Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
টিকা নেননি! তবু যেতে পারবেন এই ৭টি দেশে 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 February, 2022, 12:05 pm
Last modified: 05 February, 2022, 12:15 pm

Related News

  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • পর্যটকদের ‘অশোভন’ আচরণে অতিষ্ঠ স্থানীয়রা, ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল করল জাপানের শহর
  • পর্যটক ও বিদেশি কর্মীদের প্রতি জাপান দিন দিন বিরূপ হয়ে উঠছে কেন?

টিকা নেননি! তবু যেতে পারবেন এই ৭টি দেশে 

হাতেগোনা কয়েকটি দেশে পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল রয়েছে।
টিবিএস ডেস্ক
05 February, 2022, 12:05 pm
Last modified: 05 February, 2022, 12:15 pm
বাংলাদেশিদের জন্য সীমানা ফের খুলতে শুরু করেছে ভারত, তুরস্ক, ওমান, অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।

করোনার থাবায় বদলে গেছে পৃথিবীব্যাপী পর্যটনের ধরন। করোনাবিরোধী প্রতিষেধক না নিয়ে থাকলে অধিকাংশ দেশেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাই যেকোনো আন্তর্জাতিক ভ্রমণের পরিকল্পনার আগে সে দেশের করোনা ও ভ্রমণবিধি সম্পর্কে জেনে নেওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। 

হাতেগোনা কয়েকটি দেশে পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল রয়েছে। এখানে বলা হলো তেমন ৭টি দেশের কথা যারা টিকাহীন পর্যটকদের ঢুকতে অনুমতি দিচ্ছে।    

  • গ্রীস

গ্রীস ভ্রমণে ইচ্ছুক যাত্রীদের আসার আগের দিনই 'প্যাসেঞ্জার লোকেটর ফর্ম' পূরণ করতে হবে। সেখানে দেশটিতে তাদের অবস্থানের বিস্তারিত উল্লেখ থাকবে। এছাড়াও প্রত্যেককে গ্রীসে পৌঁছানোর ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন কোভিড-১৯ টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।  

গ্রীস সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, "গ্রীসে পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে টিকাগ্রহণ বাধ্যতামূলক নয়। ভ্যাকসিন সার্টিফিকেট অবশ্যই বিভিন্ন প্রক্রিয়া ব্যাপকভাবে সহজ করে তোলে। তবে কোনভাবেই ভ্যাকসিন বা অ্যান্টিবডি সার্টিফিকেট গ্রীসে প্রবেশের 'পাসপোর্ট' হিসেবে বিবেচ্য নয়।"

  • পর্তুগাল

ভাইরাস দ্বারা সংক্রমিত না হয়ে থাকলে এবং টিকা না নিয়ে থাকলেও পর্তুগাল প্রবেশের ক্ষেত্রে সমস্যা হবে না পর্যটকদের। দেশটিতে আগমনের ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন পিসিআর টেস্ট অথবা ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন অ্যান্টিজেন টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখালেই চলবে। এছাড়াও ডিপারচারের পূর্বে যাত্রীদের একটি প্রশ্নের সেট পূরণ করতে হবে।

ভুলে গেলে চলবে না, যাত্রীদের কেউ যদি উপরোল্লিখিত বা প্রাসঙ্গিক ডকুমেন্টস দেখাতে না পারে, তাহলে বিমান কর্তৃপক্ষ তাদের যাত্রা বাতিলের এখতিয়ার রাখে। সুতরাং ভ্রমণের পূর্বে নির্দিষ্ট এয়ারলাইনসের কাছ থেকে সব বিষয়ের খুঁটিনাটি জেনে রাখা শ্রেয়।

  • ক্রোয়েশিয়া

ইউরোপের দেশটিতে যেতে চাইলে ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন পিসিআর টেস্ট অথবা ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন অ্যান্টিজেন টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। টিকাগ্রহণ আবশ্যক নয়।

এছাড়াও ভ্রমণ শুরুর ১১-১৮০ দিনের মধ্যে যদি কারো কোভিড-১৯ পজিটিভ হয়ে সেরে গিয়ে থাকে, তাহলে তাদের ডাক্তার প্রদত্ত সার্টিফিকেট দেখালেও চলবে।

  • তুরস্ক

টিকা নিয়ে থাকলে তুরস্কে প্রবেশ সহজতর হবে, তবে যারা টিকা নেননি সুযোগ রয়েছে তাদের জন্যও। পর্তুগাল, ক্রোয়েশিয়ার মতো একই বিধি বহাল। যাত্রীদের ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন পিসিআর টেস্ট অথবা ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন অ্যান্টিজেন টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।

এছাড়াও ভ্রমণকারীরা তুরস্কে প্রবেশের ছয়মাসের মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন এমন সার্টিফিকেট দেখাতে পারবেন।

এর পাশাপাশি ভ্রমণের ৭২ ঘণ্টা আগে পূরণ করা একটি অনলাইন ফর্ম এবং মেডিকেল স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। 

  • মেক্সিকো

মেক্সিকোর দ্বার খোলা আছে সকল পর্যটকের জন্য। এই মুহূর্তে সেখানে পৌঁছে নেগেটিভ পিসিআর টেস্ট বা কোয়ারেন্টিন, কোন বিধিনিষেধের মধ্য দিয়েই যেতে হবে না। ভ্রমণকারীদের আগে থেকে একটি ফর্ম পূরণ করে রাখতে হবে, মেক্সিকোতে প্রবেশের সময় ফর্মের কিউআর কোড দেখাতে হবে। 

মেক্সিকোর রিসোর্টগুলোতে পৌঁছানোর পর সেখানেও আগত যাত্রীদের কিছু মেডিকেল ফর্ম পূরণের প্রয়োজন হতে পারে। 

  • মালদ্বীপ

মালদ্বীপে পৌঁছে পর্যটকদের একটি নেগেটিভ পিসিআর টেস্ট করাতে হবে। টেস্ট আর নেগেটিভ সার্টিফিকেট দুটোই ডিপারচারের ৯৬ ঘণ্টা আগে সম্পন্ন করতে হবে।

টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণকারী যাত্রীদের কোন কোয়ারেন্টিনের মধ্য দিয়ে যেতে হবে না, যারা পুরো টিকা নেননি তারাও ঢুকতে পারবেন। তবে তাদের ১৪ দিনের সেলফ আইসোলেশন লাগবে এবং কোয়ারেন্টিন শেষে বেড়িয়ে আসার সময় আরেকদফা টেস্ট করাতে হবে।

  • কোস্টা রিকা

টিকা না নেওয়াদের কোস্টারিকায় প্রবেশে মানা নেই, তবে তাদের জন্য স্থানীয় বিধিনিষেধ কিছুটা কঠোর হবে। মজার ব্যাপার হলো,  দক্ষিণ আমেরিকার এই দেশে প্রবেশে লাগবে না কোনো কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট!

বরং ভ্রমণকারীদের একটি স্পেশাল হেলথ ট্রাভেল ইন্স্যুরেন্স কিনে তা কোস্টা রিকার হেলথ পাসের সাথে সংযুক্ত করাতে হবে। 

  • সূত্র- টাইমস অফ ইন্ডিয়া 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Related Topics

টপ নিউজ

পর্যটক / ভ্রমণ নিষেধাজ্ঞা / করোনার টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • পর্যটকদের ‘অশোভন’ আচরণে অতিষ্ঠ স্থানীয়রা, ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল করল জাপানের শহর
  • পর্যটক ও বিদেশি কর্মীদের প্রতি জাপান দিন দিন বিরূপ হয়ে উঠছে কেন?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net