Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
জীবন বাজি রেখে পানি সংগ্রহ ভারতের নারীর, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 June, 2022, 06:45 pm
Last modified: 03 June, 2022, 06:54 pm

Related News

  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?

জীবন বাজি রেখে পানি সংগ্রহ ভারতের নারীর, ভিডিও ভাইরাল

ভিডিওতে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশের ঘুসিয়া নামক গ্রামের এক নারী পানি আনার জন্য প্রাণ হাতে নিয়ে গভীর কূপের দেয়াল বেয়ে নিচে নামছেন। ধরে ওঠানামা করার জন্য একটা সামান্য দড়িরও ব্যবস্থা নেই। এত উঁচু থেকে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু।
টিবিএস ডেস্ক
03 June, 2022, 06:45 pm
Last modified: 03 June, 2022, 06:54 pm

ভারতের বিস্তীর্ণ অংশজুড়ে চলছে প্রচণ্ড দাবদাহ। দেশটির বহু জায়গায় পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। সেসব জায়গায় রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে পানি সংগ্রহে নামতে হচ্ছে বাড়ির নারীদের। 

সম্প্রতি পানি সংগ্রহের জন্য জীবন বাজি রাখার তেমনই এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে অনলাইন জগতে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কিছু এলাকার তীব্র পানি সংকটের চিত্র উঠে এসেছে ভিডিওটিতে।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশের ঘুসিয়া নামক গ্রামের এক নারী পানি আনার জন্য প্রাণ হাতে নিয়ে গভীর কূপের দেয়াল বেয়ে নিচে নামছেন। ধরে ওঠানামা করার জন্য একটা সামান্য দড়িরও ব্যবস্থা নেই। এত উঁচু থেকে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু।

ঘুসিয়ার সমস্ত কূপ ও পুকুর শুকিয়ে যাওয়ার কারণে গ্রামবাসীরা চরম ঝুঁকি নিয়ে এভাবে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। কূপের তলদেশও শুকিয়ে কাঠ হয়ে গয়েছে। অল্প একটু স্থানে কাদাঘোলা পানি রয়েছে। সেটাই সম্বল অজস্র পরিবারের। এমনকি কোনো হ্যান্ড পাম্পেও পানি উঠছে না।

#WATCH | Madhya Pradesh: People in Dindori's Ghusiya village risk their lives to fetch water from an almost dry well pic.twitter.com/jcuyLmE5xL— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 2, 2022

গত এপ্রিলে আরেক ভিডিওতে এভাবেই মহারাষ্ট্রের এক নারীকে কূপ বেয়ে নিচে নামতে দেখা গেছে পানি সংগ্রহের জন্য।

২০১৯ সালের এক প্রতিবেদন অনুসারে, সবচেয়ে তীব্র পানির সংকটে ভোগা ১৭টি দেশের একটি ভারত।

ওই প্রতিবেদনে জানানো হয়, ভারতে পানি সংকটে সবচেয়ে বেশি মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, উত্তর প্রদেশ, গুজরাট, উত্তরখণ্ড ও হরিয়ানা।

মধ্যপ্রদেশে প্রতি গ্রীষ্মেই পানি সংকট তীব্র আকার ধারণ করে। রাজ্য সরকার ২০২৪ সালের মধ্যে প্রত্যেক গ্রামে ট্যাপের পানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এখনও লাখো মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত।

ঘুসিয়ার ক্ষুব্ধ বাসিন্দারা বলেছেন, সরকারের বিরুদ্ধে বিদ্রোহের অংশ হিসেবে তারা এ বছরের স্থানীয় নির্বাচন বর্জন করবেন।

বিশ্বে ভূগর্ভস্থ পানি সবচেয়ে বেশি উত্তোলন করে ভারত। ফলে দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ জেলার ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।

২০৫০ সাল নাগাদ ভারত তীব্র পানি সংকটে পড়বে বলে প্রাক্কলন করা হয়েছে। ওই বছরের মধ্যে উচ্চ-ঝুঁকি অঞ্চলে তালিকাভুক্ত হবে দেশটির ৩০টি শহর।


  • সূত্র: বিবিসি ও হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

পানি সংকট / খাওয়ার পানি সংকট / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net