Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
ইংলিশ তোপে ঘরের মাঠেই কুপোকাত ভারত

খেলা

টিবিএস ডেস্ক
09 February, 2021, 05:05 pm
Last modified: 09 February, 2021, 05:12 pm

Related News

  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • সাকিবকে বিশেষ ব্যাট উপহার দিলেন কোহলি
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের

ইংলিশ তোপে ঘরের মাঠেই কুপোকাত ভারত

কদিন আগের কথা, ব্রিজবেনে ইতিহাসগড়া জয় তুলে নিয়েছিল ভারত। অনেকটা দ্বিতীয় সারির দল নিয়েই অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে আসায় প্রশংসার বন্যায় ভাসছিলেন রাহানে-পন্তরা। সেই ভারতই পূর্ণ শক্তির দল নিয়ে ঘরের মাঠেই হামাগুঁড়ি খেল।
টিবিএস ডেস্ক
09 February, 2021, 05:05 pm
Last modified: 09 February, 2021, 05:12 pm

কদিন আগের কথা, ব্রিজবেনে ইতিহাসগড়া জয় তুলে নিয়েছিল ভারত। অনেকটা দ্বিতীয় সারির দল নিয়েই অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে আসায় প্রশংসার বন্যায় ভাসছিলেন রাহানে-পন্তরা। সেই ভারতই পূর্ণ শক্তির দল নিয়ে ঘরের মাঠেই হামাগুঁড়ি খেল। ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টের পঞ্চম দিনে লড়াই-ই করতে পারলো না বিরাট কোহলির দল। 

জেমস অ্যান্ডারসন, জ্যাক লিচদের দারুণ বোলিংয়ে ১৯২ রানেই দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ৯ উইকেট হাতে নিয়ে শেষ দিনে ব্যাটিং করতে নামা ভারতের। ৪২০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২২৭ রানের বড় ব্যবধানে হেরে গেছে ভারত। ৫৮.১ ওভারেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। 

ওপেনার শুভমান গিলের পর অধিনায়ক বিরাট কোহলিই যা রান করেছেন। বাকিরা উইকেটে গেছেন আর ফিরেছেন। কোহলি ৭২ রানের ইনিংস খেলেন। গিলের ব্যাট থেকে আসে ৫০ রান। ইংলিশ বাঁহাতি স্পিনার জ্যাক লিচ ৪ উইকেট নেন। অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডাসনের শিকার ৩ উইকেট। এ ছাড়া জফরা আর্চার, ডম বেস ও বেন স্টোকস একটি করে উইকেট নেন। 

ভারত প্রথম ইনিংস থেকেই পিছিয়ে। অধিনায়ক জো রুটের রেকর্ডগড়া ২১৮ রানে প্রথম ইনিংসে ৫৭৮ রান তোলে ইংল্যান্ড। জবাবে ভারতের প্রথম ইনিংস থামে ৩৩৭ রানে। প্রথম ইনিংসেই ২৪১ রানের বড় লিড পায় ইংল্যান্ড। 

ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে খুব একটা সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। ৬ উইকেট নিয়ে ১৭৮ রানেই ইল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেন অশ্বিন। আগের ইনিংসে এগিয়ে থাকায় ভারতকে ৪২০ রানের লক্ষ্য দেয় ইংলিশরা। যে রান তাড়া করতে নেমে কোনো লড়াই-ই করতে পারলো না কোহলিবাহিনী। 

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৫৭৮

ভারত প্রথম ইনিংস: ৩৩৭

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১৭৮

ভারত দ্বিতীয় ইনিংস: ৫৮.১ ওভারে ১৯২ (গিল ৫০, পূজারা ১৫, কোহলি ৭২, পন্ত ১১; আর্চার ১/২৩, লিচ ৪/৭৬, অ্যান্ডারসন ৩/১৭)।

ফল: ইংল্যান্ড ২২৭ রানে জয়ী

ম্যাচ সেরা: জো রুট (ইংল্যান্ড)।   

সিরিজ: ৪ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে

Related Topics

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ / চেন্নাই টেস্ট / বিরাট কোহলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • সাকিবকে বিশেষ ব্যাট উপহার দিলেন কোহলি
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net