Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
আবারও আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স

খেলা

টিবিএস ডেস্ক
10 November, 2020, 11:50 pm
Last modified: 11 November, 2020, 12:35 am

Related News

  • ৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ, খেলবেন দিল্লির হয়ে
  • রোহিত-জয়সওয়ালের ব্যাটিং ঝড়ে ভারতের বিশ্ব রেকর্ড
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের
  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • কোহলির পর টি-টোয়েন্টিকে বিদায় বললেন রোহিতও

আবারও আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএলে আরও একবার মুম্বাইয়ের বিজয়গাঁথা লেখা হলো। টি-টোয়েন্টির জমজমাট এই আসরের শিরোপা জিতে নিলো আসরটির সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স।  
টিবিএস ডেস্ক
10 November, 2020, 11:50 pm
Last modified: 11 November, 2020, 12:35 am

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা আলোচনা মানেই সেখানে সবার আগে মুম্বাই ইন্ডিয়ান্সের নাম। আইপিএলের শিরোপাও যেন মুম্বাইয়ের হাতে উঠতেই বেশি ভালোবাসে। আরও একবার মুম্বাইয়ের বিজয়গাঁথা লেখা হলো। আইপিএলের শিরোপা জিতে নিলো আসরটির সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স।  

মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল মুম্বাই। টানা দ্বিতীয়বারের মতো আসরটির শিরোপা জিতলো মুম্বাই। এ নিয়ে পঞ্চমবারের মতো আইপিএলের শিরোপা ঘরে তুললো দলটি। 

এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চারটি ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে দিল্লি। গ্রুপ পর্বের দুই ম্যাচেই দিল্লিকে হারায় মুম্বাই। প্রথম কোয়ালিফায়ারেও একই গল্প, জয় পায় মুম্বাই। ফাইনালেও ব্যতিক্রম হলো না। চারবারের চেষ্টাতেও মুম্বাই বাধা টপকানো হলো না দিল্লির। 

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হওয়া ফাইনালে টস জিতে আগে ব্যাটিং করতে নামে দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অপরাজিত ৬৫ ও ঋষভ পন্তের ৫৬ রানের সুবাদে ৭ উইকেটে ১৫৬ রান তোলে দিল্লি। বল হাতে আলো ছড়ান মুম্বাইয়ের ট্রেন্ট বোল্ট ও কলটার-নাইল। ম্যাচ সেরা বোল্ট ৩টি ও কলটার-নাইল ২টি উইকেট নেন। 

জবাবে দারুণ শুরুর পর অধিনায়ক রোহিত শর্মা একাই দলকে অনেকটা পথ দেখান। তার ব্যাট থেকে আসে ৬৮ রানের দারুণ এক ইনিংস। বাকিটা কাজ সেরেছেন ইষাণ কিষাণ। মাত্র ১৯ বলে হার না নামা ৩৩ রান করেন তিনি। দিল্লির নরকিয়া সর্বোচ্চ ২টি উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর:

দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৫৬/৭ (ধাওয়ান ১৫, আইয়ার ৬৫*, পন্ত ৫৬; বোল্ট ৩/৩০, কল্টার-নাইল ২/২৯)।

মুম্বাই ইন্ডিয়ান্স: ১৮.৪ ওভারে ১৫৭/৫ (রোহিত ৬৮, ডি কক ২০, সূর্যকুমার ১৯, ইশান ৩৩*; রাবাদা ১/৩২, নরকিয়া ২/২৫, স্টয়নিস ১/২৩)।

ফল: মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে জয়ী ও চ্যাম্পিয়ন

ম্যাচ সেরা: ট্রেন্ট বোল্ট (মুম্বাই ইন্ডিয়ান্স)।

সিরিজ সেরা: জফরা আর্চার (রাজস্থান রয়্যালস)।

Related Topics

টপ নিউজ

আইপিএল ২০২০ / মুম্বাই ইন্ডিয়ান্স / দিল্লি ক্যাপিটালস / রোহিত শর্মা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • ৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ, খেলবেন দিল্লির হয়ে
  • রোহিত-জয়সওয়ালের ব্যাটিং ঝড়ে ভারতের বিশ্ব রেকর্ড
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের
  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • কোহলির পর টি-টোয়েন্টিকে বিদায় বললেন রোহিতও

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net