Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
শরণার্থী-আশ্রয়প্রার্থীদের গড়ে ৬৮৯ দিন আটকে রাখে অস্ট্রেলিয়া 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 February, 2022, 06:15 pm
Last modified: 16 February, 2022, 08:25 pm

Related News

  • ১ লাখ ৭৫ হাজার মার্কিন ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, হতে পারে নতুন রেকর্ড
  • বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুরা অনুপ্রবেশকারী নন, ‘শরণার্থী’: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?
  • ১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু

শরণার্থী-আশ্রয়প্রার্থীদের গড়ে ৬৮৯ দিন আটকে রাখে অস্ট্রেলিয়া 

অন্যান্য দেশগুলো যেখানে শরণার্থীদের সাধারণ মানুষের সাথেই চলাফেরা করার সুযোগ দেয়, অস্ট্রেলিয়া সেখানে সমুদ্রপথে আগত শরণার্থীদের বাধ্যতামূলক আটকে রাখে। এই মুহূর্তে দেশটির ডিটেনশন প্রক্রিয়ায় আটক আছেন ১৪৫৯ জন, যাদের ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই।
টিবিএস ডেস্ক
16 February, 2022, 06:15 pm
Last modified: 16 February, 2022, 08:25 pm
অস্ট্রেলিয়ায় বছরের পর বছর ধরে আটক থাকা শরণার্থীদের দুজন মেহদি আলি (বামে) ও মোহাম্মদ (ডানে)। ছবি: মেহদি আলি/টুইটার

দেশে আগত শরণার্থী-আশ্রয়প্রার্থীদের গড়ে দুই বছর ধরে আটকে রাখার রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। দেশটির এমন ইমিগ্রেশন ডিটেনশন (অভিবাসন হেফাজত) নীতির নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় বর্তমানে শরণার্থীদের গড়ে ৬৮৯ দিন আটকে রাখা হয়!

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচকে অস্ট্রেলিয়ান ডিটেনশন হোটেলে আটকে রাখার এক মাস পর এসব তথ্য প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

সংস্থাটির মতে, অভিবাসীদের আটকে রাখার এই নীতি অত্যন্ত নিষ্ঠুর ও নিপীড়ণমূলক। জোকোভিচ যে হোটেলে ছিলেন, সেখানে এখনো ৩২ জন শরণার্থী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থী আটক আছেন বলে জানিয়েছেন মানবাধিকারকর্মীরা।

করোনাভাইরাসের টিকা না নেওয়ায় জোকোভিচের অস্ট্রেলিয়ার ভিসা  নিয়ে জটিলতার সৃষ্টি হয়। পাঁচ দিন মেলবোর্নের ওই হোটেলে আটক ছিলেন তিনি। সংবাদমাধ্যম বিবিসিকে জোকোভিচ জানিয়েছেন, আরও কয়েকটি গ্র্যান্ড স্লাম বাদ গেলেও জোর করে কোভিড ভ্যাকসিন নেবেন না তিনি।  

জোকোভিচের সাথে একই ভবনে আটক ছিলেন ২৪ বছর বয়সী ইরানি শরণার্থী মেহদি আলি। দুই বছর ধরে হোটেলে আটক থাকার পরেও তার মুক্তির কোনো নির্দেশনা আসেনি।

মাত্র ১৫ বছর বয়সে অস্ট্রেলিয়ায় পালিয়ে আসা মেহদি বলেন, "এই ভবনের বাসিন্দারা স্বাধীনতা চায়, মুক্তি চায়।"

কিন্তু মেহদি নিজেই নয় বছর যাবত কর্তৃপক্ষের নিয়মের বেড়াজালে বন্দি। হোটেলের ভেতরে থাকা তার জন্যে একটি দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর আটক থাকতে থাকতে ভবনের বাসিন্দাদের মধ্যে আত্মঘাতী মনোভাব প্রবল হয়ে উঠেছে বলেও জানান তিনি।

মেলবোর্নের ডিটেনশন হোটেলে জোকোভিচকে আটকে রাখার পর অস্ট্রেলিয়ার শরণার্থীদের প্রসঙ্গে আবারও প্রতিবাদের ঝড় ওঠে। ছবি: ইপিএ

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, অস্ট্রেলিয়া সরকারের গত সেপ্টেম্বর মাসের প্রতিবেদন থেকে শরণার্থীদের তথ্য নিয়েছে তারা। ৬৮৯ দিন আটকে রাখার বিষয়টি সেখান থেকেই পাওয়া গেছে যা পশ্চিমা দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

অন্যান্য দেশগুলো যেখানে শরণার্থীদের সাধারণ মানুষের সাথেই চলাফেরা করার সুযোগ দেয়, অস্ট্রেলিয়া সেখানে সমুদ্রপথে আগত শরণার্থীদের বাধ্যতামূলক আটকে রাখে।

এই মুহূর্তে দেশটির ডিটেনশন প্রক্রিয়ায় আটক আছেন ১৪৫৯ জন, যাদের ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই।

এ প্রসঙ্গে গবেষক সোফি ম্যাকনিল বিবিসিকে বলেন, "এসব পরিসংখ্যান দেখেই বোঝা যায় অভিবাসী ও শরণার্থীদের ক্ষেত্রে সমমনা দেশগুলোর চাইতে অস্ট্রেলিয়ার নীতি কতটা আলাদা। আন্তর্জাতিক আইন অনুযায়ী, ইমিগ্রেশন ডিটেনশন কোনো শাস্তি হিসেবে নয়, বরং একটি বৈধ লক্ষ্য অর্জনের জন্য শেষ পন্থা হিসেবে দেখা উচিত।"

২০১৩ সাল থেকেই সমুদ্র উপকূল দিয়ে দেশে আগত সব শরণার্থীকে আটকে রাখার নিয়ম করেছে অস্ট্রেলিয়া সরকার। বৈধ শরণার্থী হোক বা অবৈধ, কাউকেই তারা দেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেবে না বলে জানিয়ে দিয়েছে।

অস্ট্রেলিয়ার দাবি, মানুষকে অস্ট্রেলিয়ায় আশ্রয় খুঁজতে নিরুৎসাহিত করার জন্যই এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উপকূলে অভিবাসী নৌকা আটক করায় সমুদ্রে ডুবে মারা যাওয়ার হারও কমেছে।

কিন্তু চিকিৎসকরা বলছেন, অনির্দিষ্টকালের জন্য শরণার্থীদের হোটেলে আটকে রাখার মাধ্যমে তাদের 'মানসিক নির্যাতন' করা হচ্ছে। গত এক দশকে ডিটেনশন ক্যাম্পগুলোতে আধডজন ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টাও করেছেন। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন, তাদের অনেককে লাখ লাখ টাকা ক্ষতিপূরণও দিয়েছে সরকার।

সূত্র: বিবিসি  
 

Related Topics

টপ নিউজ

শরণার্থী / অস্ট্রেলিয়া / ডিটেনশন / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • ১ লাখ ৭৫ হাজার মার্কিন ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, হতে পারে নতুন রেকর্ড
  • বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুরা অনুপ্রবেশকারী নন, ‘শরণার্থী’: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?
  • ১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net