Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
আসছে ১০ দলের আইপিএল

খেলা

টিবিএস ডেস্ক
24 December, 2020, 09:55 pm
Last modified: 24 December, 2020, 10:01 pm

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ, আইসিসির সঙ্গে বৈঠক অমীমাংসিত
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

আসছে ১০ দলের আইপিএল

এরআগেও ১০টি দল নিয়ে আইপিএল আয়োজন করা হয়েছে। ৯ দল নিয়েও চেষ্টা করা হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে আট দলেই ফিরে আসতে হয়েছে আয়োজকদের। কিন্তু ২০২২ সাল থেকে পরের আসরগুলোয় ১০ দল রাখার জোর চেষ্টা চালাবে বিসিসিআই।
টিবিএস ডেস্ক
24 December, 2020, 09:55 pm
Last modified: 24 December, 2020, 10:01 pm

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল। ঘরোয়া টুর্নামেন্ট হলেও ভারতীয় এই আসরে খেলার বাসনা বিশ্বের সব ক্রিকেটারেরই থাকে। কিন্তু দল স্বল্পতার কারণে অনেকেই সুযোগ পান না। ভারতীয় অনেক তরুণ ক্রিকেটারই থেকে যান বিবেচনার বাইরে। এমনকি দল পাওয়ার পরও অনেক তারকা ক্রিকেটারকে বসে থাকতে হয় দর্শকসারিতে। 

এসব ব্যাপার মাথায় রেখে গত আইপিএল থেকে দল বাড়ানোর দাবি ওঠে, শুরু হয় আলোচনা। এরই ধারাবাহিকতায় দুটি দল বাড়ার খবর শোনা গিয়েছিল এরআগে। অবশেষে সেটা সত্যি হতে যাচ্ছে। ২০২২ সাল থেকে ১০ দল নিয়ে অনুষ্ঠিত হবে আইপিএল। বৃহস্পতিবার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় দল বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে। 

২০২১ সাল থেকেই ১০ দলের আইপিএল আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এই আসরের আগে যথেষ্ট সময় না থাকায় ২০২১ আইপিএল আট দল নিয়েই অনুষ্ঠিত হবে। পরের বছর থেকে ১০ দলের আইপিএল থাকবে। পরের আসরগুলোও হবে ১০ দলের। 

আইপিএল যে প্রথমবারের মতো ১০ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তেমন নয়। এরআগেও ১০টি দল নিয়ে ঘরোয়া ক্রিকেটের এই আসরটি আয়োজন করা হয়েছে। ৯ দল নিয়েও চেষ্টা করা হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে আট দলেই ফিরে আসতে হয়েছে আয়োজকদের। কিন্তু ২০২২ সাল থেকে পরের আসরগুলোয় ১০ দল রাখার জোর চেষ্টা চালাবে বিসিসিআই।

নতুন দুটি দলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে ভারতের বড় বড় প্রতিষ্ঠান আগ্রহ দেখাচ্ছে। আইপিএল ১০ দলের হলে ভারতীয় ক্রিকেটের জন্য সেটা লাভ হবে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, 'সামনে এগিয়ে যাওয়ার জন্য এটাই বাস্তবসম্মত পদক্ষেপ, এটা ভবিষ্যতে লাভজনকই হবে। তবে মূল গন্তব্যে পৌঁছানোর চিন্তাও এখনই করতে হবে।'

Related Topics

টপ নিউজ

আইপিএল / ১০ দল / ফ্র্যাঞ্চাইজি / বিসিসিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ, আইসিসির সঙ্গে বৈঠক অমীমাংসিত
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net