Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
অলিম্পিকে টি-১০ ক্রিকেট চান ইংলিশ অধিনায়ক

খেলা

টিবিএস ডেস্ক
06 May, 2020, 06:00 pm
Last modified: 06 May, 2020, 06:03 pm

Related News

  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা
  • ক্রিকেটের এই সংকটই কাল হতে পারে ভারতের অলিম্পিক স্বপ্নের জন্য
  • জুলাই-মার্চে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আয় বেড়েছে ১০ শতাংশ

অলিম্পিকে টি-১০ ক্রিকেট চান ইংলিশ অধিনায়ক

১৯৯০ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়। সেই আসরে ফ্রান্সকে ১৫৮ রানে হারিয়ে সোনা জেতে গ্রেট ব্রিটেন। ১৯৯৮ কমনওয়েলথ গেমসে ৫০ ওভারের টুর্নামেন্টে সোনা জেতে দক্ষিণ আফ্রিকা। 
টিবিএস ডেস্ক
06 May, 2020, 06:00 pm
Last modified: 06 May, 2020, 06:03 pm

অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির আলোচনা বহুদিনের। 'গ্রেটেস্ট শো অন আর্থ' অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার জন্য অনেক আগে থেকেই চেষ্টা করে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু ম্যাচের দৈর্ঘ্য বিবেচনায় ইভেন্টের দৌড়ে বারবার পিঁছিয়ে পড়ে ক্রিকেট।

দৈর্ঘ্য কমিয়ে ক্রিকেটকে অলিম্পিকে যোগ করা যেতে পারে বলে মনে করেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান। সময়ের কথা বিবেচনা করে টি-১০ ক্রিকেটকে অলিম্পিকে সংযুক্ত করার পক্ষে বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।  

অলিম্পিকের জন্য টি-১০ আদর্শ ফরম্যাট, এমনই বিশ্বাস মরগানের। তার মতে অলিম্পিকে এই ফরম্যাটে ক্রিকেট আয়োজন করলে ১০ দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ করা সম্ভব। 

১৯৯০ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়। সেই আসরে ফ্রান্সকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সোনা জেতে গ্রেট ব্রিটেন। ১৯৯৮ কমনওয়েলথ গেমসে ৫০ ওভারের টুর্নামেন্টে সোনা জেতে দক্ষিণ আফ্রিকা। 

২০২২ সালে বার্মিংহামে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে। এই আসরে নারীদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট থাকবে। তবে মরগান মনে করেন, টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টির চেয়ে টি-১০ অন্তর্ভুক্ত করাই সেরা সিদ্ধান্ত হবে। যা অলিম্পিকের পাশাপাশি কমনওয়েথ গেমসেও যোগ করা যেতে পারে।

এক ভিডিও কনফারেন্সে ইংলিশ ওয়ানডে অধিনায়ক বলেছেন, 'এখানে একটি ব্যাপার হচ্ছে, অলিম্পিক ও কমনওয়েলথ গেমসে তিন ফরম্যাটের যে কোনোটার চেয়ে টি-১০ বেশি আকর্ষণীয় হবে। এখানে দারুণ একটি ব্যাপার আছে, আপনি মাত্র ১০ দিনেই টুর্নামেন্ট শেষ করে ফেলতে পারবেন।'

আবুধাবি টি-১০ লিগে দিল্লি বুলসের অধিনায়ক ছিলেন ৩৩ বছর বয়সী মরগান। এ জাতীয় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা থাকায় মরগানের বিশ্বাস, অলিম্পিকে টি-১০ যোগ করা হলে ব্যাপারটি দারুণ হবে। 

ঘরের মাঠে ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা জেতানো মরগান বলেন, 'আপনি যখন আট-দশ দিনের মধ্যে কোনও ক্রিকেট টুর্নামেন্ট খেলতে পারেন, তখন তা সত্যিই আকর্ষণীয় হয়ে ওঠে। এবং টুর্নামেন্টটি দারুণ বিনোদনমূলকও হবে।'

এরআগে আইসিসি জানিয়েছিল, অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার চেষ্টা চালু রেখেছে তারা। ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

Related Topics

ইয়ন মরগান / ইংল্যান্ড অধিনায়ক / অলিম্পিক / টি-১০

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা
  • ক্রিকেটের এই সংকটই কাল হতে পারে ভারতের অলিম্পিক স্বপ্নের জন্য
  • জুলাই-মার্চে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আয় বেড়েছে ১০ শতাংশ

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net