Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
বাড়িতে গাঁজা চাষের বৈধতা দেবে থাইল্যান্ড!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 January, 2022, 02:00 pm
Last modified: 26 January, 2022, 04:05 pm

Related News

  • ব্যাংককের বারে ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু, আশঙ্কাজনক ৮
  • তিন বছর কোমায় থাকার পর থাই রাজকন্যা বজ্রকিয়াতিয়াভার প্রয়াণ  
  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • থাইল্যান্ডে জীবাশ্ম থেকে নতুন প্রজাতির বিশাল আকৃতির ডায়নোসর আবিষ্কার
  • কোকো গ্রিন: থাইল্যান্ডের আদলে প্রসেসড ডাব এখন বাংলাদেশে

বাড়িতে গাঁজা চাষের বৈধতা দেবে থাইল্যান্ড!

নতুন এই নিয়মটি অবশ্যই আনুষ্ঠানিকভাবে সরকারের রয়্যাল গেজেটে প্রকাশিত হতে হবে এবং এর ১২০ দিন অতিবাহিত হওয়ার পরে এটি কার্যকর হবে।
টিবিএস ডেস্ক
26 January, 2022, 02:00 pm
Last modified: 26 January, 2022, 04:05 pm

বাড়িতেই যেন বৈধভাবে গাঁজার চাষ করা যায়, সেজন্য একে ওষুধের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ডের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড। মঙ্গলবার কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।  

চিকিৎসা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য ২০১৮ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে গাঁজাকে বৈধ ঘোষণা করে থাইল্যান্ড। 

নতুন নিয়মের অধীনে, স্থানীয় সরকারকে জানিয়ে যে কেউ নিজের বাড়িতেই গাঁজার গাছ লাগাতে পারবেন। তবে, পরবর্তী লাইসেন্স ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে এটি ব্যবহার করা যাবে না বলে সাংবাদিকদের জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল।  

বাড়িতে গাঁজা গাছ লাগানোর নতুন এই নিয়মটি অবশ্যই আনুষ্ঠানিকভাবে সরকারের রয়্যাল গেজেটে প্রকাশিত হতে হবে এবং এর ১২০ দিন অতিবাহিত হওয়ার পরে এটি কার্যকর হবে থাইল্যান্ডে।  

এদিকে, গাঁজার উৎপাদন ও এর আইনী, বাণিজ্যিক এবং বিনোদনমূলক ব্যবহারের বিস্তারিত বর্ণনা দিয়ে চলতি সপ্তাহে সংসদে একটি পৃথক খসড়া বিল পেশ করবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।  

খসড়া বিলটিতে সরকারকে না জানিয়ে বাড়িতে গাঁজা চাষের জন্য ২০ হাজার বাথ (থাইল্যান্ডের মুদ্রা) এবং লাইসেন্সবিহীন গাঁজা বিক্রির জন্য ৩ লাখ বাথ পর্যন্ত জরিমানা বা তিন বছরের জেল কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। 

অর্থকরী ফসল হিসেবে থাইল্যান্ডের গাঁজা চাষের প্রচার পরিকল্পনার সর্বশেষ পদক্ষেপ এটি। বিশ্বব্যাংকের তথ্যমতে, দেশটির প্রায় এক-তৃতীয়াংশ শ্রমশক্তি কৃষিকাজে নিয়োজিত।  

  • সূত্র: রয়টার্স
     
Related Topics

টপ নিউজ

গাঁজা / গাঁজা চাষ / থাইল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • ব্যাংককের বারে ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু, আশঙ্কাজনক ৮
  • তিন বছর কোমায় থাকার পর থাই রাজকন্যা বজ্রকিয়াতিয়াভার প্রয়াণ  
  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • থাইল্যান্ডে জীবাশ্ম থেকে নতুন প্রজাতির বিশাল আকৃতির ডায়নোসর আবিষ্কার
  • কোকো গ্রিন: থাইল্যান্ডের আদলে প্রসেসড ডাব এখন বাংলাদেশে

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net