Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
আইপিএলে ফের ঠিকানা বদলালো মুস্তাফিজের

খেলা

টিবিএস ডেস্ক
18 February, 2021, 05:20 pm
Last modified: 18 February, 2021, 05:53 pm

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • ‘বাংলাদেশ পাকিস্তান নয়, তারা সন্ত্রাসী পাঠায় না’—মোস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে তোপ শশী থারুরের

আইপিএলে ফের ঠিকানা বদলালো মুস্তাফিজের

দুই মৌসুম পর আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ২০২১ আইপিএলে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। ভারতীয় ক্রিকেটের জমজমাট এই আসরে আরও একবার ঠিকানা বদলেছে তার।
টিবিএস ডেস্ক
18 February, 2021, 05:20 pm
Last modified: 18 February, 2021, 05:53 pm

দুই মৌসুম পর আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ২০২১ আইপিএলে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। ভারতীয় ক্রিকেটের জমজমাট এই আসরে আরও একবার ঠিকানা বদলেছে মুস্তাফিজের। এবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন তিনি। 

১ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। তার ভিত্তিমূল্যও ছিল এক কোটি রুপি। এবার নিয়ে চুতর্থবারের মতো আইপিএলে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। প্রথম দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদে খেলা মুস্তাফিজ তার খেলা শেষ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন। 

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলের এবারের আসরে দল পেলেন মুস্তাফিজ। তার আগে সাকিব আল হাসান দলে ভেড়ায় কলকাতাা নাইট রাইডার্স (কেকেআর)। সাকিবকে দলে নিতে কলকাতাকে খরচ করতে হয়েছে ৩ কোটি ২০ লাখ রুপি।

মুস্তাফিজের আইপিএল অভিষেক ২০১৬ সালে। এই আসরে প্রথমবারের মতো নিলামে ওঠেন মুস্তাফিজ। সেবার ১ কোটি ৪০ লাখ রুপি দিয়ে তাকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলে নিজের প্রথম আসরেই বল হাতে বাজিমাত করেন মুস্তাফিজ। বল হাতে ১৭ উইকেট নিয়ে জেতেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। তার দারুণ পারফরম্যান্সে দলও জেতে শিরোপা। 

পরের আসরেও হায়দরাবাদের হয়ে খেলেন বাংলাদেশের এই পেসার। তবে এই আসরে নিজেকে সেভাবে মেলে ধরা হয়নি তার। পরের বছর তাকে ছেড়ে দেয় হায়দরাবাদ। ২০১৮ আইপিএলে ২ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স।

মুম্বাইতেও আলো ছড়াতে পারেননি মুস্তাফিজ। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা তাই তাকে ছেড়ে দেয়। ২০২০ সালের আইপিএলে তাকে দলে নিতে কলকাতা নাইট রাইডার্স আগ্রহ প্রকাশ করলেও বাংলাদেশ দলের শ্রীলংকা সফরে যাওয়ার কথা থাকায় আইপিএল খেলার অনুমতি পাননি মুস্তাফিজ। 

এবার তার ঠিকানা হলো রাজস্থান রয়্যালসে। দলটিতে মুস্তাফিজ সতীর্থ হিসেবে পাবেন বেন স্টোকস, জস বাটলার, জফরা আর্চার, ক্রিস মরিস, ডেভিড মিলারদের। আইপিএলে ২৪ ম্যাচে ২৮.৫৪ গড়ে ২৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

Related Topics

টপ নিউজ

মুস্তাফিজুর রহমান / বাঁহাতি পেসার / আইপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • ‘বাংলাদেশ পাকিস্তান নয়, তারা সন্ত্রাসী পাঠায় না’—মোস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে তোপ শশী থারুরের

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net