Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
৪০ মাইল দীর্ঘ রুশ সেনাবহর সুগঠিত হয়ে এগোচ্ছে, কিয়েভে মূল অভিযান কি এবার শুরু? 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
12 March, 2022, 05:15 pm
Last modified: 12 March, 2022, 05:51 pm

Related News

  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে
  • ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা: ইউক্রেন ও পশ্চিমকে সতর্কবার্তা পাঠালেন পুতিন

৪০ মাইল দীর্ঘ রুশ সেনাবহর সুগঠিত হয়ে এগোচ্ছে, কিয়েভে মূল অভিযান কি এবার শুরু? 

পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা এর ফলে কিয়েভে রুশ বাহিনীর মূল অভিযান শুরুরই ইঙ্গিত দিচ্ছেন। ইউক্রেনের প্রতিরোধ বাহিনীও প্রমাদ গুনছে। কারণ তাদের এবার অনেক সুগঠিত হামলার মুখে পড়তে হবে। আর তা হতে পারে প্রচণ্ড ও সর্বাত্মক। 
টিবিএস ডেস্ক 
12 March, 2022, 05:15 pm
Last modified: 12 March, 2022, 05:51 pm
ছবি: ন্যাশনাল হেরাল্ড

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার দিনকয়েক পরেই আলোচনায় আসে কিয়েভ অভিমুখে রুশ সেনাবাহিনীর ৪০ মাইল দীর্ঘ এক বহর। স্যাটেলাইট থেকে তোলা চিত্রে দেখা যায়, বহরে আছে- ট্যাংক, সাঁজোয়া যান, কামানবাহী যান, স্বচালিত কামান, অস্ত্র-গোলাবারুদ এবং রসদবাহী অজস্র ট্রাক। 

ইউক্রেনীয় প্রতিরোধের মুখে বহরটির অগ্রগতি থমকে গেছে বলে দাবি করে ইউক্রেনের সরকার এবং পশ্চিমা বিশ্ব । বিপুল সেনা ও সরঞ্জামবাহী যানের এ সাড়ি অবশ্য হপ্তাখানেকের বেশি সময় সত্যিই বেশ ধীরগতিতে এগিয়েছে। তবে এবার সেনা বহরটি পুনর্গঠিত হচ্ছে বলে জানা গেছে মাক্সার টেকনোলজিসের স্যাটেলাইটে তোলা চিত্রে। বৃহস্পতিবার (১০ মার্চ) ছবিগুলো তোলে মাক্সারের কৃত্রিম উপগ্রহ। তাতে দেখা গেছে, বিশাল এ কনভয়ের বড় অংশ ছড়িয়ে পড়েছে এবং সংগঠিত হচ্ছে। 

এই ছড়িয়ে পড়ার অর্থ- বহরের সরঞ্জামগুলো দিয়ে মাঠ পর্যায়ের বেজ (সম্মুখঘাঁটি) স্থাপন করা হচ্ছে। আরো থাকবে- জ্বালানি ও রসদের ডিপো, ক্ষতিগ্রস্ত যান মেরামতের সাময়িক স্থাপনা, আহতদের চিকিৎসা সেবা দেওয়ার ফিল্ড হসপিটাল ইত্যাদি। আর সবকিছু পরিচালনা করবে একটি অপারেশনাল হেডকোয়ার্টার। 

আর পুনর্গঠিত হওয়ার অর্থ, অভিযান পরিচালনাকারী যান- সেনাবাহী ট্রাক, ট্যাংক, সাঁজোয়া যান এখন তাদের কম্যান্ড চেইন অনুসারে ছোট ছোট বাহিনীর আকারে গঠিত হচ্ছে। হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। 

পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা এর ফলে কিয়েভে রুশ বাহিনীর মূল অভিযান শুরুরই ইঙ্গিত দিচ্ছেন। ইউক্রেনের প্রতিরোধ বাহিনীও প্রমাদ গুনছে। কারণ তাদের এবার অনেক সুগঠিত হামলার মুখে পড়তে হবে। আর তা হতে পারে প্রচণ্ড ও সর্বাত্মক। 

ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, শুরুর দিকে গতি হারানো এ কনভয় এখন আক্রমণাত্মক শক্তিতে রূপ নিচ্ছে। 

এবিষয়ে শুক্রবার (১১ মার্চ) যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সর্বশেষ বুলেটিন জানায়, "রাশিয়া তার বাহিনীকে সুগঠিত করে, নতুন নতুন স্থানে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। আগামী দিনগুলোতে ইউক্রেনে অভিযানের কথা মাথায় রেখেই প্রস্তুতিগুলো সম্পন্ন হচ্ছে। আসন্ন অভিযানগুলোর মধ্যে কিয়েভ অভিযানও রয়েছে।" 

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উপর থেকে মেঘের আচ্ছাদন কমে যাওয়ায় মহাকাশ থেকে রুশ বাহিনীর আরো সুপষ্ট ছবি তোলা সম্ভব হয়েছে বলে জানিয়েছে মাক্সার। সংস্থাটির দাবি, কিয়েভমুখী কনভয়ের অনেক অংশ লুবিয়াঙ্কা এলাকার স্থানীয় জঙ্গলে ঘাঁটি গড়ছে। 

একটি স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, কিয়েভ থেকে ১৭ মাইল উত্তরপশ্চিমে ওজেরা নামক একটি শহরের আবাসিক এলাকার রাস্তায় অবস্থান করছে বেশকিছু রুশ সমরযান। ওজেরা রাশিয়ার দখলীকৃত অ্যান্টোনভ বিমানঘাঁটি থেকে কিছুটা উত্তর দিকে অবস্থিত।  

লুবিয়াঙ্কা এলাকায় গাছের সাড়ির ফাঁকে কামান ও অন্যান্য সরঞ্জাম লুকিয়ে রাখা হয়েছে। ছবি: উপগ্রহ থেকে তোলা- মাক্সার/ সিএনএন/

হস্টোমল বিমানবন্দরে অ্যান্টোনোভ ঘাঁটিটি। এখান থেকে ৩ মাইল উত্তরপশ্চিমে দেখা গেছে, কামানবাহী যানসহ অন্যান্য সামরিক বাহন। 

এ ঘটনা স্পষ্ট ইঙ্গিত দেয়, দীর্ঘস্থায়ী অভিযানের জন্য হস্টোমলকে গুরুত্বপূর্ণ বিমানপথে রসদ সরবরাহের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হবে। এজন্য এটিকে আরো সুরক্ষিত করতে সেনাদের দিয়ে একটি রক্ষাব্যূহ তৈরি করা হচ্ছে। 

কিয়েভে গোলাবর্ষণের প্রস্তুতি নিতেও বিভিন্ন পয়েন্টের দিকে এগিয়ে চলেছে বাহিনীর বিশেষ বিশেষ অংশ। মাক্সারের তোলা একটি ছবিতে জ্বালানিবাহী ট্রাক এবং মাল্টিপল রকেট লঞ্চার যানের একটি সাড়ি অবস্থান নিতে দেখা গেছে বিমানবন্দরটি থেকে আরো ১০ মাইল পশ্চিমের একটি ফাঁকা মাঠে। 

হস্টোমল বিমানবন্দরটিকে রুশ বাহিনীকে মেরামত করতে হবে। যুদ্ধে ধবংস হয়ে গেছে অ্যান্টোনভ ঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক। স্যাটেলাইট চিত্রে জ্বালানি পোড়া কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।  

রাশিয়ার ইউক্রেন অভিযানের শুরুর দিকেই হস্টোমলের দখল নিয়ে দুপক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই হয়।

রুশ কনভয়ের শেষ প্রান্তের কিছু ট্রাক ও সরঞ্জাম এখনও ইভানকিভ অঞ্চলের উত্তরপূর্বের রাস্তায় অবস্থান করছে। 

