Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
মাস্কের 'কৌতুক', কোকা-কোলা কিনে ফিরিয়ে আনবেন কোকেইন!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 April, 2022, 12:25 pm
Last modified: 28 April, 2022, 12:32 pm

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

মাস্কের 'কৌতুক', কোকা-কোলা কিনে ফিরিয়ে আনবেন কোকেইন!

মাস্ক শুধু যে প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার কথা বলেছেন তা নয়, সেই সাথে কোকাকোলার পুরনো ফর্মুলা ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন তিনি। আর সেই ফর্মুলায় কোকের সাথে মেশানো থাকবে কোকেইন!
টিবিএস ডেস্ক
28 April, 2022, 12:25 pm
Last modified: 28 April, 2022, 12:32 pm
ছবি: সংগৃহীত

টুইটারের পর এবার জনপ্রিয় প্রতিষ্ঠান কোকা-কোলা কিনে নিতে চাইলেন স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। মাস্ক শুধু যে প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার কথা বলেছেন তা নয়, সেই সাথে কোকাকোলার পুরনো ফর্মুলা ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন তিনি। আর সেই ফর্মুলায় কোকের সাথে মেশানো থাকবে কোকেইন! 

এক সপ্তাহও হয়নি, ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটারের শতভাগ স্বত্ব কিনে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। এ নিয়ে শোরগোল শেষ না হতেই মাস্কের নতুন টুইট হইচই ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই মুহূর্তে টুইটারের ট্রেন্ডিং বিষয়ে উঠে এসেছে কোকা-কোলার নাম।

কোকা-কোলা নিয়ে পোস্ট করার মাত্র দুই ঘন্টার মধ্যে এটি  ১ মিলিয়ন লাইক, ২ লাখ রি-টুইট এবং ৬৯ হাজার কোট টুইট লাভ করেছে! 

Next I'm buying Coca-Cola to put the cocaine back in

— Elon Musk (@elonmusk) April 28, 2022

এদিকে মাস্কের টুইট বার্তাটি হাস্যরসাত্বক বলে মনে হলেও, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এ ব্যাপারে নিশ্চিত নন। কারণ ২০১৭ সালে মজা করেই টুইটারকে কিনতে চেয়েছিলেন মাস্ক। সেদিন তিনি টুইটারের দামও জিজ্ঞেস করেছিলেন। তার ঠিক ৫ বছর পর সত্যি সত্যিই প্রতিষ্ঠানটি কিনে নিয়েছেন ৫০ বছর বয়সী এই বিলিয়নিয়ার! 

এদিকে টুইটারের সাথে মাস্কের চুক্তি অনুযায়ী, টুইটার সম্পর্কে অপমানজনক কোনোকিছু লিখতে পারবেন না মাস্ক। তবে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে যেহেতু তিনি নানাবিধ বিষয়ে মন্তব্য জানিয়ে থাকেন, তাই আলোচনার বাকি সব দরজা তার জন্য খোলা।

টুইটার কেমন হওয়া উচিত তা নিয়ে সম্প্রতি প্রচুর মতামত দিয়েছেন ইলন মাস্ক। মাস্কের লক্ষ্য অনুযায়ী, টুইটারকে হতে হবে এমন একটি ক্ষেত্র যেখানে সবার বাক-স্বাধীনতা থাকবে এবং এটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ হবে। নিরাপত্তার প্রসঙ্গে মাস্ক জানিয়েছেন, টুইটার ডিরেক্ট ম্যাসেজে (ডিএম) এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকবে, যাতে করে কেউ কারো ব্যক্তিগত ম্যাসেজ হ্যাক করতে না পারে বা গুপ্তচরবৃত্তি না করতে পারে।

আবারও কোকা-কোলার প্রসঙ্গে ফেরা যাক। ইলন মাস্ক তো কোকা-কোলা কেনার কথা বলেছেন বটে, কিন্তু খ্যাতনামা প্রতিষ্ঠানটির বাজারমূল্যের কাছে টুইটার যেন দুধের শিশু! এই মুহূর্তে কোকা-কোলার বাজারমূল্য ২৮৪ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে মাস্কের নিজের মোট সম্পত্তির পরিমাণ ২৫৩ বিলিয়ন ডলার। নিকটতম প্রতিদ্বন্দ্বী জেফ বেজোসের চাইতেও অনেকটা এগিয়ে তিনি। বেজোসের সম্পত্তির পরিমাণ ১৬২ বিলিয়ন ডলার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / কোকা-কোলা / কোকেইন / বিলিয়নিয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net