Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
আই লিগ অভিষেকে জামালের মুখে জয়ের হাসি

খেলা

টিবিএস রিপোর্ট
09 January, 2021, 07:40 pm
Last modified: 09 January, 2021, 07:47 pm

Related News

  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’
  • বাংলাদেশে আসছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো
  • সামনে দাঁড়িয়ে থেকেও মার্তিনেসের দেখা পাননি জামাল ও জিকো
  • বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সাকিবের আহ্বান
  • 'খুবই দুঃখজনক মনমানসিকতা': জামালের আর্জেন্টিনায় খেলার স্বপ্ন ভাঙল শেখ রাসেল ক্লাবের বাধায়!

আই লিগ অভিষেকে জামালের মুখে জয়ের হাসি

কলকাতা মোহামেডানের হয়ে আই লিগে অভিষেকটা ঝলমলে হলো জামাল ভূঁইয়ার। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কের অভিষেক ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে কলকাতার ঐতিহ্যবাহী দলটি। 
টিবিএস রিপোর্ট
09 January, 2021, 07:40 pm
Last modified: 09 January, 2021, 07:47 pm

কলকাতা মোহামেডানের হয়ে আই লিগে অভিষেকটা ঝলমলে হলো জামাল ভূঁইয়ার। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কের অভিষেক ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে কলকাতার ঐতিহ্যবাহী দলটি। 

শনিবার আই লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে কলকাতা মোহামেডান। ম্যাচটিতে সুদেভা দিল্লি এফসিকে ১-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে একমাত্র গোলটি করেন ফয়সাল আলী। ম্যাচের ৫৭তম মিনিটে গোল করে মোহামেডানবে এগিয়ে নেন এই মিডফিল্ডার। 

টুর্নামেন্টের উদ্বোধনী দিনের ম্যাচে মোহামেডানের হয়ে ৮৭ মিনিট খেলেন জামাল। এরপর তাকে তুলে নেন কোচ। এই সময়ে নিজের স্বভাবজাত খেলা খেলেন জামাল। প্রতিপক্ষের আক্রমণ সামলানো থেকে শুরু করে দলের আক্রমণে সাহায্য করে গেছেন এই মিডফিল্ডার। 

অবশ্য জামাল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শঙ্কা জেগেছিল। গুঞ্জন উঠেছিল কলকাতা মোহামেডানের হয়ে আই লিগে খেলা হচ্ছে না তার। বাংলাদেশ অধিনায়কের বিকল্প খেলায়াড় খুঁজছে দলটি। কিন্তু বিষয়টি গুঞ্জনই থেকে গেছে। অনিশ্চয়তা কাটিয়ে গত ২৪ ডিসেম্বর কলকাতা যান জামাল। কোয়ারেন্টিনে থাকার পর দলের সঙ্গে টানা অনুশীলন করেন তিনি। এরপর প্রথম ম্যাচেই একাদশে সুযোগ হলো তার। 

সর্বশেষ বাংলাদেশি ফুটবলার ২০১৪ সালে অ্যাটলেটিকো দি কলকাতার হয়ে খেলেন মামুনুল ইসলাম মামুন। এবার খেলছেন জামাল। কলকাতা মোহামেডান থেকে প্রতি মাসে প্রায় ৬ লাখ টাকা (৭ হাজার ডলার) পারিশ্রমিক পাবেন বাংলাদেশ অধিনায়ক। 

Related Topics

টপ নিউজ

জামাল ভূঁইয়া / কলকাতা মোহামেডান / আই লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’
  • বাংলাদেশে আসছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো
  • সামনে দাঁড়িয়ে থেকেও মার্তিনেসের দেখা পাননি জামাল ও জিকো
  • বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সাকিবের আহ্বান
  • 'খুবই দুঃখজনক মনমানসিকতা': জামালের আর্জেন্টিনায় খেলার স্বপ্ন ভাঙল শেখ রাসেল ক্লাবের বাধায়!

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net