Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
সবুজ সেই বুনো হাঁসের কথা

ইজেল

সরওয়ার পাঠান
30 November, 2024, 11:35 am
Last modified: 30 November, 2024, 01:23 pm

Related News

  • ইচক দুয়েন্দে: স্মরণ-বিস্মরণ
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • তাঁর অনন্য জীবনের রোমাঞ্চকর মহাকাব্য
  • এক শ পূর্ণ করলেন ডেভিড 
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা

সবুজ সেই বুনো হাঁসের কথা

এই হাঁসের ছোট ছোট বাচ্চারা কিন্তু বাবা-মার মুখ থেকে খাবার খায় না। নিজেরাই নিজেদের খাবার সংগ্রহ করে। জন্মের পর থেকে এরা প্রকৃতির কাছ থেকেই আত্মরক্ষার কৌশল শিখে নেয়। কারণ, মানুষ ছাড়াও অনেক ধরনের প্রাণী সর্বদা বিপদের কারণ হয়ে ওদের আশপাশে অবস্থান করে।
সরওয়ার পাঠান
30 November, 2024, 11:35 am
Last modified: 30 November, 2024, 01:23 pm

ছবি: ইনাম আল হক

একসময় শীতলক্ষ্যা নদীতে নানা জাতের জলচর পরিযায়ী পাখি আসত। এদের মধ্যে একটা বিরাট অংশ ছিল বিভিন্ন জাতের বুনো হাঁস। গ্রামের ঐতিহ্যবাহী পরিবারগুলোর বন্দুকধারী লোকজন শীতের সময় বুনো হাঁস শিকারকে ঐতিহ্যের অংশ বলে মনে করত। আমার পিতা এবং পিতামহ শীতের সময় ব্যস্ত হয়ে পড়তেন শিকারে। কালচক্রে সেই নেশা আমাকেও পেয়ে বসে। কার্তিকের হিমেল হওয়া বইতে শুরু করলেই পরিযায়ী পাখিরা আসা শুরু করত। আর তখনই বেড়ে যেত শিকারিদের তৎপরতা। নৌকা নিয়ে সেই ভোরে বেরিয়ে পড়তাম। এসব কথা এখন ভাবলে নিজেকে খুবই অন্যায়কারী একজন মনে হয়।

শীতের সময় নদীর বুকে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে কত জাতের বুনো হাঁসের সঙ্গে দেখা হয়ে যেত: সাদা রাজহাঁস, ধূসর রাজহাঁস, ছোট-বড় সরালী, চখাচখি, পিনটেইল বা লেঞ্জা হাঁস, নীলশির, মেটে হাঁস ইত্যাদি। শিকারের নেশার পথ ধরেই আমার সঙ্গে এদের প্রথম পরিচয়। কিন্তু কখনো যদি কোন পাখিকে চিনতে না পারতাম, সেটাকে জানার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতাম। কারণ, তখন পাখি কিংবা বন্য প্রাণীবিষয়ক তেমন কোনো ধরনের বই-পুস্তক ছিল না বাজারে। যাক সে কথা। ডিসেম্বরের এক শীতল বিকেলে শিকার শেষে নৌকায় করে বাড়ির দিকে ফিরছিলাম। তখনই চোখে পড়ে নদীর চরে ছোট্ট একটি বুনো হাঁস বসে আছে। আমি তখন শটগানের ৮ নম্বর কার্তুজ দিয়ে হাঁসটিকে গুলি করলাম। সেটি সাথে সাথে বালুচরে লুটিয়ে পড়ল। মাঝি নৌকা নিয়ে হাঁসটির কাছাকাছি গেল। তারপর মৃত বুনো হাঁসটিকে নৌকায় তুলে হাতে নিয়ে বেশ চিন্তায় পড়ে গেলাম। এ ধরনের হাঁস আগে কখনো দেখা হয়নি। তাই বাড়িতে এসে মৃত বুনো হাঁসটির কয়েকটি ছবি তুলে রাখলাম।

কালচক্রের আবর্তে বন্য প্রাণিজগতের সূত্র ধরেই আমার সঙ্গে পরিচয় ঘটে দেশের খ্যাতনামা পাখি বিশারদ শরীফ খানের সঙ্গে। আজ আমাকে অনেকেই একজন বন্য প্রাণী সংরক্ষক হিসেবে চেনে, এটা মূলত ওই মহৎ মানুষটিরই অবদান। তার সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি আমাকে বলেন, 'শিকার নয়, দেশের জন্য এখন বন্য প্রাণী সংরক্ষণ খুবই জরুরি একটি বিষয়। বন্দুক ছেড়ে ক্যামেরা হাতে তুলে নাও। হত্যা কিংবা মৃত্যু নয়, বরং এদের বাঁচিয়ে রাখার কাজে মন দাও। এরা বেঁচে না থাকলে পৃথিবীও ভালো থাকবে না। বন্য প্রাণী সম্পর্কে তোমার যেটুকু জ্ঞান আছে, সেটাকে সঠিক পথে কাজে লাগাও।' আমি আজ পর্যন্ত তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করে চলেছি। এই পাখি বিশারদের কাছে আমি একদিন সেই সবুজ পাখার বুনো হাঁসের ছবিটি নিয়ে যাই। ছবি দেখে প্রথম দিন তিনি কিছু বলেননি। দু-তিন দিন পর তার সঙ্গে দেখা হলে জানান, ছবিটি হচ্ছে আট-নয় মাস বয়সী একটি বালিহাঁসের।

