Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
পশ্চিমা বিশ্বের প্রয়োজন রাশিয়ান গ্যাস, কিন্তু রাশিয়া ঝুঁকছে পূর্বদিকে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 April, 2022, 01:20 pm
Last modified: 15 April, 2022, 01:24 pm

Related News

  • নিষেধাজ্ঞা মোকাবিলা ও যুদ্ধের খরচ জোগাতে ইরানকে যেভাবে সাহায্য করছে চীন
  • মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানকে চিপ তৈরি প্রযুক্তি দিচ্ছে চীন: অভিযোগ ওয়াশিংটনের
  • গাদ্দাফি থেকে খামেনি: মিত্রদের পতনে পুতিন কখনও সরব, কখনও নিশ্চুপ
  • ইরান যুদ্ধ পুতিনের জন্য ‘শাপে বর’, আবার কঠিন পরিস্থিতিতেও ফেলেছে তাকে

পশ্চিমা বিশ্বের প্রয়োজন রাশিয়ান গ্যাস, কিন্তু রাশিয়া ঝুঁকছে পূর্বদিকে

ইউরোপীয় ইউনিয়নের প্রাকৃতিক গ্যাসের প্রায় ৪০ শতাংশ সরবরাহ করে রাশিয়া। কিন্তু, ইউক্রেনের ওপর আক্রমণের ফলে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় ইউরোপে গ্যাস সরবরাহে প্রভাব পড়েছে।
টিবিএস ডেস্ক
15 April, 2022, 01:20 pm
Last modified: 15 April, 2022, 01:24 pm
ছবি- রয়টার্স

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার জানান, ইউরোপ তাদের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করায় নিজেদের জ্বালানি রপ্তানি পূর্বের দেশগুলোর দিকে নিয়ে যাবে মস্কো। তিনি আরও বলেন, ইউরোপীয় দেশগুলো সহজেই রাশিয়ান গ্যাসের ব্যবহার বন্ধ করতে পারবে না।

ইউরোপীয় ইউনিয়নের প্রাকৃতিক গ্যাসের প্রায় ৪০ শতাংশ সরবরাহ করে রাশিয়া। কিন্তু, ইউক্রেনের ওপর আক্রমণের ফলে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় ইউরোপে গ্যাস সরবরাহে প্রভাব পড়েছে।

যদিও ইইউ রাশিয়ার গ্যাস এবং তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে কিনা এবং অন্য দেশ থেকে সরবরাহ চাইবে কিনা তা নিয়ে তাদের মধ্যে চলছে বিতর্ক। এই বিতর্কের মধ্যেই বিশ্বের শীর্ষ জ্বালানি গ্রাহক চীনসহ অন্যান্য এশীয় দেশের সাথে সম্পর্ক জোরদার করছে রাশিয়া।

পুতিন সম্প্রতি একটি সরকারি বৈঠকে বলেন, "বন্ধুত্বহীন দেশগুলোর তথাকথিত মিত্ররা নিজেরাই স্বীকার করে যে তারা প্রাকৃতিক গ্যাস এবং রাশিয়ান জ্বালানি ছাড়া চলতে সক্ষম হবে না।"

"ইউরোপে রাশিয়ান গ্যাসের কোনো বিকল্প এখনও নেই," যোগ করেন তিনি।

পুতিন আরও বলেন, ইউরোপ রাশিয়া থেকে জ্বালানি সরবরাহ বন্ধ করার কথা বলে দাম বাড়াচ্ছে এবং বিশ্ব-বাজারকে অস্থিতিশীল করে তুলছে।

এমন অবস্থায়, রাশিয়ান সরকারকে আগামী ১ জুনের মধ্যে 'আফ্রিকা, লাতিন আমেরিকাসহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে পরিবহন পরিকাঠামো সম্প্রসারণের' জন্য একটি পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দেন।

বৈঠকে তিনি নতুন দুটি পাইপলাইন অন্তর্ভুক্ত করার সম্ভাবনার বিষয়টিও উল্লেখ করেন। নতুন রুটগুলো রাশিয়াকে এশিয়া অর্থাৎ ইউরোপের উল্টোদিকে গ্যাস প্রবাহ স্যুইচ করার আরেকটি পদক্ষেপ হতে পারে।

২০১৯ সালের শেষ দিকে চীনে পাইপলাইন গ্যাস সরবরাহ চালু করে রাশিয়া। এছাড়া, চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন পাইপলাইনের মাধ্যমে ৩০ বছরের একটি চুক্তিতে সম্মত হয়েছে তারা।

  • সূত্র- রয়টার্স

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / পুতিন / ভ্লাদিমি র পুতিন / মার্কিন নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • নিষেধাজ্ঞা মোকাবিলা ও যুদ্ধের খরচ জোগাতে ইরানকে যেভাবে সাহায্য করছে চীন
  • মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানকে চিপ তৈরি প্রযুক্তি দিচ্ছে চীন: অভিযোগ ওয়াশিংটনের
  • গাদ্দাফি থেকে খামেনি: মিত্রদের পতনে পুতিন কখনও সরব, কখনও নিশ্চুপ
  • ইরান যুদ্ধ পুতিনের জন্য ‘শাপে বর’, আবার কঠিন পরিস্থিতিতেও ফেলেছে তাকে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net