Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
গরু পাচার মামলায় অভিনেতা দেবকে সিবিআইয়ের তলব

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 February, 2022, 01:45 pm
Last modified: 10 February, 2022, 01:51 pm

Related News

  • সীমান্তে কড়াকড়ি, বন্ধ বড় খামার: কোরবানির বাজারে এবার ভালো দাম পাওয়ার আশা ব্যাপারীদের
  • অবৈধ জ্বালানি মজুত ও চোরাচালানের তথ্য দিলে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা সরকারের
  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকার অর্থ পাচার মামলা সিআইডির
  • সীমান্ত দিয়ে মাদক চোরাচালানে সহযোগিতা দিচ্ছে আরাকান আর্মি: বিজিবি

গরু পাচার মামলায় অভিনেতা দেবকে সিবিআইয়ের তলব

সিবিআই সূত্র জানিয়েছে, মামলার কয়েকজন সাক্ষীকে জেরা করার সময় তৃণমূল সাংসদ ও চিত্রনায়ক দেবের নাম উঠে আসে।
টিবিএস ডেস্ক
10 February, 2022, 01:45 pm
Last modified: 10 February, 2022, 01:51 pm

গরু চোরাচালান মামলায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সাংসদ ও চিত্রনায়ক দেবকে তলব করেছে ভারতের অপরাধ তদন্ত সংস্থা সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন)। বুধবার গবাদি পশু চোরাচালান সম্পর্কিত চলমান এক তদন্তের স্বার্থে আগামী ১৫ ফেব্রুয়ারি ঘাটালের এই সাংসদকে সিবিআই-এর কলকাতাস্থ দপ্তর নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে। 

দ্য ইন্ডিয়ন এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মামলার কয়েকজন সাক্ষীকে জেরা করার সময় উঠে আসে সাংসদ ও চিত্রনায়ক দেবের নাম। আর এ কারণেই তলব করা হয় তাকে। 

তবে এ ব্যাপারে জানতে চাইলে দেবের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে, বুধবারের এই ঘটনায় টিএমসিও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে উল্লেখ করা হয়েছে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে।

তদন্ত সংস্থাটি পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে গবাদি পশু চোরাচালান সংক্রান্ত এক মামলায় বেশ কয়েকজন বিএসএফ, কাস্টমস ও পুলিশ অফিসার এবং চোরাকারবারি ও রাজনীতিবিদদের জড়িত থাকার অভিযোগ তদন্ত করছে। ২০২০ সালের ২১ সেপ্টেম্বর দায়ের করা ওই মামলায় সিবআই যে ৪ জনের নাম উল্লেখ করেছে তারা হলেন- বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার, মোঃ এনামুল হক, আনারুল শেখ ও মোঃ গুলাম মুস্তাফা।

সিবিআই-এর দায়ের করা এফআইআর-এ বলা হয়েছে, ২০১৫ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ২২ এপ্রিলের মধ্যে সতীশ কুমার মালদা জেলার বিএসএফের ৩৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট হিসেবে নিযুক্ত ছিলেন। অভিযোগ রয়েছে, এই সময়ের মধ্যে সীমান্তের ওপারে নিয়ে যাওয়ার আগেই ২০ হাজারেরও বেশি গরু আটক করে বিএসএফ। 

এফআইআর অনুসারে, নিলামের সময় জব্দ করা ওই গবাদি পশুগুলোর দাম কমানোর জন্য এদের জাত এবং আকার নির্বিচারে শ্রেণীবদ্ধ করে তালিকা প্রস্তুত করা হয়েছিল। আর এই কাণ্ড ঘটানো হয়েছিল বিএসএফ ও কাস্টমসের কর্মকর্তা এবং মোঃ এনামুল হক, আনারুল এসকে ও মোঃ গোলাম মোস্তফার মত ব্যবসায়ীদের যোগসাজশে। সিবিআইয়ের দাবি, তাৎক্ষণিকভাবে (জব্দের ২৪ ঘন্টার মধ্যে) গবাদি পশুগুলো নিলাম তোলা হয়। ভারতীয় এক গণমাধ্যমে বলা হয়েছে, এ সময় সীমান্তরক্ষী বাহিনী ২ হাজার টাকায় এবং কাস্টমস অফিসাররা ৫০০ টাকায় পেয়েছিলেন এক একটি গরু।

জানা গেছে, গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত এনামুল হকের সঙ্গে যোগসূত্র পাওয়া গেছে সাংসদ ও অভিনেতা দেবের। তিনি কীভাবে এনামুল হককে চিনতেন এবং কবে থেকে তাদের মধ্যে পরিচয়, এ বিষয়ে আরও বিস্তারিত জানতেই তাকে তলব করেছে সিবিআই। 

  • সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Related Topics

টপ নিউজ

গরু পাচার / চোরাচালান / দেব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
    ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 
  • ছবি: টিবিএস
    ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ফাইল ছবি
    ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

Related News

  • সীমান্তে কড়াকড়ি, বন্ধ বড় খামার: কোরবানির বাজারে এবার ভালো দাম পাওয়ার আশা ব্যাপারীদের
  • অবৈধ জ্বালানি মজুত ও চোরাচালানের তথ্য দিলে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা সরকারের
  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকার অর্থ পাচার মামলা সিআইডির
  • সীমান্ত দিয়ে মাদক চোরাচালানে সহযোগিতা দিচ্ছে আরাকান আর্মি: বিজিবি

Most Read

1
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প

3
সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

6
ফাইল ছবি
অর্থনীতি

১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net