ছবি: ইনাম আল হক

বালিহাঁস হচ্ছে বুনো হাঁসদের মধ্যে সবচেয়ে ছোট প্রজাতির হাঁস। ইংরেজি নাম Cotton teal এবং বৈজ্ঞানিক নাম Nettapus Coromandelianus. একসময় বাংলাদেশের নদী-বিল-হাওরে অনেক বালিহাঁস দেখা যেত। কিন্তু ক্রমাগত শিকারের পাশাপাশি আবাসস্থল এবং আশ্রয়স্থল বিনষ্টের কারণে এই প্রজাতির হাঁসের সংখ্যা দ্রুত কমে আসছে। তবে এখনো বাংলাদেশের কিছু স্থানে বালিহাঁসের দেখা পাওয়া যায়।

একসময় নরসিংদী এবং গাজীপুর অঞ্চলেও প্রচুর বালিহাঁস ছিল। আসলে আমি সেই হাঁসটিকে চিনতে পারিনি সেটি কম বয়সী হওয়ার কারণে। কারণ, ডিম থেকে ফোটার পর পূর্ণবয়স্ক হওয়ার আগপর্যন্ত পাখিদের শরীরে রঙের অনেক ধরনের পরিবর্তন আসে। কিন্তু শরীফ খানের অভিজ্ঞ চোখ ঠিকই বিষয়টা ধরতে পেরেছিল। আমাদের এলাকায়, অর্থাৎ নরসিংদীতে বালিহাঁস আঞ্চলিকভাবে 'কটগাই' নামে পরিচিত ছিল। এদের আরও বহু ধরনের আঞ্চলিক নাম রয়েছে। 

বালিহাঁসকে বলা হয় বর্ষাকালের পাখি। কারণ, এই সময়টাতেই প্রকৃতিতে এদের সবচেয়ে বেশি আনাগোনা লক্ষ করা যায়। আর এটাই ওদের প্রজননের সময়। এরা সাধারণত মরা তালগাছ বা খেজুরগাছের মাথায় বাসা বানাতে পছন্দ করে। তবে পুরোনো দালানের ফাঁকফোকরেও এরা বাসা তৈরি করে থাকে। 

ছবি: ইনাম আল হক

বালিহাঁসের ডিম হয় ৭ থেকে ১৩টি। বাবা এবং মা পাখি পালা করে ডিমে তা দেয়। এখানে একটি মজার ব্যাপার আছে। ডিম তো সব এক সময়ে পাড়ে না। তাই প্রথম ডিমটি আগে ফোটে। তাই অনেক সময় দেখা যায় মা হাঁস আগে ফুটে যাওয়া বাচ্চাকে ঠোঁট দিয়ে চেপে ধরে বিলের জলে রেখে আসে। এভাবে একেক করে সব বাচ্চাকে চারণক্ষেত্রে নিয়ে যায় তারা। বালিহাঁসের বাচ্চা দেখতে খুবই সুন্দর হয়। এরা ডুবসাঁতারে খুবই পটু।

এই হাঁসের ছোট ছোট বাচ্চারা কিন্তু বাবা-মার মুখ থেকে খাবার খায় না। নিজেরাই নিজেদের খাবার সংগ্রহ করে। জন্মের পর থেকে এরা প্রকৃতির কাছ থেকেই আত্মরক্ষার কৌশল শিখে নেয়। কারণ, মানুষ ছাড়াও অনেক ধরনের প্রাণী সর্বদা বিপদের কারণ হয়ে ওদের আশপাশে অবস্থান করে।

ছবি: ইনাম আল হক

বর্তমান সময়ে শুধু বালিহাঁস নয়, প্রতিটি প্রজাতির জলচর পাখির জীবন এক বিশেষ হুমকির সম্মুখীন। বিগত সময়ে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি সবচেয়ে বেশি বালিহাঁসের মৃত্যু ঘটত এয়ারগানধারী শিকারিদের হাতে। তবে আইন করে এয়ারগানের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এটা খুবই আশার কথা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি রয়েছে, তা হলো পরিবেশ বিপর্যয়। উন্নত জাতের মাছ চাষের নামে একের পর এক প্রাকৃতিক জলাশয়গুলো পরিষ্কার করে উন্নত জাতের মাছ চাষ করা হচ্ছে। নদীগুলো নষ্ট হয়েছে শিল্পবর্জ্যের প্রবল দূষণে। তাই নদী কিংবা বিল-হাওর কোথাও আজ বালিহাঁসের নিরাপদ আশ্রয় নেই। প্রকৃতিতে এদের আবার স্বাভাবিক সংখ্যায় ফিরিয়ে আনতে দরকার জনসচেতনতা এবং শক্তিশালী একটি পরিবেশ আন্দোলনের। আর এ জন্য এগিয়ে আসতে হবে সকল সচেতন নাগরিককে।

Related Topics

টপ নিউজ

বালিহাঁস / সবুজ বালিহাঁস / বুনো হাঁস / সবুজ বুনো হাঁস / বন্যপ্রাণী / ইজেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • ইচক দুয়েন্দে: স্মরণ-বিস্মরণ
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • তাঁর অনন্য জীবনের রোমাঞ্চকর মহাকাব্য
  • এক শ পূর্ণ করলেন ডেভিড 
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net