Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
মারিউপোলের আজভস্তাল পুরোপুরি দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
21 May, 2022, 11:00 am
Last modified: 21 May, 2022, 11:06 am

Related News

  • কৃষ্ণসাগর দিয়ে রপ্তানি ব্যাহত হওয়ায় কৃষকদের শস্য কেনার পরিকল্পনা রাশিয়ার, দেবে ঋণ সহায়তা
  • রাশিয়া ও ইরানের অন্যতম সামরিক ‘লাইফলাইন’ এখন কাস্পিয়ান সাগর
  • বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের আশপাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ জাপান
  • অস্ত্রের মজুত বাড়াতে ইরানে ড্রোন-ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম ও বিস্ফোরক পাঠাচ্ছে রাশিয়া
  • আমানত বাজেয়াপ্ত করতে পারে সরকার, এমন আশঙ্কায় ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নিচ্ছেন রাশিয়ানরা

মারিউপোলের আজভস্তাল পুরোপুরি দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনীয় সৈন্যদের শেষ ৫৩১ জনের গ্রুপও আত্মসমর্পন করেছে বলে জানিয়েছে রাশিয়ান সামরিক বাহিনীর মুখপাত্র
টিবিএস রিপোর্ট
21 May, 2022, 11:00 am
Last modified: 21 May, 2022, 11:06 am
ছবি- এএফপি

ইউক্রেনের অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলের আজভস্তাল স্টিলওয়ার্কস কারখানার সম্পূর্ণ এলাকা দখলের ঘোষণা দিয়েছে রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মারিউপোল দখলে দুই মাস ধরে এই কারখানা অবরুদ্ধ করে রাখে রাশিয়ান বাহিনী।  

রুশ সূত্রের অনুমান, প্রায় ২ হাজার ২০০ লোক আজভস্তাল কমপ্লেক্সের বেজমেন্টে আটকা পড়ে ছিল। 

ইউক্রেনীয় সৈন্যদের শেষ ৫৩১ জনের গ্রুপও আত্মসমর্পন করেছে বলে জানিয়েছে রাশিয়ান সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকোভ।  

শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ওই কারখানায় অবস্থানরত ইউক্রেনীয় সৈন্যদের সরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। 

ইউক্রেনের সামরিক বিবৃতিতে বলা হয়, "মারিউপোলের গ্যারিসন নির্ধারিত মিশন সম্পন্ন করেছে। সর্বোচ্চ সামরিক কমান্ড আজভস্তালে অবস্থানরত ইউনিটের কমান্ডারদের প্রতি কর্মীদের জীবন বাঁচানোর নির্দেশ জারি করেছে।"

আজভস্তাল ইস্পাত কারখানা থেকে সমস্ত ইউক্রেনীয় সেনা চলে যাওয়ার পর অনুষ্ঠানিকভাবে শেষ হবে মারিউপোল সংঘাত। ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের শুরু থেকেই রাশিয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটিকে টার্গেট করেছিল। রুশ বাহিনী শুরু থেকেই মারিউপোলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে আসছিল। মারিউপোলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারলে এটিই হবে চলমান সংঘাতে রাশিয়ার দখল করা ইউক্রেনের প্রথম বড় শহর। 

Related Topics

টপ নিউজ

মারিউপোল / আজভস্তাল / রাশিয়া / ইউক্রেন / রাশিয়া-ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • কৃষ্ণসাগর দিয়ে রপ্তানি ব্যাহত হওয়ায় কৃষকদের শস্য কেনার পরিকল্পনা রাশিয়ার, দেবে ঋণ সহায়তা
  • রাশিয়া ও ইরানের অন্যতম সামরিক ‘লাইফলাইন’ এখন কাস্পিয়ান সাগর
  • বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের আশপাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ জাপান
  • অস্ত্রের মজুত বাড়াতে ইরানে ড্রোন-ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম ও বিস্ফোরক পাঠাচ্ছে রাশিয়া
  • আমানত বাজেয়াপ্ত করতে পারে সরকার, এমন আশঙ্কায় ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নিচ্ছেন রাশিয়ানরা

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net