Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
২৬ বার এভারেস্টের চূড়ায়, নিজেই ভাঙলেন নিজের রেকর্ড!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 May, 2022, 05:45 pm
Last modified: 08 May, 2022, 05:46 pm

Related News

  • ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • নেপালে এবার ভূমিধস থেকে আকস্মিক বন্যা, গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ
  • বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি
  • যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, জরুরি অবস্থা ঘোষণা করল নিউইয়র্ক
  • ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রেখে প্রাণঘাতী বন্যার উদ্ধার অভিযান শেষ করল নেপাল

২৬ বার এভারেস্টের চূড়ায়, নিজেই ভাঙলেন নিজের রেকর্ড!

১০ জন শেরপা পর্বতারোহীর একটি দলকে নেতৃত্ব দিয়ে শনিবার ৮,৮৪৮.৮৬ মিটার (২৯,০৩১.৬৯ ফুট) উচ্চতার মাউন্ট এভারেস্ট জয় করেন কামি রিতা।
টিবিএস ডেস্ক
08 May, 2022, 05:45 pm
Last modified: 08 May, 2022, 05:46 pm
কামি রিতা শেরপা। ছবি: রয়টার্স

২৬তম বারের মতো মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করে নিজেই নিজের গড়া রেকর্ড ভেঙেছেন নেপালি শেরপা কামি রিতা। নেপালের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

১০ জন শেরপা পর্বতারোহীর একটি দলকে নেতৃত্ব দিয়ে শনিবার ৮,৮৪৮.৮৬ মিটার (২৯,০৩১.৬৯ ফুট) উচ্চতার মাউন্ট এভারেস্ট জয় করেন কামি রিতা। নিউজিল্যান্ডের বিখ্যাত পর্বতারোহী স্যার এডমুন্ড হিলারি ও নেপালের শেরপা তেনজিং নোরগে যে পথ ব্যবহার করে এভারেস্টের চূড়ায় পৌছেছিলেন, সেই একই পথ ব্যবহার করেছেন কামি রিতা।

কাঠমান্ডুতে নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী বলেন, "কামি রিতা এবার নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন এবং পর্বতারোহণের ইতিহাসে নতুন এক রেকর্ড সৃষ্টি করেছেন।"

কামি রিতার স্ত্রী জাংমু জানান, স্বামীর এ অর্জনে তিনি খুব খুশি।

এভারেস্টের চূড়ায় উঠতে ১৯৫৩ সালে স্যার এডমুন্ড হিলারি ও শেরপা তেনজিং নোরগের ব্যবহৃত পথটি আজও সবচেয়ে জনপ্রিয় পথ হিসেবে বহাল আছে।

চলতি বছরে জনসমাগমের মৌসুমে (মে মাস পর্যন্ত) ৩১৬ জনকে এভারেস্টে আরোহণের অনুমতি দিয়েছে নেপাল। যদিও গতবছর তারা ৪০৮ জনকে অনুমতি দিয়েছিল যা ছিল এযাবতকালে সর্বোচ্চ

২০১৯ সালে বেশি মানুষকে পর্বতারোহণের অনুমতি দেওয়ায় এবং একাধিক পর্বতারোহীত মৃত্যু ঘটায় সমালোচনার মুখে পড়েছিল হিমালয়ের এ দেশটি।

১৯৫৩ সাল থেকে এ পর্যন্ত ১০,৬৫৭ বার এভারেস্টের চূড়ায় উঠেছেন মানুষ। নেপাল ও তিব্বত, দুই দিক থেকেই এভারেস্ট জয় করেছেন পর্বতারোহীরা।হিমালয়ান ডেটাবেইজের তথ্য অনুসারে, এভারেস্টে উঠতে গিয়ে এখন পর্যন্ত ৩১১ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

মাউন্ট এভারেস্ট / কামি রিতা / শেরপা / নেপাল / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের
  • ছবি: টিবিএস
    নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০
  • ছবি: টিবিএস
    গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
    ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

Related News

  • ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • নেপালে এবার ভূমিধস থেকে আকস্মিক বন্যা, গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ
  • বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি
  • যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, জরুরি অবস্থা ঘোষণা করল নিউইয়র্ক
  • ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রেখে প্রাণঘাতী বন্যার উদ্ধার অভিযান শেষ করল নেপাল

Most Read

1
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

6
ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
অর্থনীতি

ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net