Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
আজভস্তালের সেই আজভ বাহিনীর ১ হাজার সৈন্যের আত্মসমর্পণ, রাশিয়ার ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 May, 2022, 09:15 pm
Last modified: 18 May, 2022, 09:16 pm

Related News

  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে
  • ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা: ইউক্রেন ও পশ্চিমকে সতর্কবার্তা পাঠালেন পুতিন

আজভস্তালের সেই আজভ বাহিনীর ১ হাজার সৈন্যের আত্মসমর্পণ, রাশিয়ার ভিডিও প্রকাশ

বুধবার ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে দেখা যায়, নিরস্ত্র ইউক্রেনীয় সেনারা আজভস্তাল ছাড়ছে। বাসে বা অ্যাম্বুলেন্সে ওঠার আগে রুশ সেনারা তাদের তল্লাশি করছে।
টিবিএস ডেস্ক
18 May, 2022, 09:15 pm
Last modified: 18 May, 2022, 09:16 pm
আত্মসমর্পণ করা ইউক্রেনীয় সৈন্যদের বাসে ওঠানো হচ্ছে। ছবি: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

দীর্ঘদিন প্রতিরোধ চালিয়ে যাওয়ার পর অবশেষে রুশ বাহিনীর কাছে হার মেনেছে ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানায় অবস্থানরত ইউক্রেনীয় সৈন্যরা। রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণও শুরু করেছে তারা।

বুধবার সকালে ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই সপ্তাহে মারিউপোলের ইস্পাত কারখানাটিতে অবরুদ্ধ মোট ৯৫৯ জন ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ করেছে। কিয়েভ আশা করছে বন্দি বিনিময়ের মাধ্যমে এই ইউক্রেনীয় সৈন্যদের উদ্ধার করা যাবে। তবে ইউক্রেনীয় সেনাদের বিচারের আওতায় আনার সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখছেন রুশ প্রসিকিউটররা।

রাশিয়ার সামরিক মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ বলেছেন, গত ২৪ ঘণ্টায় বন্দির সংখ্যা ৬৯৪ জন বেড়েছে। তাদের মধ্যে ৫১ জনকে রুশ-সমর্থিত দোনেৎস্ক প্রজাতন্ত্রের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এতদিন গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোলের একমাত্র আজভস্তাল ইস্পাত কারখানার ১১ বর্গকিলোমিটার এলাকাই ইউক্রেনীয় সেনাদের দখল ছিল। তাদেরকে চারদিক থেকে অবরুদ্ধ করে রেখেছিল রুশ সেনারা।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজভস্তালের সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেন।

বুধবার ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে দেখা যায়, নিরস্ত্র ইউক্রেনীয় সেনারা আজভস্তাল ছাড়ছে। বাসে বা অ্যাম্বুলেন্সে ওঠার আগে রুশ সেনারা তাদের তল্লাশি করছে।

বন্দিদের বহন করা যানগুলোকে পাহারা দিচ্ছে সামরিক যান। জানা গেছে, ইউক্রেনীয় সেনাদের দোনেৎস্ক প্রজাতন্ত্রের হেফাজতে রাখা হবে।

ইউক্রেনীয় কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রুশ যুদ্ধবন্দিদের সঙ্গে বন্দি ইউক্রেনীয়দের বিনিময় করা হবে বলে আশা করছেন তারা। তবে বন্দি ইউক্রেনীয়দের মধ্যে অনেকেই চরম জাতীয়তাবাদী আজভ ব্যাটালিয়নের যোদ্ধা, যাদের বিরুদ্ধে রাশিয়া বেশ কয়েক ধরনের যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে।

মঙ্গলবার রুশ পার্লামেন্টে একটি খসড়া আইন জমা দেওয়া হয়। সেই আইনে আজভ ব্যাটালিয়নকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই আইন পাস হলে আজভ ব্যাটালিয়নের সদস্যদের মৃত্যুদণ্ড দেওয়ার আইনি পথ খুলে যাবে। উল্লেখ্য, এই রেজিমেন্ট আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের ন্যাশনাল গার্ডের অংশ।

রুশ সেনাদের হাতে যখন আজভস্তালের পতন হয়েছে, তখনই (১৮ মে) ন্যাটোতে যোগদানের জন্য আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। 

বুধবার ব্রাসেলসে একটি অনলাইন ভিডিও অনুষ্ঠানে সুইডিশ ও ফিনিশ রাষ্ট্রদূতরা আনুষ্ঠানিকভাবে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গের কাছে আবেদনপত্র জমা দেন। আবেদনপত্র গ্রহণের সময় স্টলটেনবার্গ বলেন, এই পদক্ষেপটি ইউরোপীয় নিরাপত্তার জন্য একটি 'ঐতিহাসিক পদক্ষেপ'।

সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে চলমান যুদ্ধ আরও খারাপ মোড় নিতে পারে বলে আশঙ্কা অনেক বিশেষজ্ঞের। কেননা রাশিয়া বহুদিন ধরেই দাবি জানিয়ে আসছে যে ইউক্রেনসহ ফিনল্যান্ড ও সুইডেন যেন কখনও ন্যাটোতে যোগ না দেয়। 

যদিও সুইডেন ও ফিনল্যান্ডের পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিকে হুমকি হিসেবে দেখছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবশ্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটটি দেশগুলোতে সামরিক অবকাঠামো বাড়ানোর চেষ্টা যাতে না করে সে বিষয়েও সতর্ক করেছেন তিনি।

  • সূত্র: সিএনএন ও আরটি

Related Topics

টপ নিউজ

আজভ ব্যাটালিয়ন / আজভস্তাল / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে
  • ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা: ইউক্রেন ও পশ্চিমকে সতর্কবার্তা পাঠালেন পুতিন

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net