Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
আইপিএলেও নেতৃত্ব ছাড়ছেন কোহলি

খেলা

টিবিএস ডেস্ক
20 September, 2021, 04:15 pm
Last modified: 20 September, 2021, 04:23 pm

Related News

  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • ‘বাংলাদেশ পাকিস্তান নয়, তারা সন্ত্রাসী পাঠায় না’—মোস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে তোপ শশী থারুরের
  • বাংলাদেশে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

আইপিএলেও নেতৃত্ব ছাড়ছেন কোহলি

২০০৮ সাল থেকে বেঙ্গালুরুতে খেলছেন কোহলি, ২০১৩ সালে পান অধিনায়কত্ব। কিন্তু এখন পর্যন্ত দলটির হয়ে শিরোপা জেতা হয়নি তার। এবার শিরোপা জিততে না পারলে আক্ষেপ নিয়েই নেতৃত্ব থেকে বিদায় নিতে হবে তাকে।
টিবিএস ডেস্ক
20 September, 2021, 04:15 pm
Last modified: 20 September, 2021, 04:23 pm

গুঞ্জন শুরুর কয়েকদিনের মধ্যেই জাতীয় দলে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান বিরাট কোহলি। ভারতের তারকা এই ক্রিকেটার জানিয়ে দিয়েছেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সংক্ষিপ্ততম এই ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেবেন তিনি। কেবল জাতীয় দল থেকেই নয়, আইপিএলেও অধিনায়কত্ব পালনের ইচ্ছা নেই তার। 

চলমান আইপিএল শেষেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়বেন বলে জানিয়েছেন কোহলি। করোনাভাইরাসের কারণে গত মে মাসে স্থগিত হয়ে যাওয়া আইপিএল পুনরায় মাঠে গড়ানোর দিন এই ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেঙ্গালুরুর পোস্ট করা ভিডিওতে অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে কথা বলেন কোহলি।

আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ ৬ হাজার ৭৬ রানের মালিক কোহলি বলেন, 'আজ  সন্ধ্যায় সতীর্থদের সঙ্গে কথা বলেছি। টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব শুরুর আগে সবাইকে জানাতে চাই, আইপিএলে এটাই বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে আমার শেষ আসর হতে যাচ্ছে।'

চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কোহলি। বিশ্ব ক্রিকেটে বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বলেন, 'বেশ কিছু দিন ধরেই এটা আমার ভাবনায় ছিল। অনেক বছর ধরেই আমার ওপর চাপ অনেক বেশি। আর তা কমাতেই সম্প্রতি আমি ভারত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছি।'

নেতৃত্ব ছাড়লেও আইপিএলে বেঙ্গালুরুতেই খেলে যাওয়ার ইচ্ছা কথা জানিয়ে কোহলি বলেন, 'আগামীতেও আমি আমার বাকি দায়িত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব। বুঝতে পারছি বেঙ্গালুরু একটা পালাবদলের মধ্য দিয়ে যাবে। তবে আমি ম্যানেজমেন্টকে বলেছি, বেঙ্গালুরু ছাড়া আর কোনো দলের কথা ভাবছি না। প্রথম দিন থেকেই আমি এই দলের হয়ে খেলার জন্য নিবেদিত, আইপিএলে আমার শেষ ম্যাচ পর্যন্ত তাই থাকব।'

২০০৮ সাল থেকে বেঙ্গালুরুতে খেলছেন কোহলি, ২০১৩ সালে পান অধিনায়কত্ব। কিন্তু এখন পর্যন্ত দলটির হয়ে শিরোপা জেতা হয়নি তার। পেছনের কথা মনে করে কোহলি বলেন, 'আনন্দ, বেদনা, হতাশার ৯ বছরের অসাধারণ এক যাত্রা। এখানে খুশির মুহূর্ত ছিল, বেদনার মুহূর্ত ছিল। আমি সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে নিঃশর্ত ও ধারাবাহিকভাবে সমর্থন দেওয়ার জন্য এবং আমার ওপর আস্থা রাখার জন্য।'

Related Topics

টপ নিউজ

বিরাট কোহলি / রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু / আইপিএল / অধিনায়কত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • ‘বাংলাদেশ পাকিস্তান নয়, তারা সন্ত্রাসী পাঠায় না’—মোস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে তোপ শশী থারুরের
  • বাংলাদেশে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net