Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রুশ যুদ্ধজাহাজ মস্কভা ডুবি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 April, 2022, 10:00 am
Last modified: 15 April, 2022, 02:06 pm

Related News

  • ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ: বড় ধরনের যুদ্ধের শঙ্কা বিশেষজ্ঞদের
  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • যে কারণে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না চীন
  • ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
  • ইরানের ৪২ যুদ্ধজাহাজসহ বহু সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ট্রাম্পের

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রুশ যুদ্ধজাহাজ মস্কভা ডুবি

ইউক্রেনের হামলার বিষয়টি নিশ্চিত হলে, ১২ হাজার ৪৯০ টনের মস্কভা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিপক্ষের আক্রমণে ডুবে যাওয়া সবচেয়ে বড় যুদ্ধজাহাজ।
টিবিএস ডেস্ক
15 April, 2022, 10:00 am
Last modified: 15 April, 2022, 02:06 pm
ছবি- ম্যাক্স ডিলানি/ এএফপি

বুধবার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রাশিয়ান যুদ্ধজাহাজ মস্কভা ডুবে গেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ মস্কভাকে বন্দরে নিয়ে যাওয়ার সময় এটি মাঝপথে ডুবে যায় বলে জানিয়েছে মন্ত্রণালয়।

৫১০-ক্রুর এই ক্ষেপণাস্ত্র ক্রুজারটি ছিল রাশিয়ার সামরিক শক্তির প্রতীক। ইউক্রেনের উপর দেশটির নৌ আক্রমণের নেতৃত্ব দেয় মস্কভা।

কিয়েভ বলছে, তাদের ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজে আঘাত করায় সেটি ক্ষতিগ্রস্ত হয়। তবে, মস্কো তাদের বক্তব্যে কোনো হামলার কথা উল্লেখ করেনি। আগুন লাগার পর জাহাজটি ডুবে যায় বলে উল্লেখ করেছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের কারণে যুদ্ধজাহাজের গোলাবারুদ বিস্ফোরিত হয়। জাহাজের সব ক্রুকে কৃষ্ণ সাগরের নিকটবর্তী অন্যান্য রাশিয়ান জাহাজে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানায় তারা।

প্রথমে, যুদ্ধজাহাজটি ভাসমান ছিল বললেও বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া মস্কভা ডুবে যাওয়ার খবরটি প্রকাশ করে।

ছবি- রয়টার্স

রাশিয়ান প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, "বন্দরের দিকে নেওয়ার সময় জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলে।" গোলাবারুদ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ায় এমনটি হয়েছে বলে জানায় তারা।

এদিকে, ইউক্রেনের সামরিক কর্মকর্তারা বলেছেন যে তারা ইউক্রেনের তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে মস্কভাকে আঘাত করা হয়। ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখল করার পরে ডিজাইন করা হয় এই অস্ত্র।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রথম দিন, কৃষ্ণ সাগরে স্নেক আইল্যান্ড রক্ষাকারী ইউক্রেনীয় সীমান্ত সৈন্যদের একটি ছোট গ্যারিসনকে আত্মসমর্পণ করার জন্য আহ্বান করার পরে মস্কভা কুখ্যাতি অর্জন করে।

সোভিয়েত যুগে নির্মিত মস্কোভা ১৯৮০ এর দশকের শুরুর দিকে কার্যক্রম শুরু করে। ডুবে যাওয়ার আগে জাহাজটি ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে ছিল। সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ব্যাপক বোমা হামলা চালিয়েছে এই শহরে।

ইউক্রেনের হামলার বিষয়টি নিশ্চিত হলে, ১২ হাজার ৪৯০ টনের মস্কোভা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিপক্ষের আক্রমণে ডুবে যাওয়া সবচেয়ে বড় যুদ্ধজাহাজ।

আক্রমণ শুরুর পর থেকে এ নিয়ে দুটি যুদ্ধজাহাজ হারিয়েছে রাশিয়া। মার্চ মাসে ইউক্রেনের আক্রমণে ধ্বংস হয় সারাতোভ নামক আরেকটি জাহাজ।

  • সূত্র- বিবিসি

 

Related Topics

টপ নিউজ

যুদ্ধজাহাজ / রুশ যুদ্ধজাহাজ / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ: বড় ধরনের যুদ্ধের শঙ্কা বিশেষজ্ঞদের
  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • যে কারণে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না চীন
  • ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
  • ইরানের ৪২ যুদ্ধজাহাজসহ বহু সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ট্রাম্পের

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net