Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
মোদির সঙ্গে টেলিভিশন বিতর্কে যেতে চান ইমরান 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 February, 2022, 01:15 pm
Last modified: 23 February, 2022, 01:52 pm

Related News

  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের
  • ভারত ‘পূর্ণ দৃঢ়তার সঙ্গে’ ইসরায়েলের পাশে রয়েছে: নেসেটে ভাষণে মোদি
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • নরেন্দ্র মোদি-শেহবাজ শরিফকে আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

মোদির সঙ্গে টেলিভিশন বিতর্কে যেতে চান ইমরান 

তার মতে, বিতর্কের মাধ্যমে দুই দেশের বিভেদের সুরাহা করা গেলে তা উপমহাদেশের ১৭০ কোটি মানুষের জন্য উপকার বয়ে আনবে।
টিবিএস ডেস্ক
23 February, 2022, 01:15 pm
Last modified: 23 February, 2022, 01:52 pm
ফাইল ছবি

ভারত ও পাকিস্তান- দুই প্রতিবেশি দেশের মধ্যে মতপার্থক্য নিরসনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে টেলিভিশন বিতর্কে যাবার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  

পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ৭৫ বছর আগে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই পরস্পরের সাথে বৈরিতা বজায় রেখেছে। তিনটি যুদ্ধে সামরিকভাবে মুখোমুখি হয়েছে, মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চল কাশ্মীর নিয়ে বিরোধ পৌঁছেছে চরমে। দুই দেশই কাশ্মীরকে তাদের নিজেদের অংশ বলে দাবি করে আসছে। 

এবার রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানালেন, 'আমি নরেন্দ্র মোদির সাথে টিভি বিতর্কে বসতে চাই।' তার মতে, এ বিতর্কের মাধ্যমে দুই দেশের বিভেদের সুরাহা করা গেলে তা উপমহাদেশের ১৭০ কোটি মানুষের জন্যই উপকার বয়ে আনবে।   

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ইমরান খান আরও বলেন, তার সরকার সব দেশের সাথেই বাণিজ্য সম্পর্ক স্থাপনে বিশ্বাসী কিন্তু ভারত শত্রুভাবাপন্ন হয়ে ওঠায় দেশটির সাথে তাদের বাণিজ্য ক্রমশ হ্রাস পায়।

ইমরান খানের এই বক্তব্যে পাকিস্তানের শীর্ষ বাণিজ্য কর্মকর্তা রাজাক দাউদের মন্তব্যই প্রতিফলিত হলো। সম্প্রতি গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপনে তার সমর্থন রয়েছে। কেননা, এর মাধ্যমে উভয় দেশের সুবিধা রয়েছে। 

ইমরান উল্লেখ করেছেন, পাকিস্তানের আঞ্চলিক বাণিজ্য ইতিমধ্যেই সংকুচিত হয়ে পড়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রতিবেশী দেশ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে; আবার পশ্চিমে আফগানিস্তান কয়েক দশকের যুদ্ধে জর্জরিত। 

তবে আরেক প্রতিবেশী রাষ্ট্র চীনের সাথে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক বজায় রয়েছে পাকিস্তানের। চীন পাকিস্তানের অবকাঠামো খাত এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে বিভিন্ন প্রকল্পের জন্য বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। 

  • সূত্র- রয়টার্স  

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান / ইমরান খান / নরেন্দ্র মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের
  • ভারত ‘পূর্ণ দৃঢ়তার সঙ্গে’ ইসরায়েলের পাশে রয়েছে: নেসেটে ভাষণে মোদি
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • নরেন্দ্র মোদি-শেহবাজ শরিফকে আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net