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

আগামী অক্টোবর থেকে কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের খেলা শুরু হওয়ার কথা ছিল। ৮ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরুর কথা ছিল বাংলাদেশের।

Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ বাছাই / বাফুফে / স্থগিত ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • ভূমিকম্পের ঝুঁকি: ৪৮ ঘণ্টার জন্য পেট্রোবাংলার সব কূপ খনন ও জরিপ কাজ স্থগিত
  • ৬ দফা দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন পলিটেকনিক শিক্ষার্থীরা
  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে
  • বাফুফে সহ-সভাপতিকে বড় অঙ্কের জরিমানা, বাড়ল সোহাগের শাস্তি

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net