Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
রাশিয়ার দখলে ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র, আগুন নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক

ইউএনবি
04 March, 2022, 10:35 am
Last modified: 04 March, 2022, 01:47 pm

Related News

  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে

রাশিয়ার দখলে ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র, আগুন নিয়ন্ত্রণে

ইউক্রেনের দক্ষিণে নাইপার নদীর তীরে অবস্থিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ইউক্রেনের বিদ্যুৎ চাহিদার এক-চতুর্থাংশ উৎপাদিত হয়।
ইউএনবি
04 March, 2022, 10:35 am
Last modified: 04 March, 2022, 01:47 pm
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র/ ছবি- রয়টার্স

রাশিয়ান সৈন্যরা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করেছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।

রয়টার্স নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে একটি স্থানীয় কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় বলে, "অপারেশনাল কর্মীরা বিদ্যুৎ ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ করছেন।"

এছাড়া, স্টেশন কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিদ্যুৎ ইউনিটগুলির অবস্থা পর্যবেক্ষণ করছেন বলেও জানানো হয়।

ইউক্রেনে রুশ বাহিনীর গোলার আঘাতে শুক্রবার ভোরে দেশটির জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিসংযোগ ঘটে।

এটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ইউক্রেনের দক্ষিণে নাইপার নদীর তীরে অবস্থিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ইউক্রেনের বিদ্যুৎ চাহিদার এক-চতুর্থাংশ উৎপাদিত হয়।

বিদ্যুৎকেন্দ্রটির মুখপাত্র আন্দ্রি টুজ ইউক্রেনীয় টেলিভিশনকে বলেন, গোলা সরাসরি জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রে এসে পড়ে। এতে কেন্দ্রের ছয়টি চুল্লির মধ্যে একটিতে আগুন ধরে যায়। ওই চুল্লিটি কাজ না করলেও এর ভেতর পারমাণবিক জ্বালানি রয়েছে।

টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, "আমরা তাদের ভারী অস্ত্র নিক্ষেপ বন্ধের দাবি জনাই। বিদ্যুৎকেন্দ্রে পরমাণু বিপদের সত্যিকারের ঝুঁকি রয়েছে।"

দমকলকর্মীদের গুলি করা হচ্ছে বলে তারা আগুন নেভাতে এর কাছে যেতে পারেছেন না বলেও জানান তিনি।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এক টুইট বার্তায় জানায়, ইউক্রেনীয় পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে রুশ সেনাদের হামলার শিকার ওই বিদ্যুৎকেন্দ্রে বিকিরণের মাত্রার এখনও কোনো পরিবর্তন হয়নি।

সংস্থাটি বলছে, তাদের মহাপরিচালক মারিয়ানো গ্রসি ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস শ্মিগাল ও দেশটির নিয়ন্ত্রক ও অপারেটরের সঙ্গে জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে যোগাযোগ করছেন।

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চুল্লিগুলো এখনও ক্ষতিগ্রস্ত হয়নি এবং বিকিরণের মাত্রাও স্বাভাবিক রয়েছে।

এদিকে যে সময় জাপোরিঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, সেসময় দ্বিতীয় দফায় আলোচনায় বসেছিল ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা। সাধারণ নাগরিকদের সুরক্ষিত জায়গায় পাঠাতে 'মানবিক করিডর' তৈরি করার সিদ্ধান্ত গৃহীত হয় সেই বৈঠকে।

তবে সার্বিকভাবে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইউক্রেনের প্রতিনিধিদের উদ্ধৃত করে সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, দ্রুত তৃতীয় পর্যায়ের বৈঠকে বসবে দুই দেশ।
 
Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব / ইউক্রেন যুদ্ধ / পারমাণবিক চুল্লি / পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net