Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
বিয়ে করলেন নোবেলজয়ী তুর্কী লেখক অরহান পামুক  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 April, 2022, 04:05 pm
Last modified: 07 April, 2022, 04:18 pm

Related News

  • বেপরোয়া যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজছে বিরক্ত ‘মধ্যম শক্তির’ মিত্র দেশগুলো
  • ইসরায়েল নিরাপত্তার অজুহাতে আরও ‘ভূমি দখল’ করছে: তুরস্ক
  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা
  • ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হতে পারে তুরস্ক বা পাকিস্তান: ইসরায়েলি বিশ্লেষক
  • শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

বিয়ে করলেন নোবেলজয়ী তুর্কী লেখক অরহান পামুক  

বুধবার ইস্তানবুলে দীর্ঘদিনের প্রেমিকা আশলে আকিয়াভেসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৬৯ বছর বয়সী এই লেখক।
টিবিএস ডেস্ক
07 April, 2022, 04:05 pm
Last modified: 07 April, 2022, 04:18 pm
ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন তুরস্কের প্রথম নোবেলজয়ী লেখক অরহান পামুক। বুধবার (৬ এপ্রিল) দীর্ঘদিনের প্রেমিকা আশলে আকিয়াভেসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৬৯ বছর বয়সী এই লেখক। কনে ৪৭ বছর বয়সী আকিয়াভেস তুরস্কের বোয়াজিচি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতি বিভাগের একজন গ্র্যাজুয়েট। 

দীর্ঘ ১০ বছরের প্রেমের পর গতকাল একসঙ্গে গাঁটছড়া বেধেছেন আশলে আকিয়াভেস ও অরহান পামুক। তুরস্কে 'হেলথ ট্যুরিজম' প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়ার জন্য স্বাস্থ্যসেবা কমিউনিটিতে বেশ নামডাক আছে আকিয়াভেসের।   

কোভিড-১৯ মহামারির কারণে অনেকদিন ধরেই আটকে ছিল তাদের বিয়ের অনুষ্ঠান। অবশেষে গতকাল দুপুরে ইস্তানবুলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন দুজনে।

তুরস্কের সবচেয়ে আলোচিত ও বিখ্যাত ঔপন্যাসিকদের একজন অরহান পামুক। বিশ্বের ৬০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে তার বই, বিক্রি হয়েছে ২ মিলিয়নেরও বেশি কপি। অরহান পামুকের লেখা বই 'মাই নেম ইজ রেড' এবং 'স্নো' তুর্কী সাহিত্যের ইতিহাসে সর্বাধিক পঠিত দুটি বই। 

২০০৬ সালের অক্টোবরে খ্যাতিমান এ লেখককে নোবেল পুরস্কারে ভূষিত করে সুইডিশ একাডেমি। অরহান পামুক সম্পর্কে একাডেমি বলে, "নিজ শহরের বিষন্ন আত্মার সন্ধান করতে গিয়ে তিনি সংস্কৃতির মধ্যকার সংঘর্ষ ও আন্তঃসংযোগের নতুন চিহ্ন আবিষ্কার করেছেন।"  

২০১২ সালে ইস্তানবুলে অবস্থিত, উনিশ শতকের একটি বাড়িতে 'মিউজিয়াম অব ইনোসেন্স' চালু করেন পামুক। বলে রাখা ভালো, একই নামে তার একটি উপন্যাসও রয়েছে। ২০১৪ সালে এই জাদুঘরটি 'ইউরোপিয়ান মিউজিয়াম অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড' লাভ করে।

সূত্র: ডেইলি সাবাহ

Related Topics

টপ নিউজ

ওরহান পামুক / বিয়ে / তুরস্ক / নোবেলজয়ী লেখক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • বেপরোয়া যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজছে বিরক্ত ‘মধ্যম শক্তির’ মিত্র দেশগুলো
  • ইসরায়েল নিরাপত্তার অজুহাতে আরও ‘ভূমি দখল’ করছে: তুরস্ক
  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা
  • ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হতে পারে তুরস্ক বা পাকিস্তান: ইসরায়েলি বিশ্লেষক
  • শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net