Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
এলপিএল খেলার ছাড়পত্র দেওয়া হবে না সাকিবকে

খেলা

টিবিএস রিপোর্ট
28 September, 2020, 05:45 pm
Last modified: 28 September, 2020, 05:50 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

এলপিএল খেলার ছাড়পত্র দেওয়া হবে না সাকিবকে

সাকিব ছাড়াও তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেনের নাম আছে লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে। তাদেরও টুর্নামেন্টে খেলা হবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
টিবিএস রিপোর্ট
28 September, 2020, 05:45 pm
Last modified: 28 September, 2020, 05:50 pm
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আগামী ২৯ অক্টোবর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব আল হাসান। দেশসেরা এই অলরাউন্ডার অবশ্য আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন। গত ৫ আগস্ট থেকে শৈশবের সবচেয়ে প্রিয় জায়গা বিকেএসপিতে অনুশীলন শুরু করেছেন সাকিব। 

নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার বেশ দেরি থাকলেও সাকিবের দিকে ঠিকই নজর ছিল বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের। সেপ্টেম্বরের শুরুর দিকে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলাম তালিকা প্রকাশ করা হয়। যেখানে সাকিবের নাম যোগ করা হয়। 

নাম থাকলেও এই টুর্নামেন্টে সাকিবের হয়তো খেলা হবে না। শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরুর পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নভেম্বরে ঘরোয়া ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিসিবির চাওয়া সাকিবও ঘরোয়া ক্রিকেটে মন দিক।

নভেম্বরেই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ। একই সময়ে ঘরোয়া ক্রিকেট থাকবে বলে লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিবের খেলার কোনো সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

সাকিব ছাড়াও তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেনের নাম আছে নিলামে। তাদেরও টুর্নামেন্টে খেলা হবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হবে কিনা? এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, 'সম্ভাবনা দেখি না কোনো।' টুর্নামেন্টটিতে সাকিবের খেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের এখানেই তো লিগ শুরু হয়ে যাচ্ছে। খেলা শুরু হয়ে যাচ্ছে এখানে।' 

কোয়ারেন্টিনের সময়সীমা ও স্বাস্থ্য বিধির জটিলতায় শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হয়ে গেছে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাদের চূড়ান্ত সিদ্ধান্তে ১৪ দিনের কোয়ারেন্টিনের কথা জানিয়েছে। বিসিবি ১৪ দিনের কোয়ারেন্টিন করে সফর করবে না বলে জানিয়ে দিয়েছে। লঙ্কান বোর্ডকে নতুন সূচি তৈরির কথা জানিয়েছে বিসিবি।    

গত আগস্টে শুরু হওয়ার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর। করোনাভাইরাসের কারণে আসরটি তিন মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়। আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে ৫ দলের এই টুর্নামেন্ট। পর্দা নামবে আগামী ৬ ডিসেম্বর। ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বানটোটায় টুর্নামেন্টটির ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

Related Topics

টপ নিউজ

এলপিএল / সাকিব আল হাসান / ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net