Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
উত্তর খুঁজে পাচ্ছেন না মাহমুদউল্লাহ

খেলা

টিবিএস রিপোর্ট
04 November, 2021, 09:35 pm
Last modified: 04 November, 2021, 09:37 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

উত্তর খুঁজে পাচ্ছেন না মাহমুদউল্লাহ

বাংলাদেশ কেন ভালো পারফরম্যান্স করতে পারছে না, সেটার কারণ জানতে চাওয়া হলো মাহমুদউল্লাহর কাছে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর তিনি জানালেন, উত্তর জানা নেই তারও। উত্তর খুঁজতে গিয়ে ব্যর্থ হচ্ছেন তিনি।
টিবিএস রিপোর্ট
04 November, 2021, 09:35 pm
Last modified: 04 November, 2021, 09:37 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগেই উড়ছিল বাংলাদেশ। যাদের বিপক্ষে আগে একটিও জয় ছিল না, সেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দাপটের সঙ্গে সিরিজ জিতে নেয় মাহমুদউল্লাহ রিয়াদের দল। উইকেট নিয়ে প্রশ্ন থাকলেও সেদিকে নজর না দিয়ে আত্মবিশ্বাসে টই-টুম্বুর হয়ে বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। 

গিয়েই দেখা মেলে ভিন্ন বাস্তবতার। প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়িয়ে দুই জয়ে সুপার টুয়েলভের টিকেট কাটে বাংলাদেশ। আবারও ফিরে আসে আত্মবিশ্বাস। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পথে থেকেও ম্যাচ হারে বাংলাদেশ। এরপর একটি করে ম্যাচ আর একটি করে হতাশার গল্প লিখে গেছে বাংলাদেশ।

সুপার টুয়েলভের পাঁচ ম্যাচে টানা হার। এর মধ্যে কেবল শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করতে পেরেছে বাংলাদেশ। যে দুটি ম্যাচে বাংলাদেশের নামের পাশেই 'জয়ী' লেখা যোগ হওয়া উচিত ছিল। কিন্তু নানা ভুলে হয়নি সেটা। বাকি তিন ম্যাচে প্রতিরোধহীন হার মেনে নিতে হয় মাহমুদউল্লাহ-মুশফিকদের। সব মিলিয়ে ভরাডুবি অবস্থা।

বাংলাদেশের ক্রিকেটারদের দাবি অনুযায়ী, নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন তারা। এরপরও ফল পক্ষে আনতে পারেননি। নাসুম আহমেদ তো তাই বলেই দিয়েছিলেন, 'চেষ্টা করছি, কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না।' কেন হচ্ছে না, সেটার কারণ জানতে চাওয়া হলো অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কাছে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর তিনি জানালেন, উত্তর জানা নেই তারও। 

সংবাদ সম্মেলনে অসহায় কণ্ঠে মাহমুদউল্লাহ বলেন গেলেন এভাবে, 'আমিও সেই একই প্রশ্নের উত্তর খুঁজছি, আমরা কেন পারছি না। আমাদের কোন জিনিসটা মিসিং, আমাদের কী করা প্রয়োজন? আমরা একসঙ্গে বসেছি, কথা বলেছি, প্রত্যেকের মত চেয়েছি, জানতে চেয়েছি কেন পারছি না পারফরম্যান্স করতে। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ছাড়া পুরো টুর্নামেন্টে বাজে পারফরম্যান্স করেছি। দলগতভাবে এটা হতাশার। আমি নিজেও সেই উত্তরগুলো জানি না, এখনো খুঁজে বেড়াচ্ছি।'

উত্তর খুঁজতে গিয়ে ব্যর্থ হচ্ছেন মাহমুদউল্লাহ। উত্তর পাচ্ছেন না জানিয়ে তিনি বলেন, 'কিছু কিছু প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। আমাকে এখন আসলে এগুলো জটিল করছে। এ জন্য এড়িয়ে যাচ্ছি। টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও আমরা নিজেদের পায়ের নিচে মাটি খুঁজছি।'

খারাপ পারফরম্যান্সের কারণ না পেলেও উন্নতির পথ চেনা আছে তার। বাংলাদেশ অধিনায়ক বলেন, 'সম্ভবত আমরা ঘরের মাটিতে ভালো করছি কিন্তু দেশের বাইরে আমরা নিজেরা নিজেদের অবস্থান দেখেছি। আমরা বুঝতে পারছি ব্যবধান। টপ টিমের সঙ্গে প্রতিযোগিতা করতে গেলে আমাদের কোথায় উন্নতি করতে হবে সেটাও বুঝতে পারছি। অনেক অনেক উন্নতির প্রয়োজন।'

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net