Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
এক সময়ের ব্যাটসম্যান এখন সেরা বোলার

খেলা

শান্ত মাহমুদ
25 February, 2020, 03:15 pm
Last modified: 25 February, 2020, 04:27 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: ৩ পুলিশ সদস্যের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি, শাস্তির সুপারিশ
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস

এক সময়ের ব্যাটসম্যান এখন সেরা বোলার

বয়স সবে ১৯। এরই মধ্যে স্পিন ছোবলে প্রতিপক্ষকে নীল করে দিতে শিখে গেছেন নাঈম হাসান। জিম্বাবুয়ের বিরুদ্ধে ৯ উইকেট শিকার করেছেন তিনি।
শান্ত মাহমুদ
25 February, 2020, 03:15 pm
Last modified: 25 February, 2020, 04:27 pm

বয়স সবে ১৯। এরই মধ্যে স্পিন ছোবলে প্রতিপক্ষকে নীল করে দিতে শিখে গেছেন নাঈম হাসান। ২০১৮ সালের নভেম্বরে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকেই নিজের জাত চিনিয়েছিলেন বাংলাদেশের এই ডানহাতি অফ স্পিনার। এবার নাঈমকে ভালো করে চিনল জিম্বাবুয়ে। তার স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে ওঠা জিম্বাবুয়ে ম্যাচ হারল সাড়ে তিন দিনেই।

জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারানোর পথে ব্যাট হাতে যেমন মুশফিকুর রহিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তরা নেতৃত্ব দিয়েছেন, তেমনি বল হাতে বাংলাদেশকে পথ দেখিয়েছেন নাঈম হাসান। ৬ ফুট উচ্চতার দীর্ঘদেহী এই স্পিনার প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট ঝুলিতে পুরেছেন। মাত্র ৪টি টেস্ট খেলা নাঈম দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকার করলেন।

প্রথম ইনিংসে বল হাতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন পেসার আবু জায়েদ রাহি। দ্বিতীয় ইনিংসে এই কাজটি করেছেন নাঈম। তৃতীয় দিনের শেষ বিকেলে ৩ ওভার বোলিং করেই জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন তিনি। চতুর্থ দিনেও চলেছে তার স্পিন ঘূর্ণি। এদিন আরও ৩টি উইকেট নেন নাঈম।

আরও একটি উইকেট শিকারের পর নাঈমকে সতীর্থদের অভিবাদন। ছবি: বিসিবি

দ্বিতীয় ইনিংসে ৮২ রান খরচায় তার শিকার ৫ উইকেট। সব মিলিয়ে ম্যাচে নাঈম নিয়েছেন ৯ উইকেট। ম্যাচের হিসেবে এটাই নাঈমের টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং। দ্বিতীয় ইনিংসে তার স্পিনের বিপক্ষে আত্মসমর্পণ করেছেন জিম্বাবুয়ের ওপেনার প্রিন্স মাসভাউরে, ডোনাল্ট পিরিপানো, ব্রেন্ডন টেলর, টিমিসেন মারুমা ও এইন্সলে এনডিলভু।

২০০০ সালের ২ ডিসেম্বর চট্টগ্রামে জন্ম নেওয়া নাঈম স্বপ্নের পথে ছুটে চলেছেন। এই পথ তার বাবা মাহবুবুল আলমেরও খুব পছন্দ। নিজে ফুটবলার হলেও মাহবুবুল আলম স্বপ্ন দেখতেন ছেলে একদিন বড় ক্রিকেটার হবে। ছোট্ট নাঈমকে কাঁধে নিয়ে বিভিন্ন ক্রিকেট মাঠে ঘুরতেন চট্টগ্রাম ফুটবলের পরিচিত মুখ মাহবুবুল।

তখন থেকেই ক্রিকেটের প্রতি টান নাঈমের। সঙ্গে বাবার অকুণ্ঠ সমর্থন তার স্বপ্নের সীমানা বাড়িয়ে দেয়। অনুপ্রেরণা হিসেবে সামনেই পেয়ে যান নিজ শহরের আফতাব আহমেদ-তামিম ইকবালদের। এদের ব্যাটিং দেখে নাঈম পণ করে ফেলেন, ক্রিকেটার হবেন। স্বপ্ন দেখেন বড় ব্যাটসম্যান হওয়ার।

শুরুটা সেভাবেই; ব্যাটসম্যানই ছিলেন তিনি। ধীরে ধীরে অফ স্পিনেও পারদর্শী হয়ে ওঠেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে অলরাউন্ডার হিসেবেই জায়গা হয় নাঈমের। যদিও এখন তার পরিচয় অফ স্পিনার। তবে সুযোগ পেলে ব্যাটিংয়েও অবদান রাখতে কম যান না তরুণ এই স্পিন জাদুকর। চার টেস্টের ছয় ইনিংসে ব্যাটিং করে দুবার অপরাজিত থেকেছেন নাঈম। টেস্টে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেছেন তিনি।

Related Topics

টপ নিউজ

নাঈম হাসান / বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • প্রতীকী ছবি: এআই
    বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য
  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
    সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী
  • নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
    ২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: ৩ পুলিশ সদস্যের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি, শাস্তির সুপারিশ
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

2
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য

5
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী

6
নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net