কিয়েভ থেকে ১৭ মাইল উত্তরপশ্চিমে ওজেরা নামক একটি শহরের আবাসিক এলাকার রাস্তায় অবস্থান করছে বেশকিছু রুশ সমরযান। ছবি: উপগ্রহ থেকে তোলা- মাক্সার/ সিএনএন

উপগ্রহের তোলা ছবিতে যুদ্ধের ক্ষয়ক্ষতি: 

উত্তর থেকে কিয়েভ যেতেই পথে পড়ে শহর চেরনিভ। এই শহরটি যুদ্ধে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট চিত্রে একই রকম ক্ষয়ক্ষতি দেখা গেছে রাজধানী কিয়েভের উত্তরপশ্চিমের শহরতলী এলাকায়।   

কিয়েভের বোরোদনিকা এলাকায় বেশকিছু অ্যাপার্টমেন্ট ভবন গোলার আঘাতে ধবংস হয়ে গেছে। এর আগে সিএনএন-সহ পশ্চিমা গণমাধ্যম জানায়, রাশিয়ার গোলার আঘাতেই এমনটি হয়েছে।

ইউক্রেনের রাজধানীর শেষপ্রান্তের একটু বাইরে অবস্থিত স্টোয়িঙ্কা এলাকার একটি গুদামঘরও আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 

চেরনিভ শহরে এপিসেন্টার কে নামের একটি বড় সুপারমার্কেটেও আগুনে পুড়ে গেছে। আগুন জ্বলতে দেখা যাচ্ছে শহরটির দক্ষিণে শিল্প এলাকাগুলোয়। 

ইউক্রেনে রুশ বাহিনী যেসব এলাকায় হামলা করছে কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ পায়নি তার একটি প্রাথমিক ধারণা দিচ্ছে এইআই ক্রিটিক্যাল থ্রেটস রিপোর্টের প্রস্তুতকৃত এ মানচিত্র। ছবি: সিএনএন

রাশিয়ার রণপরিকল্পনায় এবার সুগঠিতভাব ফিরেছে: 

বেরেস্তিয়াঙ্কার একটি মাঠে বেশকিছু মাল্টিপল রকেট লঞ্চার মোতায়েন করেছে রুশ বাহিনী। ছবি: উপগ্রহ থেকে তোলা- মাক্সার/ সিএনএন

বিশ্বের সবচেয়ে স্বনামধন্য বেসরকারি প্রতিরক্ষা তথ্যপ্রদানকারী সংস্থা জেনস- এর বিশ্লেষক থমাস বুলক বলেন, "যুদ্ধের প্রথম ৫-১০ দিন রাশিয়ার সরবরাহ কনভয়ে হামলা চালানোর ইউক্রেনীয় কৌশল ভালো কাজে দিয়েছে। তাদের কৌশল এবং রুশ বাহিনী যেভাবে তখন চালিত হচ্ছিল- তাই ইউক্রেনীয়দের সফলতা এনে দেয়। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে।" 

"ইউক্রেন আগ্রাসনের প্রথমদিকে রুশ বাহিনী দ্রুত অনেক লক্ষ্যবস্তু দখলের নীতি নেয়। এজন্য তাদের অগ্রযাত্রার লাইন সুবিন্যস্ত ছিল না। কোনো কোনো এলাকা সম্পূর্ণ শত্রুমুক্ত না করেও তারা এগোতে থাকে। ফলে তাদের রসদবহনকারী যানবাহনে লুকিয়ে থাকা ইউক্রেনীয় যোদ্ধারা সহজে হামলা করতে পেরেছে।" 

বুলকের মতে, "দ্রুত জয় নিশ্চিতের ব্যর্থতার পর রাশিয়া এখন তার বাহিনীকে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত করছে। এই কৌশল কতোটা কার্যকর হয়- তা আসছের দিনগুলোয় প্রমাণ হবে।"


  • সূত্র: সিএনএন 
     

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / কিয়েভ / রুশ সেনাবহর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে
  • ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা: ইউক্রেন ও পশ্চিমকে সতর্কবার্তা পাঠালেন পুতিন

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net