Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
জেফরি এপস্টেইনের সাথে দেখা করা আমার 'ভুল' ছিল: বিল গেটস 

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
05 May, 2022, 11:00 am
Last modified: 05 May, 2022, 11:56 am

Related News

  • এআইয়ের কারণ ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে, লাগাম টানতে হবে: বিল গেটস
  • বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে গিয়ে বিল গেটসকে ব্ল্যাকমেইল করেছিলেন এপস্টিন
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • ‘দাম্পত্য জীবনের কষ্টের স্মৃতি ফিরে আসে’—এপস্টিন নথিতে বিল গেটসের নাম আসার পর সাবেক স্ত্রী মেলিন্ডা
  • এপস্টিন নথিতে দাবি: রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌনবাহিত রোগে আক্রান্ত হন বিল গেটস

জেফরি এপস্টেইনের সাথে দেখা করা আমার 'ভুল' ছিল: বিল গেটস 

দীর্ঘ একটা সময়জুড়ে বিল গেটস ছিলেন ‘বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি’। সে তকমা এখন ইলন মাস্কের দখলে। এই দুই বিলিয়নিয়ারের মধ্যকার শীতল সম্পর্ক কারোরই অজানা নয়।
টিবিএস রিপোর্ট
05 May, 2022, 11:00 am
Last modified: 05 May, 2022, 11:56 am

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের বিল গেটস মনে করেন, যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত ধনকুবের জেফরি এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ তার জীবনে একটা 'ভুল' ছিল। বিবিসির টুডে প্রগ্রামকে দেওয়া সাক্ষাতকারে বিল গেটস এ মন্তব্য করেন।

সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে করা ইলন মাস্কের সমালোচনা প্রসঙ্গেও মুখ খুলেছেন গেটস।

নিজের সম্পর্কে আনা ষড়যন্ত্র তত্ত্বগুলোকে 'পাগলাটে' বলে আখ্যায়িত করেছেন বিল গেটস। সেসব নিয়ে জনসমক্ষে চেঁচামেচি করাটা কতটা দুঃসহ ছিল, সেটিও এ সাক্ষাতকারে উঠে আসে এই ধনকুবেরের মুখে।

দীর্ঘ একটা সময়জুড়ে বিল গেটস ছিলেন 'বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি'। সে তকমা এখন ইলন মাস্কের দখলে। এই দুই বিলিয়নিয়ারের মধ্যকার শীতল সম্পর্ক কারোরই অজানা নয়।

গত সপ্তাহে মাস্ক গেটসকে টেসলার স্টক 'শর্টিং'-এর জন্য অভিযুক্ত করেছিলেন। এর আগে টুইটারে গেটসকে আক্রমণ করে মাস্ক টুইটও করেন।

"আমার প্রতি ওনার (মাস্ক) আচরণ ভালো হওয়ার কোন প্রয়োজন দেখি না", ফোঁড়ন কাটেন গেটস।

মাস্কের যুক্তি মতে, তার ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টেসলার 'শর্টিং', বিল গেটসের পরিবেশগত জনহিতৈষী কার্যক্রমকেও ছাড়িয়ে গেছে।  

তিনি টেসলার বিরুদ্ধে বেটিংয়ে অংশ নিয়েছেন কিনা সে প্রসঙ্গে জানতে চাইলে গেটস বলেন, "জলবায়ু পরিবর্তনের সাথে এর কোনও সম্পর্ক নেই। আমার কাছে বৈচিত্র্যের আরও উপায় জানা রয়েছে।" 

গেটস বলেন, "বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তাই এ গাড়ি বিক্রির প্রতিযোগিতা বাড়িয়ে তুলবে। সুতরাং বৈদ্যুতিক গাড়ির ধারণা গ্রহণ এবং কোম্পানিগুলোর লাভবান হয়ে ওঠার মধ্যে পার্থক্য রয়েছে।"

ইলন মাস্কের টুইটার কেনা নিয়ে সম্প্রতি কম হইচই হয়নি।

গেটসের মতে, "আমার ধারণা টুইটার আরও খারাপ অবস্থার দিকে যেতে পারে। আবার উল্টোটিও হতে পারে...আমি আমার স্বভাবজাত অপেক্ষা করে দেখব কী হয়।"

সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি বিল গেটসের বিশেষ আগ্রহ। এজন্য নয় যে, তিনি এর মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার উপার্জন করেছেন; বরং তিনি একে ঘিরে এক ষড়যন্ত্র তত্ত্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হন।

লম্বা একটা সময় তিনি ভ্যাকসিনের পক্ষে কথা বলেছেন- বিশ্বজুড়ে টিকা কর্মসূচীতে লাখ লাখ টাকা ব্যয়ও করেছেন।

এই খ্যাতি তাকে উদ্ভট এবং ভিত্তিহীন দাবির পাত্র করে তুলেছে- তিনি নাকি আদতে টিকা ডোজের মাধ্যমে লোকজনকে 'ট্র্যাক' করার চেষ্টা করেন। এমন অনেক তত্ত্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে, মহামারির সময়েও যা অব্যাহত ছিল।

বিল গেটস বলেন, "এসব দাবি এতটাই পাগুলে যে, আমি হাসতে বাধ্য হয়েছি।"

"সত্যিই আপনারা ভাবেন, আমি টিকার মাধ্যমে মানুষকে ট্র্যাক করি! আমি ভ্যাকসিনের পেছনে শতশত অর্থ খরচ করি। ভ্যাকসিন আমাকে অর্থ যোগায় না, ভ্যাকসিন জীবন বাঁচায়।"

এমন অনেক তত্ত্ববিদেরা তাকে রাস্তার ওপর এসে কথা শুনিয়ে গেছে বলেও গেটস জানান।

গেটস এবং তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস গত বছর বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এই দম্পতি বিশ্বের অন্যতম বৃহৎ দাতব্য সংস্থা 'বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন' প্রতিষ্ঠা করেছেন।

বিচ্ছেদ প্রসঙ্গে বিল বলেন, "আমার জীবন এখন ভিন্ন। আমার সন্তানেরা বাড়ি থেকে চলে গেছে, সবচেয়ে ছোটটিও এক বছর আগে কলেজে জয়েন করেছে। ডিভোর্স কঠিন; আমার জন্য এটা খুব কঠিন একটা বছর গেছে।"

খবর আসে, গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন, এটি তাদের দাম্পত্যে চিড় ঘটায়। এর আগে মেলিন্ডা জানান, জেফরি এপস্টেইনের সাথে বিলের যোগাযোগের কারণে উদ্বিগ্ন ছিলেন তিনি।  এমনকি এ নিয়ে বিল গেটসকে মেলিন্ডা প্রশ্নবিদ্ধও করেন।   

"আমি পছন্দ করছিলাম না যে, তিনি জেফরি এপস্টেইনের সাথে দেখা করছেন। আমি তাই বিষয়টি তার কাছে পরিষ্কার করে দেই।" 

সে বৈঠক নিয়ে প্রশ্ন প্রসঙ্গেই গেটস বলেন, এপস্টেইনের সাথে কথা বলা তার 'ভুল' ছিল।

"এপস্টেইনের সাথে মিটিং আমার একেবারেই উচিত হয়নি। বোধহয় তার (মেলিন্ডা) অনুভূতি এসব ক্ষেত্রে আমার চেয়ে প্রখর ছিল।"  
 

Related Topics

টপ নিউজ

বিল গেটস / বিল ও মেলিন্ডা গেটস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • এআইয়ের কারণ ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে, লাগাম টানতে হবে: বিল গেটস
  • বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে গিয়ে বিল গেটসকে ব্ল্যাকমেইল করেছিলেন এপস্টিন
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • ‘দাম্পত্য জীবনের কষ্টের স্মৃতি ফিরে আসে’—এপস্টিন নথিতে বিল গেটসের নাম আসার পর সাবেক স্ত্রী মেলিন্ডা
  • এপস্টিন নথিতে দাবি: রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌনবাহিত রোগে আক্রান্ত হন বিল গেটস

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net