Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
চীনে ১৩৩ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 March, 2022, 02:50 pm
Last modified: 21 March, 2022, 04:04 pm

Related News

  • পেরুর নাসকা লাইনসের কাছে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৩
  • মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত, প্রশিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১১
  • ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
  • যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ১১ স্কাইডাইভারসহ নিহত ১২

চীনে ১৩৩ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

চীনের দক্ষিণ-পশ্চিমে গুয়ানজি অঞ্চলের উঝাও শহরের প্রত্যন্ত এলাকায় বিধ্বস্ত হয়েছে বোয়িং ৭৩৭ যাত্রীবাহী বিমান। 
টিবিএস ডেস্ক
21 March, 2022, 02:50 pm
Last modified: 21 March, 2022, 04:04 pm

১৩৩ জন যাত্রী নিয়ে চীনের দক্ষিণ-পশ্চিমের পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এই সংবাদ জানানো হয়।

চীনের দক্ষিণ-পশ্চিমে গুয়ানজি অঞ্চলের উঝাও শহরের প্রত্যন্ত এলাকায় বিধ্বস্ত হয় বোয়িং ৭৩৭ বিমানটি। বিমান ধসের ঘটনায় আগুনের সূত্রপাত হয়েছে।        

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। 

#China boeing 737 plane crash debris, rescuse team on ground. #chinaplanecrash pic.twitter.com/x9eSIhtoza— The Voice Of Citizens (@tVoiceOfCitizen) March 21, 2022

চীনের স্থানীয় গণমাধ্যমগুলোও জানিয়েছে, চায়না ইস্টার্ন ফ্লাইট- এম ইউ ৫৭৩৫ সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় কুনমিং শহর থেকে উড্ডয়নের পরে গুয়াংজুতে তার নির্ধারিত গন্তব্যে পৌঁছায়নি। 

টুইন-ইঞ্জিন এবং সিঙ্গেল আইলের বোয়িং ৭৩৭ বিমান স্বল্প ও মাঝারি দূরত্বের ফ্লাইটের জন্য বিশ্বের জনপ্রিয় বিমানগুলোর অন্যতম।

অন্যদিকে চায়না ইস্টার্ন চীনের তিনটি প্রধান এয়ারলাইনসের একটি; প্রতিষ্ঠানটি এখনও বিমান বিধ্বস্ত প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি।

তবে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ওয়েবসাইটটি পরে সাদা-কালো হয়ে ওঠে; বিমান দুর্ঘটনার প্রতিক্রিয়ায় এবং অনুমিত ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান প্রদর্শনের একটি প্রতীক হিসেবে এয়ারলাইনসগুলো এ আচরণ করে থাকে।

নিরাপত্তার ব্যাপারে চীনের এয়ারলাইন খাতকে উৎকৃষ্ট হিসেবেই গণ্য করা হয়; গত এক দশক যাবত বিশ্বে শীর্ষেও রয়েছে তারাই।

এভিয়েশন সেফটি নেটওয়ার্কের মতে, চীনের সর্বশেষ প্রাণঘাতী বিমান দুর্ঘটনাটি ছিল ২০১০ সালে, হেনান এয়ারলাইনসের এমব্রেয়ার ই-১৯০ নামক বিমানটি ইচুন বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। বিমানে থাকা ৯৬ যাত্রীর মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়। 

এছাড়াও ১৯৯২ সালে একটি চায়না সাউদার্ন ৭৩৭-৩০০ জেট গুয়াংঝু থেকে গুইলিনের দিকে যাওয়ার সময় বিধ্বস্ত হয়, এতে থাকা ১৪১ আরোহীর সবাই মারা যায়।  

[এটি একটি ডেভেলপিং স্টোরি এবং একটু পরপর আপডেট করা হচ্ছে] 

  • সূত্র: আল-জাজিরা, ডেইলি মেইল, রয়টার্স 

Related Topics

টপ নিউজ

বিমান বিধ্বস্ত / যাত্রীবাহী বিমান বিধ্বস্ত / বিমান দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

Related News

  • পেরুর নাসকা লাইনসের কাছে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৩
  • মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত, প্রশিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১১
  • ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
  • যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ১১ স্কাইডাইভারসহ নিহত ১২

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ

3
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

4
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

5
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

6
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net