Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
বাংলা আকাদেমি পুরস্কার পেয়েছেন মমতা

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
10 May, 2022, 05:05 pm
Last modified: 10 May, 2022, 05:30 pm

Related News

  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের

বাংলা আকাদেমি পুরস্কার পেয়েছেন মমতা

অনুষ্ঠানের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও তিনি এই পুরস্কার নিজে হাতে গ্রহণ করেননি।
টিবিএস রিপোর্ট
10 May, 2022, 05:05 pm
Last modified: 10 May, 2022, 05:30 pm
মমতা বন্দ্যোপাধ্যায়। টিবিএস স্কেচ

বাংলা আকাদেমি পুরস্কার পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার 'কবিতা বিতান' কাব্যগ্রন্থের জন্য হয়েছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর তাকে এই  পুরস্কার দিয়েছে। 

সোমবার (১০ মে) ২৫ বৈশাখ উপলক্ষ্যে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও সংস্কৃতি দপ্তর। সে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, সমাজের নানা কাজের পাশাপাশি যারা নিরলস সাহিত্য সাধনা করে চলেছেন, তাদের পুরষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা অ্যাকাডেমি। 

সব লেখকের সর্বসম্মতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরস্কার পাচ্ছেন উল্লেখ করে বলা হয়, বিশেষজ্ঞ কমিটির সদস্যরা এই নাম ঠিক করেছেন। 

এই পুরস্কার ঘোষণার সময় মঞ্চে ছিলেন পশ্চিমবঙ্গের বাংলা আকাদমির সভাপতি ব্রাত্য বসু, সদস‍্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, আবুল বাসার, প্রচেত গুপ্ত, সুবোধ সরকার, শ্রীজাত, অর্পিতা ঘোষ, সুধাংশু দে, ত্রিদিব চট্টোপাধ্যায়, প্রসূন ভৌমিক।

মমতা বন্দোপাধ্যায়ের লেখা কবিতা। ছবি: সংগৃহীত

এই পুরস্কার নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এই পুরস্কার দেওয়া নিয়ে কটাক্ষের সুরে ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র আজ একটি ভিডিও প্রকাশ করেছেন। মঙ্গলবার সকালে 'কবি মমতা'-র লেখা কবিতা পাঠ করে সেই ভিডিও প্রকাশ করেন তিনি।

ভিডিওর শুরুতেই শ্রীলেখাকে বলতে শোনা যায়, 'কে বলে বাঙালি শুধুই রবীন্দ্রনাথের লেখা পড়ে। এই তো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আকাদেমি পুরস্কারে পুরস্কৃত হলেন তাঁর নিরলস সাহিত্যচর্চা, তাঁর সাধনার জন্য।'

এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটি কবিতা পাঠ করেন শ্রীলেখা। প্রথমে পড়লেন 'এপাং ওপাং ঝপাং'। কবিতা শেষ করে বললেন, 'এ কবিতার গুঢ় অর্থ আছে। নিশ্চয়ই যাঁরা তাঁকে আকাদেমি পুরস্কার দিয়েছেন সুবিচার করেছেন। আর তারপর পড়েলেন 'হাম্বা'। বললেন, 'ওঁর যে কত পশুপ্রেম আছে তা এই কবিতাটায় বোঝা যায়। আমিও তো পশুপ্রেমী…'

মমতা বন্দোপাধ্যায়ের লেখা কবিতা। ছবি: সংগৃহীত

শ্রীলেখার এই ভিডিও শেয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। 

অনুষ্ঠানের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও তিনি এই পুরস্কার নিজে হাতে গ্রহণ করেননি। ব্রাত্য বসুর ঘোষণা শেষ হতেই তথ্য ও সংস্কৃতি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, 'মুখ্যমন্ত্রীর এই পুরস্কার গ্রহণ করবেন বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান ব্রাত্য বসু।' তারপর ইন্দ্রনীল ব্রাত্যর হাতে পুরস্কার তুলে দেন। 

মমতা বন্দোপাধ্যায়ের লেখা কবিতা। ছবি: সংগৃহীত

তিন বছর পরপর এই পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন ব্রাত্য বসু। এবারই প্রথমবারের মতো এই বিশেষ পুরস্কার চালু হয়। 

উল্লেখ্য, এবারের কলকাতা বইমেলায় একাধিক বই প্রকাশ হয়েছিল মমতার। তার সব বই  বিক্রির ধুম পড়ে যায়। সেন্ট্রাল পার্ককে আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণ হিসাবে ঘোষণা করেন মমতা। এখানেই তার কবিতা বিতানের সবচেয়ে বেশি কপি বিক্রি হয়েছে।  
 

Related Topics

টপ নিউজ

ভারত / পশ্চিমবঙ্গ / মমতা বন্দোপাধ্যায় / বাংলা আকাদেমি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net